আমার প্রিয় পোস্ট

মোবাইল চার্জ করুন..বিদ্যুত ছাড়া..

১৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪০

শেয়ার করুন:                   Facebook

ঘূর্নি ঝড় সিডার-এর আঘাতে সারা বাংলাদেশ বিপর্যস্ত, কোথাও বিদ্যুত সংযোগ পাওয়া যাচ্ছেনা।

বিদ্যুত কখন আসবে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না।

যাদের মোবাইর খুবই কম চার্জ আছে তারা দয়া করে কিভাবে বিদ্যুত ছাড়া চার্জ করবেন তার একটা উপায় বলে দিচ্ছিঃ

একটা "ইউক্যলিপটাস" গাছের সতেজ পাতা নিন, তারপর মোবাইরের ব্যটারি খুলে পাতাটা ব্যটারির কানেকশন বরাবর অর্ধেক ভাজ করে রাখুন, তারপর ভাজের মাঝে ব্যাটারিটা বসিয়ে দিন।
এবার মোবাইল চালু করুন, এতে করে আপনার মোবাইল চার্জ হবে এবং আরো কিছু বেশী সময় চালু থাকবে।
---------------------------------------------------

এই সময় সবাই মোবাইলে কথা সংক্ষেপে করুন। অপ্রয়োজনীয় বেশী কথা বলে চার্জ নষ্ট করবেন না। তাতে পরে প্রয়োজনের সময় কথা বলতে পারবেন না।

অনেকে আবার একাধিক মোবাইল ব্যবহার করে থাকেন, উনার একটা অন রেখে অন্যগুলা বন্ধ করে রাখুন। একটার চার্জ শেষ হয়ে গেলে অন্য গুলো খোলা রাখুন।

আপনার মোবাইলে চার্জ থাকলে প্রতিবেশীর জরুরী প্রয়োজনে কথা বলারজন্য সাহায্য করুন।

 

 

  • ৩৪ টি মন্তব্য
  • ৫০৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০৩
comment by: বিহংগ বলেছেন: ভালো পোস্ট।
২. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০৩
comment by: সাইফুর বলেছেন: জনগুরুত্বপূর্ন পোষ্ট ৫
৩. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০৬
comment by: মামু বলেছেন: ৫ দিল কে?
আমি তো ১ ম হইতে চাই, ৫ম হতে চাই না।
দয়া করে রেটিং দিলে ১ দিবেন, উহাতেই আমি খুশি।
৪. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:১০
comment by: মানুষ বলেছেন: জনগুরুত্বপূর্ণ পোষ্ট। এতে আসলেই কাজ হয় কি না কে জানে? তবুও ৫।
৫. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:১৪
comment by: সাইফুর বলেছেন: এতে কিছুটা কাজ হয় শুনেছিলাম...
নিজে ট্রাই করে দেখি নাই
৬. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:২২
comment by: প্রশ্নোত্তর বলেছেন: ইম্পর্টেন্ট ৫
৭. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:০০
comment by: এ. কে. লিপু বলেছেন: এরপরে কি আর নরমালি চার্জ হবে?
৮. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:১৩
comment by: বিবণ বলেছেন: "ইউক্যলিপটাস"কোই পামু মামু?
৯. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:১৬
comment by: এ. কে. লিপু বলেছেন: ইউ ক্যালি পটাশ
১০. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:২৬
comment by: রিজভী বলেছেন: ৫
১১. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৩০
comment by: নাদান বলেছেন: আজব কথা। কাজ হয় নাকি? হলেতো খুব ভাল।
১২. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৫
comment by: নাজিরুল হক বলেছেন: মামু, আপনি টেষ্ট করে দেখেছেন? আমার কাছে আজব লাগে।
১৩. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:১৯
comment by: মামু বলেছেন: আল্লাহর নাম নিয়া টেষ্ট মাইরা দেখেন, কাজ হইব। ৩০ মিঃ এর মত চার্জ টাইম পাইবেন...

আমার অফিসের সামনে একটা গাচ আচে, চইল্যা আসেন
১৪. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২৯
comment by: নাজিরুল হক বলেছেন: প্লেনের টিকেট কেডা দিবু?
১৫. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪০
comment by: মামু বলেছেন: পিলিনের টিকিট লাগে নাহি? লেঙ্গুর ধইরা চইল্যা আসেন
১৬. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪২
comment by: নাঈম বলেছেন: মামু, দারুন একখান দরকারী পুষ্ট মারছেন। আপনারে ধইন্যাপাতা এবং ৫।
১৭. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৩
comment by: নাঈম বলেছেন: লেঙ্গুর কি? খায় নাকি পিন্দে ?
১৮. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৫
comment by: নাজিরুল হক বলেছেন: কিসের লেঙুর ধরুম?
১৯. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৪
comment by: আন্ধার রাত বলেছেন: ইউক্যালি দেখতে কেমন এটা কইলেন না! চিনুম কেমতে?
২০. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৪
comment by: প্রশ্নোত্তর বলেছেন: নিজের লেঙুর ধর @নজু
২১. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৮
comment by: জেনারেল বলেছেন: বাপের শালা মামু পাগল হইচে,
ইউক্যালিতে চার্জ শালা মানুষ আচে কোথায়
মনে হয় হিজল তলায়!!
২২. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:৫২
comment by: মামুন খান বলেছেন: গপ্প মারার আর জায়গা পেলেন না!
উনাকে পাবনায় রাখবেন না,চিড়িয়াখানায় রাখবেন-আপনারাই ঠিক করুন!
দয়া করে কেউ আবার ভেজা ইউক্যালিপ্টাসের পাতা লাগাইতে যাবেন না,তাতে ব্যাটারির দুই পোলের শর্ট সার্কিট হয়ে যতটুকু চার্জ অবশিষ্ট আছে,তাও যাবে!
শেষে আম-ছালা দুই-ই যাবে!!
২৩. ১৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ৭:১৬
comment by: `হাসান বলেছেন: ইউকালিপটাস তেকে চার্জ!!
কিচু আবাল আবার এই কতা সত্যি মনে কইরা ৫ দিয়া গেল
আবাল গাচে ধরেনা মাইনসের পেডেই জনমাই
২৪. ১৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ৮:০১
comment by: বিবর্তনবাদী বলেছেন: ভাই ব্যাপারটা তাহলে সত্যি... ... ...
২৫. ১৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ৮:১৬
comment by: কেএসআমীন বলেছেন: খবরটা আমারদেশ পত্রিকায় প্রথম দেখি। আশ্চর্য হয়েছিলাম... মনে হয় বোগাস ব্যাপারটা।
কেউ কি প্রাকটিক্যলি দেখেছেন? নাকি শোনা কথা...?
২৬. ১৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৬
comment by: সামী মিয়াদাদ বলেছেন: মামুগো ভাল পোষ্ট দিছেন.....আমি ১ দিসি...মনের আউশ পুরা করলাম....
২৭. ১৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৮
comment by: `হাসান বলেছেন: জেনারেল বলেছেন :
২০০৭-১১-১৬ ২৩:২৮:৪১
বাপের শালা মামু পাগল হইচে,
ইউক্যালিতে চার্জ শালা মানুষ আচে কোথায়
মনে হয় হিজল তলায়!!


জেনারেলের কমেন্টে ৫
২৮. ১৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৩
comment by: বকলম বলেছেন: ইন্ডিয়ার একটি ভিভি চ্যানেলে আমি এর ভিডিও প্রতিবেদন দেখেছি। ইন্ডিয়ার এক প্রত্যন্ত গ্রামের মানুষেরা এভাবে মোবাইল চার্জ করছেন। নিজ চোখে যা দেখলাম তাতে বিশ্বাসযোগ্যই মনে হয়ে হয়েছে । তবে, নিজে কখনও ট্রাই করে দেখিনি।
২৯. ১৮ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫৬
comment by: আওরঙ্গজেব বলেছেন: আমার ব্লগে আপনার কমেন্ট ছিল,

মামু বলেছেন :
২০০৭-১১-১৭ ১৪:০৩:৪৩
এতদিনে যদি দেশ থ্যইক্যা রাজাকার দূর করা যাইত , তাইলে দেশে ইমুন একটা সিডার ঘূর্নি ঝড় আইত না। রাজাকারদের জন্য ইমুন গজব পড়ছে।
খুব খিয়াল কইরা, সবাই হুসিয়ার থাকবা
আসুন সবাই মিল্যা রাজকার সমস্যা সমাধান করি, তাইলে আগামীতে আর সিডার ঘূর্ণি ঝড় আইব না।

আমি রিপ্লাই করেছি,

সালাম,
@মামুন,

১৯৭০ সালে রাজাকার ছিলনা। আওয়ামীলীগ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল!

১৯৭৪ সালে রাজাকারের রাজনীতি ব্যান ছিল। আওয়ামীলীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল।

তো '৭০-র ঘূর্নিঝড় আর '৭৪-র দূর্ভিক্ষ কেন হয়েছিল - জবাব দেবেন কি?

পারলে এর উত্তর আমার ব্লগে দিয়ে আসবেন।
৩০. ১৮ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:০৫
comment by: `হাসান বলেছেন: মামুন ডা কিডাই??
৩১. ১৮ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:১২
comment by: runningX বলেছেন: ব্যাটারীর বারোটা বাজানোর বুদ্ধি।
৩২. ১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: :)
৩৩. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৯
comment by: নিহন বলেছেন: মামু,ভালা আছো ??


৩৪. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩৯
comment by: নূর-ই-হাফসা বলেছেন: ভাল উপদেশ দিয়েছেন।অসংখ্য ধন্যবাদ।

 



 


আমার সাথে ভাল ব্যাবহার করলে ভাল প্রতিদান পাইবেন... আর খারপ কিছু দেখলে খবর করাইয়া দিমু... মনে রাইখেন আমি তোমাদেরই "মামু"

আমি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৮২৫০