ব্লগে এলেই আজকাল রবি ঠাকুরের এই গানের কথা মনে আসে, "রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলো। দিন বলতে এখানে ব্লগীয় দিনগুলোর কথাই বলছি। ব্লগিং শুরু করেছিলাম সেই ২০০৮ থেকে। সত্যিই সেই দিনগুলো ছিল কি রোমাঞ্চকর! শুরুতে তো বাংলাই লিখতে পারতাম না। বলতে গেলে এই সামইন থেকেই ইউনিকোড বাংলা লেখাটা শিখেছি।
সেই সময়ে বা আরো কিছুকাল ধরে বেশ কয়জন ব্লগার আমাকে আকৃষ্ট করেছিলো। এই মুহুর্তে ফরহাদ উদ্দিন স্বপন, আন্দালিব, মুনির উদ্দিন শামীম প্রমূখের নাম মনে পড়ছে। আর সবচেয়ে বেশি মনে পড়ছে চিকন মিয়ার কথা। ঐ সময়ে পোস্টসমূহের বিষয়বস্তু ছিল যেমন আকর্ষনীয় তেমনি মন্তব্যগুলোও ছিল তীক্ষ এবং অনন্য।
এখন ব্লগে আসলেও লেখা হয়না খুব একটা। শুধু পড়ে যাই। আসলে জীবিকার ব্যস্ততায় হারিয়ে যাচ্ছে জীবনের অনেক কিছু। ব্লগ জীবনও তার মধ্যে একটা। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ঘন হয়ে উঠে।
পরিশেষে আবারও রবি ঠাকুরের কথা ধার করে বলছি, "রইল না সেই যে আমার নানা রঙের"...ব্লগীয় ..."দিনগুলি"।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


