পরলোকে হলিউডের কিংবদন্তী অভিনেত্রী এলিজাবেথ টেইলর
২৩ শে মার্চ, ২০১১ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবীর মায়া ত্যাগ করলেন হলিউডের কিংবদন্তী অভিনেত্রী এলিজাবেথ টেইলর। আজ বুধবার লস-এঞ্জেলসের সিডার সিনাই নামক একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।
গত ছয় সপ্তাহ ধরে তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায় ছিলেন। মৃত্যুর সময় তার চার সন্তান পাশে ছিলেন বলে জানায় এলিজাবেথ টেইলরে প্রচার কর্মী স্যালি মরিসন।
এক শোক বার্তায় এলিজাবেথ টেইলরের ছেলে মাইকেল উইলডিং বলেন, আমার মা ছিলেন একজন অসাধারণ মহিলা যিনি তার জীবনকে প্রেম ভালবাসায় মধ্যে দিয়ে কাটিয়েছেন। এই চলে যাওয়া তার কাছের মানুষের জন্য বেদনাদায়ক। এই পৃথিবীতে তিনি তার অভিনয় শৈলী দ্বারা অনেক অবদান রেখে গেছেন যা দেখে আমরা সকলে উৎসাহিত হই।
১৯৩২ সালের ২৭ শে ফেব্রুয়ারি লণ্ডন শহরে এলিজাবেথ টেইলর জন্মগ্রহণ করেন। তিনি হলিউডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ তারকা খ্যাতি পেয়েছেন। তিনি সর্বমোট আট বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন