ব্লগে এসেছি ২ বছর ৭ মাস। পরিচয় হয়েছে বহু ব্লগারের সাথে। ভালো ব্লগার, খারাপ ব্লগার, হিট ব্লগার, ফ্লপ ব্লগার, মিষ্টভাষী ব্লগার, গালিবাজ ব্লগার। ১ম দর্শনে এরা সবাই ব্লগার হিসেবে থাকলেও বর্তমানে এদের অনেকেই আমার ভালো বন্ধু, যদিও প্রায় সবাই-ই ভার্চুয়াল বন্ধু।
লেখা শুরু করলাম। বেশীরভাগই আলতু ফালতু। কিছু গল্প, কিছু ফটোগ্রাফী আর কিছুবা রম্য। লেখা শুরুর কিছুদিন পর থেকেই আমার পোষ্টে জুন নামক একজন ব্লগার মন্তব্য করতে থাকেন। জুন নামটা শুনে আমি ভেবেছিলাম ছোট-বাচ্চা কোন মেয়ে হবে আরকি। তাকে সম্বোধন শুরু করলাম "তুমি" বলে। বেশ কিছুদিন তুমি তুমি করে বলার পর একদিন আবিষ্কার করলাম উনি আমার চেয়ে অনেক অনেক সিনিয়ার একজন ব্লগার এবং একজন উচ্চমানের ব্লগারও। বর্তমানে অন্যান্ন আপুদরে মধ্যে জুনাপু আমার অনেক প্রিয় একজন আপু এবং প্রিয় একজন ব্লগার।
আমি ভুতের গল্প লিখি। কিছু আধি-ভৌতিক ডকুমেন্টরিও লিখেছি। একদিন আমার একটা "মিথ নাকি বাস্তব (অদ্ভূতুরে সিরিজ) " এ মন্তব্য করলেন ত্রিনিত্রি নামের একজন ব্লগার। এরপর থেকে আমার ভৌতিক, অদ্ভূতুরে সিরিজ সবকিছুতে উনি মন্তব্য করা শুরু করলেন। ১ম দিকে ওর ব্লগে আমি যেতাম না খুব একটা। (ভাবখানা এমন, এসব পোলাপান ব্লগারের পোষ্ট কি পড়বো?
শিপু ভাইয়ের নাম একসময় বেশ ছড়াতে লাগলো। তখনও একটাও পোষ্ট পড়া হয়নি তার। একদিন ব্লগারদের নিয়ে একটা পোষ্ট দিলাম। তাতে প্রিয় ব্লগার হিসেবে শিপু ভাইয়ের নামটাও জুড়ে দিলাম। ওই পোষ্টেই আমার ব্লগে ১ম আগমন তার। উনি আমাকে প্রশ্ন করলেন, "আমার কোন পোষ্টেই তো আপনাকে দেখিনি, আমি আপনার প্রিয় ব্লগার হইলাম কেমনে?" আমি একটা বিগলিত হাসি
একদিন আমার একটা পোষ্টে মাহমুদা সোনিয়া নামের একজন ব্লগার এসে রিকোয়েস্ট করলেন তার একটা লেখা সবাই ভালো বলছে, পারলে আমি যেন একবার যেয়ে লেখাটা পড়ে আসি। বিশাল অন্তর আমার। দিলাম তার ব্লগে পদধূলি। তার লেখাটা পড়ার পর মনে হতে লাগলো, আমি কি তার ব্লগে পদধুলি দিতে এসেছি না তার পদধুলি নেওয়ার জন্য এসেছি? অদ্ভুত একজন লেখিকা, অসাধারন কল্পনা শক্তি। আমি তার একজন ভালো বন্ধু না হতে পারলেও ভালো একজন ভক্ত হয়ে গেছি তার লেখার। উনি মাঝে মাঝে পদধুলি দিয়ে যান আমার ব্লগে।
ক্যামেরাম্যান ভাইয়ের সাথে পরিচয় একটা ব্লগার আড্ডায়। একজন অসাধারন ফটোগ্রাফার তিনি যদিও ফটোব্লগ খুব একটা দেননা। ভালো একজন ব্লগারের সাথে ভালো একজন মানুষও ক্যামেরাম্যান ভাই।
জানা আপুর সাথে পরিচয় ওই একই আড্ডায়। লেখালিখি খুব একটা করেননা উনি। তবে ১ম পরিচয়েই বুঝতে পারলাম অত্যান্ত মিষ্টভাষী এবং অল্পতে আপন করে নেওয়ার মতো মানুষ জানাপু। আমার অন্যান্ন ব্লগ আপুদের মধ্যে উনিও আমার খুব প্রিয় একজন আপু।
ব্লগীয় পামপট্টির আজকে এখানেই শেষ।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



