দশ ঘন্টার যানজট
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পরদিন যানজটের খবরটা পড়েছিলাম দৈনিক পত্রিকায়।খুব সাদামাটা ভাবে পরিবেশন করা হয়েছে খবরটা।কিন্তু আমি প্রত্যক্ষ ভাবে সেই অসহ্য যন্ত্রনাদায়ক যানজটের একজন ভিক্টিম।গত শুক্রবার নোয়াখালী থেকে ঢাকা আসছিলাম বাসে চেপে।দাউদকান্দি সেতু মোটামুটি ভালভাবে পার হলাম।তখনও বুঝতে পারিনি সামনে কি যন্ত্রনা অপেক্ষা করছে।দাউদকান্দি আর মেঘনা সেতুর মাঝামাঝি জায়গায় গিয়ে দাড়ালো বাস।অন্যদের মুখে শুনলাম মেঘনা সেতুর উপর দিয়ে ঢাকার দিক থেকে কিছুক্ষন আবার উল্টো দিক থেকে কিছুক্ষন এভাবে যান চলাচল করে।মেঘনা সেতু মেরামত কল্পে এ ব্যবস্হা। বাস্তবে দেখা গেল,ঢাকার দিক থেকে এক ঘন্টা যান চলাচল করতে দিলে বিপরীত দিক থেকে চলাচল করতে দেয়া হয় দশ মিনিট।কখনও কখনও আরো কম।বাস একটু এগিয়ে আবার থেমে পড়ে।এই ভাবে কেটে গেল একে একে দশ ঘন্টা।দুপুর একটা থেকে রাত এগারোটা।শত শত গাড়ির হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌছে গেছে ততক্ষনে।বিশেষ করে বৃদ্ধ আর শিশুদের কষ্টটা ছিল অনেক বেশী।
সকাল নয়টায় রওনা দিয়ে ঢাকায় পৌছালাম রাত বারোটায়।আর বাসায় পৌছতে পৌছতে রাত একটা।একমাত্র ভুক্তভোগী ছাড়া দশ ঘন্টার এই যানজটের কষ্টের কথা কাউকে বুঝানো সম্ভব নয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন