ইচ্ছে কি? মানুষ মনে মনে যা করতে চায় বা হতে চায় সেগুলোই তো?
আজ আমি আমার এমন ইচ্ছে গুলোর কথা বলবো যে গুলো কখনো পূরণ হবার নয়। কতো গুলো ইচ্ছে খুবি সিরিয়াস, আবার কতোগুলো একদমই হাস্যকর!
চেষ্টা করবো গুছিয়ে লিখতে। কতটুকু পারবো জানিনা( নতুন তো!
আবার ইচ্ছে গুলো অন্যকারো সাথে মিললেও মিলতে পারে।
১। রাজনীতি করবো!:
পড়াশুনা শেষ করেই আর কোনো কথা নেই, সরাসরি রাজনীতিতে ঢুঁকবো! সৎ, উদ্যেমী ও শিক্ষিত তরূণদের নিয়ে নিজেই দল গড়ে তুলবো। অনেকটা "যুবা" অথবা "নায়ক" সিনেমার মতো
কিন্তু এই দেশে কি আর সেটা সম্ভব? ড: মো: ইউনুস একবার অগ্রসর হওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু সেটা ছিল ঐ ভাবা পর্যন্তই। আসল অবস্থা বুঝে তিনি নিজের সম্মান টুকু নিয়ে মানে মানে কেটে পরেছিলেন।
২। আমি হবো Silent Assassin:
"Hitman" টাইপের Assassin হয়ে যাবো। প্রথমেই নজর দেবো নিজ দেশে। বাছা বাছা দূর্নীতিবাজ রাজনীতিবিদ, বড় সরকারী অফিসার, শীর্ষ সন্ত্রাসী, গডফাদারদের নি:শব্দে খুন করবো। চারদিকে সবার জন্য সতর্কবাণী ছড়িয়ে দেবো যে উঁচু পদে থেকে বিপথে গেলেই সবাইকে এই ভাগ্য বরণ করতে হবে। মাথা গুলো যদি ভাল হয়ে যায় তবে এর অনান্য অঙ্গ প্রতঙ্গ এমনিতেই ভাল হয়ে যাবে!
প্রিয় পাঠক বুঝতেই পারছেন কি রকম অবাস্তব ইচ্ছে এটা!
৩। স্বপ্নের বাড়ি:
অনে...........ক.... জায়গা কিনবো একসাথে। এরপর এর চারপাশে খুব উঁচু করে দেয়াল তুলবো। দেয়ালের উপরে কাটাতার দেয়া থাকবে যাতে কেউই দেয়াল টোপকিয়ে প্রবেশ করতে না পারে!
ঐ বিশাল জায়গার এক কোণে ২তলা বিল্ডিং করবো পরিবার নিয়ে থাকার জন্যে। এবার ঐ জায়গার ভেতরে সব ধরনের ফলের গাছ প্রচুর পরিমানে লাগাবো। ২-৩টা পুকুর কাটবো। প্রত্যেকটা পুকুরে বিভিন্ন ধরনের মাছের চাষ করবো। আর সেই বিশাল জায়গায় পাখি ও তৃণভোজী প্রাণীদের অভয়ারণ্য গড়ে তুলবো। সেখানে সব ধরনের পাখি থাকবে। প্রতিদিন সকালে পাখিদের কিচিরমিচিরে আমার ঘুম ভাঙবে। সন্ধ্যার বিষন্ন সময়ে আমার মন ভালো হয়ে যাবে পাখিদের নীড়ে ফেরার ডাকে।
কিন্তু এই ইচ্ছেটাকি অসম্ভবের ক্যাটাগরিতে ফেলতে হচ্ছে। কারণ এটা পুরণ করতে হলে এত টাকার প্রয়োজন যে এজন্য আমাকে লটারী পেতে হবে ২-৩ টা!(সৎ থাইক্যা এত ট্যাকা পামু কই
৪। আমি হবো রবিনসন ক্রুসো!:
হে হে... তবে আমি একটু অন্যরকম ক্রুসো হতে চাই! মানে আসল ক্রুসো তো নির্জন দ্বীপ এ একাই ছিল। আমার ইচ্ছে হল আমার সাথে আমার ভালবাসার মানুষটা থাকবে
৫। চলে যাবো Parallel Universe এ:
আসলে এই ইচ্ছেটা আমার ৪ নম্বর ইচ্ছার better version !
ক্রুসো হইলে কিছু সমস্যা আছে। যেমন ধরেন: বিদ্যুৎ, প্রয়োজনীয় সরঞ্জাম, পোশাক, খাবার, যন্ত্রপাতি এইগুলা তো পাওয়া যাবেনা!
এই সব সমস্যা সমাধানের উপায় হল Parallel Universe
অসম্ভব কল্পনা করতে মাঝে মাঝে ভালই লাগে
আরো কিছু ইচ্ছের কথা লেখার ইচ্ছা ছিল কিন্তু সাহস পাচ্ছিনা
এমনিতেই ব্লগাররা আমার এই সব আজাইরা প্যাচাল পইড়া মনে হয় মাথা হট কইরা ফালাইসে
ধন্যবাদ কষ্ট করে এই যণ্ত্রণাদায়ক লেখাটা পড়ে শেষ করার জন্যে!
দোয়া করবেন অনন্ত ১টা ইচ্ছা যেন পূরণ হয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

