somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাস্তিকের বাইবেল-[The Atheist's Bible (Joan Konner-edited)]-৩য়-খন্ডঃ সু-খবর।

২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৩য়-খন্ডঃ সু-খবর।



ধর্মের রহস্য হলো সার্বিকভাবে অসুস্থদের জন্য কিছু দাওয়াই এর মতো, যার কিছু একেবারে গিলে ফেলা যায় এমন বড়ি, যেগুলোর সুস্থ করে তোলার ‘সদিচ্ছা’ আছে, কিন্তু বেশির ভাগই চিবিয়ে খাওয়ার মতো, যেগুলো নিছক অকার্যকর।
... Thomas Hobbes


মার্ক্স ভুল ছিলেন। ধর্ম মানুষের মাদকাসক্তি নয়। মাদক মানুষকে তন্দ্রাচ্ছন্নতা, অসাড়তা আর বোধহীনতা দেয়। কিন্তু প্রায়সঃই ধর্ম এমন এক ভীতিকর উদ্দেপক এর নাম, যা জাগ্রত করে মানুষের পশুত্ত্ব কে। সবচে ভালো যখন, তখন তা আত্মা কে তুলে আনে আর উঁচু করে কিছু মসজিদ, মন্দির কিংবা চার্চ এর চুঁড়া। সবচে মন্দ যখন তখন সভ্যতা কে পরিনত করে গোরস্থানে।
... Phillip Adams


ধর্ম হলো বিশ্বাসের কেতাদুরস্ত বিকল্প।
... Oscar Wilde


আমাকে ধর্মকে ব্যাখ্যা করতে বললে, আমি বলবো- এটা হলো, পারিপার্শিকতার দ্বারা তৈরি আত্মনির্মিত জঘণ্যতার এক রক্ষা কবচ।
... Theodore Dreiser


উপসনালয়গুলো হলো পৃথিবীর সবচেয়ে বড় হারানো ও প্রাপ্তি বিভাগ।
... Robert L. Short


ধর্ম হলো তাই, যা ধনীদের কে গরীবদের হাত থেকে খুন হওয়া থেকে রক্ষা করে।
... Napoléon Bonaparte


উপসনালয়ে ধর্মগীতিগুলো হয়তো আমাদের সবাইকে বিশ্বাসী করতো, কিন্তু ধর্মগুরুদেরকে ও হিসেব করতে হয়।
... Mignon McLaughlin


আবেগঘন উত্তেজনা গুলো মানুষের কাছে পৌছে চা, সিগারেট, হিরোয়িন, মদ ও ধর্মের মাধ্যমে।
... George Bernard Shaw


কত নীচ এবং হিংস্রতর কাজ মানুষ করতে পারে ঈশ্বরের ভালোবাসায়।
... W. Somerset Maugham


মানুষ কখনোই দুষ্টকর্ম এমন সম্পূর্ণভাবে আর আনন্দের সহিত করতে পারে না, যা কিনা সে করতে পারে ধর্মীয় বিশ্বাস এর কারণে।
... Blaise Pascal


সাধারনভাবে বললে- ধর্মের ভুল হলো বিপদজনক, আর দর্শনে শুধুই হাস্যকর।
... David Hume


আমি প্রায়সঃই ভাবি যে ধর্মগ্রন্থগুলোর শুরুতেই বলে নেয়া উচিত- “এটা একটা কল্পকাহিনী”। এর মানে ভিত্তিহীন, অর্থাৎ এটা ভ্রান্তবিশ্বাস নির্ভর।
... Ian McKellen


ধর্ম অনেক সমস্যাই সন্দেহ’র হাত থেকে লুকায়িত রাখে।
... Christopher Marlowe


শয়তান ও নিজের প্রয়োজনে ধর্মগ্রন্থ প্রনয়ণ করতে পারে।
... William Shakespeare


প্রতিটি অন্ধবিশ্বাসেরই নিজস্ব সময় থাকে।
... Israel Zangwill


বেশির ভাগ ধর্মোক্তিই আমার কাছে বিজ্ঞাপন এর মতো মনে হয়- কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারিনা, ঈশ্বর কি পণ্য নাকি এসব তাঁর সৌজন্যে।
... Mignon McLaughlin


মানুষের ধর্মগুলো অবশ্যই এধরনের অন্যান্য মতিবিভ্রম এর সাথে শ্রেনীভুক্ত হওয়া উচিত। বলা বাহুল্য যে, যারা এসব বিভ্রান্তি ছড়ায় তারা কেউ কোনদিন একে চিনতে পারে নি।
... Sigmund Freud


ধর্মগ্রন্থগুলো চরম হতাশাজনক, মানবতারর জন্য এগুলোর যা করা উচিত ছিলো তা কখনোই করেনি।
... Christopher Morley


***বানানবিভ্রাট থাকবে, ক্ষমা করবেন। ধরিয়ে দিলে উপকৃত হবো।***
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৩৪
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×