আমার ব্লগ জীবনের তিন বছর পূর্ণ হলো।
২৯ শে জুন, ২০১১ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার ব্লগ জীবনের তিন বছর পার হলো। সেটা ব্লগ পরিসংখ্যানে দেখতে পাচ্ছি।

ব্লগে তিনটা বছর কাটলেও এখানে আমি এমন কিছু দিতে বা করতে পারিনি যে, আমি আত্ম-গৌরব করতে পারি। তবে সাম-ইন ব্লগ থেকে যে অনেক কিছুই পেয়েছি সেটা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় যে বিষয়টা আমি পেয়েছি সেটা হচ্ছে, যখনি কোন সমস্যায় পড়েছি, সেটা সহ-ব্লগাদের সাথে শেয়ার করার পর অনেকেই এগিয়ে এসেছেন অসাধারন আন্তরিক পরামর্শ নিয়ে। যা ফলে ঐ সব সমস্যাগুলো থেকে সহজেই মুক্তি পেয়েছি। কখনও কখনও চোখে জল ঝরেছে কৃতজ্ঞতায়। আমাদের সমাজে যেখানে একটা আন্তরিক বা ভালো পরামর্শ দেয়ার মত লোকও খুঁজে পাওয়া যায় না অনেক সময়। সেখানে প্রিয় ব্লগারদের এরকম আন্তরিক পরামর্শ সত্যিই বিরাট বিষয়। এই ব্যাপারটাই আমার কাছে সাম-ইন ব্লগ বা বাংলা ব্লগের একটা বড় বৈশিষ্ট্য বলে মনে হয়েছে গত তিন বছর ধরে।
আমার তিন বছর পূর্তি উপলক্ষে সেই সব ব্লগার ভাই/বোনদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা বিভিন্ন সময়ে তাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে বাধিত করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন