ব্রেকিং নিউজ: দুর্নীতির দায়ে নাসিমের ১৩, স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৫
দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকেও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। রায়ে এ দম্পতির অবৈধ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। নাসিমের ১৩ বছরের সাজার মধ্যে আছে অবৈধভাবে সম্পত্তি অর্জনের জন্য ১০ বছর সশ্রম এবং সম্পত্তির তথ্য গোপন করার অপরাধে তিন বছরের কারাদণ্ড। পৃথক দুটি ধারায় দেওয়া সাজা একটি শেষ হলে অপরটি কার্যকর হবে। এ কারণে তাকে ১৩ বছরই কারাভোগ করতে হবে। সোমবার দুপুরে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ রায় ঘোষণা করেন।
সূত্র: বিডিনিউজ২৪
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
'ভিমরু' বলেছেন:
আমারে তো সম্মানিত কইরা দিলেন। আমি যদি ত্রিভুজ ইতাম তাইলে তো ত্রিভুজের মতই জনপ্রিয় হইতে পারতাম। এই গুড নিউজটা সবার মাঝে প্রচার করেন। জনপ্রিয় হইতে খারাপ লাগবো না
শান্ত বলেছেন:
সকল দূর্নীতিবাজ নিপাত যাক। সে রাজাকার/মুক্তিযোদ্ধা/অন্য যে কেউ হোকনা কেন। তবে সরকারের উচিত সবাই যেন ন্যায় বিচার পান সেটা নিশ্চিত করা যাতে কোন নিরাপরাধ লোক সাজা না পেয়ে যায়।
আরণ্যক যাযাবর বলেছেন:
তৃণভূজ জনপ্রিয় হৈলে তো চান মিয়া স্বাধীনতার ঘোষক...আপাতত তৃণভূজের জন্য !@@!1864131 !@@!1864132 মাস্ট রিড..
'ভিমরু' বলেছেন:
খাইচে... তাই নাকি? পইড়া দেখি এট্টু
আরণ্যক যাযাবর বলেছেন:
শালার মুহম্মদ আর্মির দল,ঘরের বউগুলানরে বাদ দেওন যায় না?
জামাই জেলে থাকলে বউয়েরা এমন কিছু চুরিচামারি করবো না..
'ভিমরু' বলেছেন:
আপনে একটা খাঁটি রাজাকার। স্বাধীনতার স্বপক্ষ শক্তির লোকের দূর্নীতির খবর ফাঁস করেন। দেশের অভ্যন্তরিন খবর ব্লগে দেয়ার জইন্যে আশরাফ রহমানের মতন আপনারেও ব্যান করার দাবী জানাই
বুড়া শাহরীয়ার বলেছেন:
আরণ্যক যাযাবর বলেছেন :২০০৭-১০-০৮ ১৫:৫৮:০৯
শালার মুহম্মদ আর্মির দল,
কারে বুঝাইলেই "মুহম্মদ আর্মির দল" বইলা?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















