somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার একটি ক্রিকেটীয় অভিজ্ঞতায় ভাষ্যকার আতাহার আলী খান।

১২ ই মার্চ, ২০১১ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এখনও আমি ক্রিকেট ভক্ত। কিন্তু এক সময় এই ভক্তি উম্মাদনার পর্যায়ে ছিল। এছাড়া কিছু ক্রিকেট খেলার সুবাধে ক্রিকেট নিয়ে আমার উৎসাহের অন্ত ছিল না। বাংলাদেশ তখনো টেষ্ট স্টাটাস পায়নি। ইল্যান্ড এ দল এসেছে বাংলাদেশ সফরে। অনেকের মনে থাকতে পারে ইল্যান্ডের ঐ সফরের সময় আমিনুল ইসলাম বুলবুল সেঞ্চুরী করেছিলেন। এছাড়া ইল্যান্ডের ঐ দলে ছিলেন, মার্ক রামপ্রকাশ। সে সময়ে ইল্যান্ড এ দলের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দলে এখনকার জনপ্রিয় ভাষ্যকার আতাহার আলীও ছিলেন। এ প্রসঙ্গে বলে রাখি আতাহার আলী আমার চোখে বাংলাদেশ দলের সর্বকালের একজন সেরা অল রাঊন্ডার। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থায় উপনীত হওয়ার পেছনে আতাহার আলীর মত ক্রিকেটারেরা অগ্রনী ভৃমিকা পালন করেছিলেন। পরে আতাহার আলীকে জাতীয় দল থেকে অহেতুক বাদ দেয়া হয় এবং টেস্ট ক্রিকেট থেকে বঞ্চিত করা হয়। এই ক্ষত আতাহার আলীর মন থেকে শুকিয়েছে কিনা জানিনা। তবে আমার মনে এটি আজো দুষ্ট ক্ষত হয়ে টিকে আছে।
আমি সবেমাত্র তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। ক্রিকেটের উম্মাদনা যেহেতু মোহিত ছিলাম সে কারণে ইল্যান্ড এ দল বাংলাদেশে আসলে খেলা দেখার জন্য মারিয়া হয়ে উঠলাম। আজো মনে পড়ে সেবার পাঁচ দিনের টেস্ট ম্যাচ দেখেছিলাম প্লেয়ার এনক্লোজারে বসে। আমরা যেখানে বসে খেলা দেখতাম তার পিছনেই ছিল খেলোয়াড়দের ড্রেসিং রুম। ফলে খেলা দেখার ফাঁকে ফাঁকে অনেক খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা হতো।
ইল্যান্ডের দলের উইকেট কিপারের নামটা এখন আর মনে নেই, আফ্রিকান বংশোভূত। যখন বাংলাদেশ দল ফ্লিডিং-এ তখনও সে মাঠে ব্যাট হাতে নামেনি বা আউট হয়ে ফিরে এসেছে। এই রকম সময় সে মাঠের চারিদিকে চক্কর দিত আর হাতে থাকত একটা বল। ঐ টেস্ট চলাকালীন, পাঁচ দিনের যে কোন একদিন, প্লেয়ার এনক্লোজারের পাশে আরেকজন প্লেয়ারের সাথে দাড়িয়ে থাকা অবস্থায় আমি তার হাতের বলটা দেখতে চেয়েছিলাম। খুব বিনীতভাবে বলেছিলাম,
"ক্যান আই সি উইর বল, অন ইউর হ্যাণ্ড, প্লিজ?
জবাবে সে বলটা দেয়া তো দূরের কথা বরং বাজে কথা বলে আমাকে প্রত্যাখান করেছিল। পাশেই ছিলেন বাংলাদেশের আতাহার আলী খান। ঐ ঘটনা তিনি প্রত্যক্ষ করেছিলেন পুরোটাই। এবং প্রায় সঙ্গে সঙ্গে ইল্যান্ড দলের ঐ উইকেট কিপারকে ভৎসনা করেন আমার সাথে দুর্ব্যবহার করার জন্য। এরপর দেখলাম ইল্যান্ড দলের ঐ উইকেট কিপার বেশ কাচুমাচু হয়ে গিয়েছিল আতাহার আলীর ভৎসনা শুনে। তখনো চমৎকার ইংরেজি বলতেন তিনি।
এর কিছুদিন পরে আতাহার আলীকে আমি ধন্যবাদ দিয়েছিলাম আবাহানী মাঠে এক খেলায় পেয়ে।
কাল যখন ইল্যান্ড দলেকে বাংলাদেশ দল হারিয়ে দিল। তখন আমার এই ঘটনাটা মনে পড়ল। সে সময় আমরা ইল্যান্ড এ দলকে হারাতে না পারলেও এখন আমরা তাদের জাতীয় দলকেও হারাতে পারছি।
পরিশেষে বলব, আতাহার আলীর মত লড়াকু খেলোয়াড় আমাদের জাতীয় দলে যতবেশি থাকবে ততই ক্রিকেট বিশ্বে আমরা এগিয়ে যাব। আজ আবারও আতাহার আলী খানকে ধন্যবাদ জানাব এই ব্লগের মধ্যমে।
ধন্যবাদ আতাহার আলী অনেক অনেক ধন্যবাদ। আমার মত এক অতি নগন্য মানুষের পক্ষে দাড়ানোর জন্য সেদিন।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১১ দুপুর ১:১৯
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×