somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... লেখক হুমায়ুন আহমেদের নুহাশ পল্লী এখানে আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি সেখানকার।


নুহাশ পল্লীতে লেখক গৃহ।


প্রাঙ্গনে আরাম কেদারা


জলপরী ও দানব


'দীঘি লীলাবতী'
]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29532796 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29532796 2012-01-31 19:36:57
শুভ ইংরেজি নববর্ষ ২০১২

আর মাত্র ঘন্টা দুয়েক পরই আগমন ঘটবে একটি নতুন বছরের। ২০১১ সালকে ইতিহাসের দিকে ঠেলে দিয়ে ২০১২ সাল দখল করে নেবে ক্যালেন্ডারের পাতা। আনন্দ, প্রাপ্তি, দুঃখ আর হতাশা সবকিছু অতীত করে দিয়ে বিদায় নিয়ে নিচ্ছে ২০১১ সাল। আশা করছি ২০১২ সাল আমাদের জন্য নিয়ে আসবে নব নব প্রাপ্তি আর আনন্দ। দুঃখ আর হতাশা যেন আমাদের খুব বেশি আক্রান্ত করতে না পারে এই বছরটিতে সেটিই কামনা করছি নতুন বছরের আগমনের এই মহেন্দ্র ক্ষনে।
সবার জন্য ২০১২ অর্থাৎ নতুন ইংরেজি বছরটি শুভ হোক, মঙ্গলময় হোক।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29513646 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29513646 2011-12-31 22:18:29
রইল না সেই সময়ে বা আরো কিছুকাল ধরে বেশ কয়জন ব্লগার আমাকে আকৃষ্ট করেছিলো। এই মুহুর্তে ফরহাদ উদ্দিন স্বপন, আন্দালিব, মুনির উদ্দিন শামীম প্রমূখের নাম মনে পড়ছে। আর সবচেয়ে বেশি মনে পড়ছে চিকন মিয়ার কথা। ঐ সময়ে পোস্টসমূহের বিষয়বস্তু ছিল যেমন আকর্ষনীয় তেমনি মন্তব্যগুলোও ছিল তীক্ষ এবং অনন্য।
এখন ব্লগে আসলেও লেখা হয়না খুব একটা। শুধু পড়ে যাই। আসলে জীবিকার ব্যস্ততায় হারিয়ে যাচ্ছে জীবনের অনেক কিছু। ব্লগ জীবনও তার মধ্যে একটা। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ঘন হয়ে উঠে।
পরিশেষে আবারও রবি ঠাকুরের কথা ধার করে বলছি, "রইল না সেই যে আমার নানা রঙের"...ব্লগীয় ..."দিনগুলি"।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29509975 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29509975 2011-12-25 19:46:54
নিঝুম শহরে একা




হঠাৎ অস্বাভাবিক নিঃস্তব্দতায় সজাগ
ইট আর পাথরেরা
ঘুমহীন শহর আজ আচ্ছন্ন গভীর ঘুমে
বুঝলাম, ক্রমাগত অমানবিক প্রখর কোলাহলে
স্ব-সত্তা এখন ইট পাথরের কংকিট
তাই জেগে আছি নিঃস্তব্দ পাখি হয়ে
আচমকা থমকে যাওয়া শহরের প্রাণহীন এক...।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29479476 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29479476 2011-11-07 22:23:09
আজকে তোলা আহসান মঞ্জিলের ছবি।












]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29442526 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29442526 2011-09-03 18:53:24
ঈদে বাড়ী ফেরা। এরপর একটা সময় ঢাকায় থাকা আরম্ভ হল। ঈদ আসলেই হই হই রবে বাড়ী ফিরার জন্য বাস বা রেল স্টেশনে গিয়ে হাজির হতাম। কষ্ট করে বাড়ী ফিরতাম, মনে অনেক আনন্দ নিয়ে। এখনও সেই মনটা আছে, কিন্তু সময়টা যে হারিয়ে গেছে অতীতের কাছে।
ইদানিং গত কয়েক বছরে ঈদে খুব একটা বাড়ী ফেরা হচ্ছে না। প্রশ্ন হতে পারে, কেন? উত্তর হচ্ছে, যাতায়াতের অসুবিধা। আগেও যে খুব শান্তিতে ঈদে বাড়ী ফিরতে পারতাম তা না। তবুও যাওয়া যেত। অনেক কষ্ট করে হলেও যাওয়া যেত। কিন্তু ইদানিং গত কয়েক বছরে সেটা যেন একেবারে অসম্ভব হয়ে পড়েছে। এখন ঈদে বাড়ী ফিরতে হয় অনেকটা জান হাতে নিয়ে। সড়ক দুর্ঘটনা, সীমাহীন যানজট সব মিলিয়ে বাড়ী ফেরাটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে এখন। তারপরও যারা বাড়ী যান প্রিয়জনদের সাথে ঈদ করতে তারা আমার চোখে অনেক বড় মাপের মানুষ।
শত ধিক আমাকে। আমি তাদের মত হতে পারিনি যারা কষ্ট করে বিপদ মাথায় নিয়ে এবারের ঈদে বাড়ী ফিরছেন। তবে আমার শুভ কামনা অবশ্যই থাকল তাদের জন্য।

আপনাদের জন্য গ্রাম বা দেশের বাড়ীতে অপেক্ষারত থাকা প্রিয় মানুষ আর প্রিয় মুখগুলোর সাথে আপনাদের ঈদ হোক আনন্দময়। আপনা্রা ফিরে আসুন নিরাপদে।

সবাইকে ঈদ মোবারক।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29439847 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29439847 2011-08-28 11:04:06
কম্পুর কি হইছে? সে ভালো হবে ক্যামনে?
গত বেশ কয়েকদিন ধরে আমার কম্পুটা (কম্পিউটার) ঠিক মত চলতেছে না। খালি হ্যাং করে আর এরর রিপোর্ট দেখায়। কয়েকবার সি ড্রাইভ ফরমেট দিয়া দেখছি, লাভ হয় নাই। সমস্যা আরো গুরুতর হইছে।
এদিকে নতুন করিয়া ফরমেট দেওনের পর, সাউন্ড কার্ড ইন্সটল হইতেছে না। সব মিলিয়া বেতাল অবস্থা।
আমার কম্পুর কি হইছে? টেকি ভাইরা একটু হেল্পান প্লিজ। কিভাবে আমি ইহা হইতে পরিত্রান পাইব। বা ইহার সমাধান কি?
ও হা জিজ্ঞাসা করতে ভুলে গেছি আমার হার্ড ডিস্ক কি নষ্ট হয়ে গেছে? এটা কি চেঞ্জ করন দরকার।
প্লিজ, হেল্প মি।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29434437 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29434437 2011-08-18 16:21:34
কবি আল মাহমুদকে জন্মদিনের শুভেচ্ছা। আধুনিক বাংলা কবিতার একজন অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদ। বাংলা কবিতার ক্ষেত্রে যিনি সার্থকভাবে তৈরি করতে পেরেছিলেন নিজস্ব মৌলিক কাব্যশৈলী। তাঁর 'সোনালী কাবিন" বাংলা কাব্য জগতে এক অপূর্ব সংযোজন হয়ে থাকবে।





১১জুলাই ১৯৩৬ সালে জন্ম নেয়া কবি আল মাহমুদকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। ]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29410956 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29410956 2011-07-11 11:47:54
আমার ব্লগ জীবনের তিন বছর পূর্ণ হলো।
আমার ব্লগ জীবনের তিন বছর পার হলো। সেটা ব্লগ পরিসংখ্যানে দেখতে পাচ্ছি।


ব্লগে তিনটা বছর কাটলেও এখানে আমি এমন কিছু দিতে বা করতে পারিনি যে, আমি আত্ম-গৌরব করতে পারি। তবে সাম-ইন ব্লগ থেকে যে অনেক কিছুই পেয়েছি সেটা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় যে বিষয়টা আমি পেয়েছি সেটা হচ্ছে, যখনি কোন সমস্যায় পড়েছি, সেটা সহ-ব্লগাদের সাথে শেয়ার করার পর অনেকেই এগিয়ে এসেছেন অসাধারন আন্তরিক পরামর্শ নিয়ে। যা ফলে ঐ সব সমস্যাগুলো থেকে সহজেই মুক্তি পেয়েছি। কখনও কখনও চোখে জল ঝরেছে কৃতজ্ঞতায়। আমাদের সমাজে যেখানে একটা আন্তরিক বা ভালো পরামর্শ দেয়ার মত লোকও খুঁজে পাওয়া যায় না অনেক সময়। সেখানে প্রিয় ব্লগারদের এরকম আন্তরিক পরামর্শ সত্যিই বিরাট বিষয়। এই ব্যাপারটাই আমার কাছে সাম-ইন ব্লগ বা বাংলা ব্লগের একটা বড় বৈশিষ্ট্য বলে মনে হয়েছে গত তিন বছর ধরে।
আমার তিন বছর পূর্তি উপলক্ষে সেই সব ব্লগার ভাই/বোনদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা বিভিন্ন সময়ে তাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে বাধিত করেছেন। ]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29404452 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29404452 2011-06-29 17:25:28
ছবিটি দেখেন, সাথে সাথে আমাদের সমাজের অবস্থাটাও বুঝেন।




(বি: দ্র: ছবিটা কোন কারণে মুছে গেছে।)]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29385832 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29385832 2011-05-23 21:37:05
এটা কি প্রতারণার কোন নতুন কৌশল?
Dear Sir Madam, your number Has been selected by our official draw to win 5000$ please call our service free immediately with our congrats.

পড়ে যা বুঝলাম তাহলো, ৫০০০ ডলার জয়ের জন্য আমি মনোনীত হয়েছি। এখন তাদের নাম্বারে কল করতে হবে। এতদিন অনলাইনে বিভিন্ন মেইলের মাধ্যমে এ জাতীয় লটারী জয়ের ভুয়া তথ্য পাওয়া যেত। এখন দেখছি মোবাইলেও শুরু হয়েছে।

ব্লগের সচেতন ব্লগারদের কাছে এ বিষয়ে পরামর্শ কামনা করছি।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29379873 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29379873 2011-05-12 16:59:21
নকলের ভিড়ে আসল হারিয়ে গেছে। মাঝে মাঝে নিজে নিজেই শিউরে উঠি। মনে হয় আমি কি আসল নাকি নকল। সবকিছুই মিথ্যা মনে হয়। মনে হয় মিথ্যার ভিতর দিয়ে হাটছি। বলাবাহুল্য, সমাজের বর্তমান পরিস্থিতির কারণেই এমনটা হচ্ছে। গত দুই তিন দিন ধরে পত্রিকায় দেখছি, ভুয়া ডাক্তারদের নিয়ে ছাপানো প্রতিবেদন। পড়তে পড়তে বিস্মিত হচ্ছি, এই যদি হয় পরিস্থিতি তাহলে আমরা যাব কোথায়? কবি আবুল হাসান বহু আগেই লিখেছিলেন ঈঁদুরের তবু পালাবার পথ রয়েছে গর্ত/ আমাদের তাও নেই। আসলেই নেই, কোথাও কেউ নেই। প্রতারকের প্রতারনা ধরার কেউ নেই, অত্যাচারীর অত্যাচার থেকে বাঁচানোর কেউ নেই।
এটা কি বিশ্বের আর কোন দেশে সম্ভব যে কোন প্রকার ডিগ্রী না নিয়েই বিরাট বিশেষজ্ঞ সেজে বসে থাকতে পারে? তাও আবার ডাক্তারীর মত জীবন রক্ষাকারী পেশায়। যে পেশাটি মানুষের জীবনের সাথে সংম্পৃক্ত। আমরা এ কোন দেশে বাস করি? আমাদের ভবিষ্যত প্রজন্ম কিংবা আমাদের সন্তানদের ভবিষ্যতই বা কি? আমরা নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে চলেছি অবিরত।
আমাদের রক্ষা করবে কে?]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29379127 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29379127 2011-05-11 13:12:53
বাংলাদেশ ক্রিকেট দল ঝিমিয়ে পড়েছে।
আজকে যতটুকু খেলা দেখলাম তাতে মনে হল বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়ই অবসন্ন। এটা অবশ্য বিশ্বকাপের হ্যাংওভারের ফলেও হতে পারে। তবে এতটা ঝিমিয়ে পড়া অস্বাভাবিক মনে হচ্ছে। এছাড়া খেলোয়াড়দের মধ্যে কোন প্রকার ডেডিকেশনও লক্ষ্য করা যাচ্ছে না।
আসলে এদেশের ক্রিকেটকে এক ধরনের রাহু গ্রাস করেছে। বিশ্বকাপে জোর করে মাশরাফিকে বাদ দেয়া কিংবা বাজে পারফর্মমেন্স সত্বেও কিছু খেলোয়াড়কে বারবার ম্যাচে নামনো প্রভৃতি দেশের ক্রিকেট দলকে করে ফেলেছে অনেকটাই ম্রিয়মান।
অবস্থা দৃষ্টে মনে হছে শুধু জাতীয় দলে নয় ক্রিকেটের নীতি নির্ধারকদের মধ্যেও রদবদল করা দরকার। ]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29359826 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29359826 2011-04-09 16:50:23
এসব অশ্লীলতার মানে কি?
ব্লগ মত প্রকাশের একটা স্বাধীন প্লাটফর্ম হিসেবে গড়ে উঠেছে গত কয়েক বছরে। বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক সমস্যা বা ব্যক্তিগত জীবনবোধ প্রভৃতি চমৎকারভাবে উঠে আসছে বাংলা ব্লগের স্বাধীন এই প্লাটফর্মে। সেই সঙ্গে ব্লগ প্রগতি চর্চার একটা ক্ষেত্রও হয়ে উঠছে দিন দিন। কিন্তু ইদানিং দেখতে পাওয়া এজাতীয় কার্যকলাপ ব্লগের ভাবমূর্তিকে দারূনভাবে ক্ষতিগ্রস্ত করবে এতে সন্দেহ নাই।

আসুন আমরা নৈতিক মূল্যবোধকে নষ্ট না করে এজাতীয় অশ্লীল ক্রিয়াকলাপ থেকে বিরত থাকি। সেই সঙ্গে মডারেটরদের প্রতিও অনুরোধ রইল, ব্লগে যেন সুস্থ ধারা বজায় থাকে সে ব্যাপারে তারা সচেস্ট হবেন। ]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29354807 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29354807 2011-04-01 11:04:02
প্লিজ প্রিয় ব্যাটসম্যানরা জ্বলে উঠুন আরেকবার।

অবশেষে ২৮৫ রানের টার্গেট দিল সাউথ আফ্রিকা। যদিও একসময় মনে হয়েছিল তারা হয়তো সর্বোচ্চ ২৫০/৬০ করতে পারবে। কিন্তু শেষের দিকে বোলারদের কিছুটা ব্যর্থতার ফলে ঐ রানের মধ্যে তাদের বেঁধে রাখা সম্ভব হয়নি।
আজ আবারো মাশরাফি বিন মুরতুজার অভাব তীব্রভাবে অনুভূত হল। তার মতো একজন বিশ্বমানের বোলারকে দলে জায়গা না দিয়ে কার যে কি লাভ হল বলতে পারব না। তবে তাকে দলে নিলে দলের যে অনেক লাভ হতো এটা বলতে পারি।
এখন এই মুহুর্তে প্রত্যাশা একটাই, ভালো ব্যাটিং। মনে রাখতে হবে আমরা ভারতের বিরুদ্ধে অনেক বড় স্কোর করেছিলাম। আজকেও একটা বড় স্কোর দরকার যা দিয়ে সাউথ আফ্রিকার এই রান টপকে যাওয়া যাবে।
প্লিজ প্রিয় ব্যাটসম্যানরা জ্বলে উঠুন আরেকবার দেশের স্বার্থে। আপনাদের যে আজ পারতেই হবে।
দেশের সবাই আমরা তাকিয়ে আছি।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29347227 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29347227 2011-03-19 13:10:43
সত্যিই ভয় ধরে গিয়েছিল।


মনে হয় হল্যান্ডকে আজ নয় উইকেটে হারাব আমরা।





কি বলেন? ]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29344235 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29344235 2011-03-14 14:30:38
আমার একটি ক্রিকেটীয় অভিজ্ঞতায় ভাষ্যকার আতাহার আলী খান।

এখনও আমি ক্রিকেট ভক্ত। কিন্তু এক সময় এই ভক্তি উম্মাদনার পর্যায়ে ছিল। এছাড়া কিছু ক্রিকেট খেলার সুবাধে ক্রিকেট নিয়ে আমার উৎসাহের অন্ত ছিল না। বাংলাদেশ তখনো টেষ্ট স্টাটাস পায়নি। ইল্যান্ড এ দল এসেছে বাংলাদেশ সফরে। অনেকের মনে থাকতে পারে ইল্যান্ডের ঐ সফরের সময় আমিনুল ইসলাম বুলবুল সেঞ্চুরী করেছিলেন। এছাড়া ইল্যান্ডের ঐ দলে ছিলেন, মার্ক রামপ্রকাশ। সে সময়ে ইল্যান্ড এ দলের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দলে এখনকার জনপ্রিয় ভাষ্যকার আতাহার আলীও ছিলেন। এ প্রসঙ্গে বলে রাখি আতাহার আলী আমার চোখে বাংলাদেশ দলের সর্বকালের একজন সেরা অল রাঊন্ডার। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থায় উপনীত হওয়ার পেছনে আতাহার আলীর মত ক্রিকেটারেরা অগ্রনী ভৃমিকা পালন করেছিলেন। পরে আতাহার আলীকে জাতীয় দল থেকে অহেতুক বাদ দেয়া হয় এবং টেস্ট ক্রিকেট থেকে বঞ্চিত করা হয়। এই ক্ষত আতাহার আলীর মন থেকে শুকিয়েছে কিনা জানিনা। তবে আমার মনে এটি আজো দুষ্ট ক্ষত হয়ে টিকে আছে।
আমি সবেমাত্র তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। ক্রিকেটের উম্মাদনা যেহেতু মোহিত ছিলাম সে কারণে ইল্যান্ড এ দল বাংলাদেশে আসলে খেলা দেখার জন্য মারিয়া হয়ে উঠলাম। আজো মনে পড়ে সেবার পাঁচ দিনের টেস্ট ম্যাচ দেখেছিলাম প্লেয়ার এনক্লোজারে বসে। আমরা যেখানে বসে খেলা দেখতাম তার পিছনেই ছিল খেলোয়াড়দের ড্রেসিং রুম। ফলে খেলা দেখার ফাঁকে ফাঁকে অনেক খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা হতো।
ইল্যান্ডের দলের উইকেট কিপারের নামটা এখন আর মনে নেই, আফ্রিকান বংশোভূত। যখন বাংলাদেশ দল ফ্লিডিং-এ তখনও সে মাঠে ব্যাট হাতে নামেনি বা আউট হয়ে ফিরে এসেছে। এই রকম সময় সে মাঠের চারিদিকে চক্কর দিত আর হাতে থাকত একটা বল। ঐ টেস্ট চলাকালীন, পাঁচ দিনের যে কোন একদিন, প্লেয়ার এনক্লোজারের পাশে আরেকজন প্লেয়ারের সাথে দাড়িয়ে থাকা অবস্থায় আমি তার হাতের বলটা দেখতে চেয়েছিলাম। খুব বিনীতভাবে বলেছিলাম,
"ক্যান আই সি উইর বল, অন ইউর হ্যাণ্ড, প্লিজ?
জবাবে সে বলটা দেয়া তো দূরের কথা বরং বাজে কথা বলে আমাকে প্রত্যাখান করেছিল। পাশেই ছিলেন বাংলাদেশের আতাহার আলী খান। ঐ ঘটনা তিনি প্রত্যক্ষ করেছিলেন পুরোটাই। এবং প্রায় সঙ্গে সঙ্গে ইল্যান্ড দলের ঐ উইকেট কিপারকে ভৎসনা করেন আমার সাথে দুর্ব্যবহার করার জন্য। এরপর দেখলাম ইল্যান্ড দলের ঐ উইকেট কিপার বেশ কাচুমাচু হয়ে গিয়েছিল আতাহার আলীর ভৎসনা শুনে। তখনো চমৎকার ইংরেজি বলতেন তিনি।
এর কিছুদিন পরে আতাহার আলীকে আমি ধন্যবাদ দিয়েছিলাম আবাহানী মাঠে এক খেলায় পেয়ে।
কাল যখন ইল্যান্ড দলেকে বাংলাদেশ দল হারিয়ে দিল। তখন আমার এই ঘটনাটা মনে পড়ল। সে সময় আমরা ইল্যান্ড এ দলকে হারাতে না পারলেও এখন আমরা তাদের জাতীয় দলকেও হারাতে পারছি।
পরিশেষে বলব, আতাহার আলীর মত লড়াকু খেলোয়াড় আমাদের জাতীয় দলে যতবেশি থাকবে ততই ক্রিকেট বিশ্বে আমরা এগিয়ে যাব। আজ আবারও আতাহার আলী খানকে ধন্যবাদ জানাব এই ব্লগের মধ্যমে।
ধন্যবাদ আতাহার আলী অনেক অনেক ধন্যবাদ। আমার মত এক অতি নগন্য মানুষের পক্ষে দাড়ানোর জন্য সেদিন।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29343129 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29343129 2011-03-12 16:23:21
মার ঘুরিয়ে উড়িয়ে মার ঘুরিয়ে
জিতল এবার জিতল বাংলাদেশ।




বাংলাদেশ জিতল এবার জিতল বাংলাদেশ



তুমুল উল্লাসে


জিতল এবার জিতল বাংলাদেশ।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29342617 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29342617 2011-03-11 22:52:42
জয়টা কি তবে হাত ছাড়া হয়ে যাচ্ছে?
সামনে শুধু অপেক্ষার প্রহর, জয়ের অপেক্ষা। কিন্তু এর মধ্যে কি থেকে কি হয়ে গেল। অহেতুক রান আউটের মাধ্যমে দুটি উইকেট বির্সজন দেয়ার পর আউট হয়ে গেল সাকিব। তারপরের ব্যাটসম্যান এসে চার মেরে যা একটু আশার সঞ্চার করলেন, কিন্তু পরের বলেই আউট।


হায়রে বাংলাদেশ দল। এই নিশ্চিত জয়টা কি শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যাচ্ছে।


পারবে কি পারবে না এই নিয়ে দারুন সংশয়ে আছি। ]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29342551 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29342551 2011-03-11 21:49:05
বাংলাদেশ কি তবে একশও করতে পারবে না?
আমার বলার কিছু ছিলনা
তুমি চলে গেলে, তুমি চলে গেলে।


হায়, বাংলাদেশের ব্যাটসম্যানগন। এরা আয়ারল্যান্ডের সাথে খেলার পরে ঠিক মত প্র্যাকটিস করেছে কিনা খতিয়ে দেখা দরকার।



হায়, হায় করা ছাড়া আর কি করতে পারি এখন। আপানারাই বলুন।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29338106 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29338106 2011-03-04 15:12:22
আজ এটার জন্মদিন।


আজ এটার জন্মদিন। তিন বছর আগে পৃথিবীর আলো বাতাস পরখ করেছিল সে। তারপর তুতুল নাম নিয়ে পার করল মাত্র তিনটা বছর। জগতের কিছু বুঝে না সে। এমনকি জন্মদিন কি সেটাও। খালি শিশু পার্কে যেতে চায়।






সবাই দোয়া করবেন, যেন ভালো থাকে, নিরাপদ থাকে।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29333648 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29333648 2011-02-25 10:06:59
ফেসবুকে অশ্লীল ছবি


কিছুক্ষন আগে ফেসবুক ওপেন করে পেইজ দেখতে গিয়ে, বলতে গেলে প্রায় হতভম্ব হয়ে গেলাম। একটি পোস্টে (নাম বলতে চাচ্ছিনা) যেমন, A tagged with B pic এই জাতীয় লেখা ছিল ওখানে। সাথে একটি অশ্লীল ছবি। ক্লিক করতেই দেখি অসংখ্য বাজে ছবি এসে হাজির।

আমি এরপর যেটা করেছি সেটা হল উল্লেখিত জনৈকা A কে আমার ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করে দিয়েছি।

কিন্তু এ যাবতকালে অর্থাৎ আমি যতদিন ফেসবুক ব্যবহার করছি এরকম বিব্রতকর অবস্থা পড়িনি বা এজাতীয় কিছু দেখিনি।

আমি বুঝতে পারছি না এটা কিভাবে হল। এজাতীয় বিব্রতকর অশ্লীল ছবি দেয়ার মত জঘন্য বাজে কাজ কিভাবে সংঘটিত হল ফেসবুকে।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29325209 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29325209 2011-02-12 19:23:24
ইন্টারনেটে আয়, এলার্ট পে, মানি বুকার প্রভৃতিতে একাউন্ট কতটুকু নিরাপদ।
ব্লগে প্রায়শঃই দেখা মাইক্রো ওয়ার্কার, পিটিসি সাইট থেকে আয় করুন জাতীয় পোস্ট। অনেকে বেশ জোরালো মতামত পেশ করেন এসব ওয়েব সাইট থেকে আয় করার ব্যাপারে। আবার দেখা যায় আয়কৃত টাকা পাওয়ার জন্য এলাট পে বা পে পল জাতীয় অনলাইন ব্যাংকে একাউন্ট খোলার বিষয়ে উপদেশ বা গাইড লাইন দিয়ে থাকেন এসব ব্লগাররা।
আমার প্রশ্ন হলো এজাতীয় ওয়েব সাইট থেকে কি সত্যিই টাকা আয় করা যায়। নাকি পুরোটাই ভূয়া।
আবার অন্যদিকে এলার্ট পে বা পে পল জাতীয় অনলাইন মানি ট্রান্সপারে একাউন্ট খোলা কি নিরাপদ। কারণ এখানে বিভিন্ন ব্যক্তিগত তথ্য যেমন নাম ধাম, বাসার ঠিকানা কিংবা ব্যাংক একাউন্টের তথ্য দেয়া কতটুকু নিরাপদ?
এই বিষয়ে অভিজ্ঞ কিংবা ভুক্তভোগী ব্লগাররা কি বলেন?
কারণ যদি কোন প্রকার প্রতারণার বিষয় থাকে তাহলে এখনি সাবধান হওয়া প্রয়োজন।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29316738 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29316738 2011-01-29 20:05:20
ইভটিজিংয়ের সেকাল, একাল ও আমাদের মিডিয়া
বর্তমানে এদেশে আলোচিত একটি বিষয় হচ্ছে ইভটিজিং। অতীতে ইভটিজিং থাকলেও এতোটা আলোচিত হয়নি এখনকার মত। তার মানে কি ইভটিজিং এদেশে নতুন কোন সামাজিক বাজে উপসর্গ। কিংবা মোবাইলে উক্তত্য করার মতো কোন আধুনিক প্রযুক্তি নির্ভর পশুত্ব। আদপে কিন্তু তা নয়। ইভটিজিং এদেশে অনেক আগে থেকেই ছিল। এবং কোন কোন ক্ষেত্রে এখনকার চাইতে অনেক জোরালো ভাবেই ছিল। আমদের অতীত প্রজন্মের মানুষেরা কি বলতে পারবেন তারা ইভটিজিং দেখেন নি বা এ বিষয়টার সাথে পরিচিত নন? অতীত প্রেক্ষাপটে আমাদের সমাজে ইভটিজিং প্রচলিত ছিল প্রবীনেরা অবশ্যই সেটি স্বীকার করবেন। আমাদের বাংলা চলচ্চিত্রের কিছু দৃশ্যের কথা এখনো আমার মনে পড়ে যেগুলো তৈরী হয়েছিল মূলত সত্তর কিংবা আশির দশকে। সে সব চলচ্চিত্রে দেখা যেত নায়করা প্রেম নিবেদনের কৌশল হিসেবে গানে গানে বা অন্যভাবে ইভটিজিং এ নিয়জিত হচ্ছেন। অর্থাৎ নায়িকাকে পটাতে হলে তার শুরুটা হবে ইভটিজিং জাতীয় বিষয় দিয়ে। এ বিষয়টা নিশ্চয় সমাজ থেকেই আরোহিত। বা সংখ্যা গরিষ্ঠ পুরুষ দর্শকের মানস রুচির পরিপুরক ছিল চলচ্চিত্রে স্থান পাওয়া এ সকল দৃশ্য তা বলার অপেক্ষা রাখে না। এ তো গেল চলচ্চিত্র বা সিনেমার কথা এবার আসা যাক বাস্তবে। আমি নিজে আশির দশকে মোটামুটি শিশু বা কিশোর থাকা অবস্থায় স্ব-চক্ষে কিছু ইভটিজিং এর ঘটনা প্রত্যক্ষ করেছি। ছোট ছিলাম বলে বড় বোনদের সাথে বিভিন্ন স্থানে যেতে হত আমাকে। বড় বোনদের সাথে যাতায়াতের সুবাদে দেখেছি রাস্তাঘাটে কিভাবে তাদের বিড়ম্বনায় পড়তে হত। অশ্লীল মন্তব্য বা গান ইত্যাদি তো ছিল সাধারন বা নৈমত্তিক ব্যাপার। স্কুলে যাওয়ার সময়ও স্কুলে পড়–য়া আমদের বড় বোনদের প্রতি অনেক ইভটিজিং এর ঘটনা আমরা অবাক হয়ে প্রত্যক্ষ করেছি। এখন একটা স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে তাহলে এতদিন ইভটিজিং নিয়ে এতোটা হইচই কেন হয়নি? অতি স্বাভাবিক জিজ্ঞাসা। এর নানাবিধ উত্তর হতে পারে। তবে আমার কাছে যেটি প্রধান বলে মনে হয় সেটি হল মিডিয়ার (প্রিন্ট এবং ইলেকট্রনিক্স) প্রসার কম থাকা। আরেকটি মূল এবং প্রধান বিষয় ছিল সামাজিক লোক লজ্জার ভয়ে ইভটিজিং এর শিকার বা তাদের পরিবারগুলোর বিষয়টিকে প্রকাশ না করা।
কালের বিবর্তনে আমাদের সমাজে অনেক পরিবর্তন এসেছে। মানুষের চিন্তাগত পরিবর্তন তো বটেই, সে সাথে প্রযুক্তিগত পরিবর্তনও মানুষের চিন্তা ভাবনাকে পরিবর্তিত করেছে অনেকখানি। এখন যে কোন প্রান্তের যে কোন ঘটনা সারা দেশে জানাজানি হচ্ছে অতিদ্রুত মিডিয়ার কল্যানে। সে সকল ঘটনার ফলাফলও মানুষের জানা হয়ে যাচ্ছে। মানুষ তার ব্যক্তিগত সমস্যার সাথে ঘটে যাওয়া সমস্যাগুলোর মিল খুঁজে নিয়ে করনীয় স্থির করতে পারছে। ফলে স্ব-সমস্যার সমাধানে মানুষ হয়ে উঠছে আরো সক্রিয় এবং প্রতিবাদ মুখর। আর এই প্রতিবাদের ফলে ইভটিজিং বা এ জাতীয় ঘটনাগুলো উঠে আসছে সবার সামনে। ফলে জনমত ঘটিত হচ্ছে সহজেই এসব বিষয়ে। আলোচনা হচ্ছে বা সমালোচনা হচ্ছে।
সুতরাং বলতে হবে বর্তমানে ইভটিজিং বা এসকল নির্যাতনের বিপক্ষে জনমত গঠনের বিষয়ে মিডিয়ার একটি বিরাট ভ’মিকা রয়েছে। জনসমক্ষে তুলে এনে সবাইকে এক কাতারে নিয়ে আসার কাজটি করছে মিডিয়াই সে প্রিন্ট বা ইলেকটনিক্স যে ধারাই হোক। মিডিয়ার ভ’মিকা নিয়ে নানা বিধ প্রশ্ন থাকলেও মিডিয়ার এজাতীয় ইতিবাচক ভ’মিকার প্রয়োজনীতা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। তবে এ সকল ক্ষেত্রে মিডিয়ার কিছু দায়বদ্ধতাও আছে যেমন, নির্যাতিতার সামাজিক সম্মান রক্ষা, তাকে শ্লীলভাবে উপস্থাপন করা ইত্যাদি। এগুলো মাথায় রেখে চলতে পারলে ইভটিজিং বা নির্যাতন বন্ধে মিডিয়া আরো বেশি পরিপূর্ণতা পাবে নিঃসন্দেহে।
অতীতে এদেশে ভয়াবহ নারী নির্যাতন বা ইভটিজিং এর ঘটনা ঘটলেও সেগুলোর বেশিরভাগই কেউ জানতে পারেনি। বা নির্যাতিতরা মুখ খোলেনি। কিন্তু এখন সময় বদলে গেছে। মানুষ এখন অনেক সচেতন ও সোচ্চার। নির্যাতি হয়ে কেউ আর এখন মুখ বুঁজে সহ্য করে না। মানুষ প্রতিবাদের ভাষা শিখেছে বা শিখছে। ভবিষ্যতে আরো প্রতিবাদি হয়ে উঠবে অন্যায়ের বিরুদ্ধে ও অমানবিকতার বিরুদ্ধে।

]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29304450 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29304450 2011-01-09 16:20:45
শেষ পর্যন্ত এলসিডি মনিটর।

আমার এলসিডি মনিটরটা হল (এখন নষ্ট) স্যামসং ১৬.৫ ইঞ্চি। একবার আমার বাচ্চা আঘাত করে ফিজিক্যাল ডেম্যাজ করে ফেলে। এতে চালাতে তেমন কোন সমস্যা হয়নি। এভাবেই গেল সাত আট মাস। এরপর হঠাৎ করে গত ৩ তারিখে দেখলাম, মনিটরে কিছু ভার্টিক্যাল লাইন পড়ছে এবং উজ্জ্বলতা একেবারে নেই। কি আর করা নিয়ে গেলাম যেখান থেকে কিনেছি সেই আইডিবিতে। কিন্তু বিধি বাম আইডিবিতে বলল ফিজিক্যাল ডেম্যাজ থাকাতে ওয়ারেন্টি পাওয়া যাবে না। কি আর করা, নিয়ে গেলাম সার্ভিস সেন্টারে। ওরা দুই দিন রেখে জানাল ৩৫০০ টাকা লাগবে মনিটরটা ঠিক করতে। শুনে কিছুটা মন খারাপ হল। ভাবলাম, এত টাকা দিয়ে এলসিডি ঠিক না করে নতুন কেনাই শ্রেয়। এরপর বুদ্ধি এল মাথায় একটা সি আর টি মনিটর কিনলে কেমন হয়? একটু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম চাইনিজ ব্যান্ডের সি আর টি পাওয়া যায় ৩২০০/৩৩০০ টাকায়। যে ভাবা সেই কাজ। আজই কিনে আনলাম সি আর টি মনিটর। যেটাতে বসে এই ব্লগ লেখছি।
অভিজ্ঞদের কাছে আমি জানতে চাই, এলসিডি মনিটরে যে সমস্যা হয়েছে সেটি রিপেয়ার করতে কেমন খরচ লাগার কথা? কোথায় গেলে নির্ভর যোগ্য সার্ভিস সেন্টার পাওয়া যাবে?
আর এই চাইনিজ সি আর টি মনিটর কিনে ভুল করলাম না ঠিক করলাম?]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29303445 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29303445 2011-01-07 20:12:42
নীল হয়ে যাওয়া স্বপ্নরা হতে পারে লাল কিংবা সাদা
আবার হয়তো বা হলুদ।
আমার অনেক স্বপ্ন ছিল
রংয়ের কথা আজ আর মনে নেই
এখন সেগুলো ব্যর্থ হতে হতে
নীল হয়ে গেছে সেই কবে।
পাহাড় চূড়ার উপরে থাকা
সোনালী সূর্যটাকে কাছে পাওয়ার
স্বপ্নটা একদিন খুব সত্য ছিল
এখন ঐ যে বললাম ব্যর্থ হতে হতে
নীল হয়ে গেছে।
আরো কত যে স্বপ্ন ছিল জানা অজানা
এখন আর সেগুলো মনে পড়ে না।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29277622 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29277622 2010-11-25 12:49:04
গিয়েছিলাম সিসিমপুর মেলায় : মেজাজটাই খারাপ হয়ে গেল।
আগে থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার হয়ে আসছিল যে ৯ নভেম্বর সিসিমপুর মেলা অনুষ্ঠিত হবে শিশু একাডেমীতে। টিভিতে কিংবা সিডিতে দেখে দেখে আমার বাচ্চা আবার সিসিমপুরের বেশ ভক্ত। তাই আগেই স্থির করেছিলাম সিসিমপুর মেলা দেখাতে নিয়ে যাব বাচ্চাকে। ভেবেছিলাম মেলাটা বাচ্চার জন্য বেশ উপভোগ্য হবে। কিন্তু আজ মেলায় গিয়ে যারপরনাই হতাশ হলাম। শুধু হতাশ বললে ভুল হবে, সেই সঙ্গে বিরক্তিও চরমে উঠল।
শিশু একাডেমী প্রাঙ্গনে চার পাঁচটি স্টল আর পাপেট শোর মাধ্যমে মেলার আয়োজন করা হয়েছিল। এর আগে অবশ্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শিশু একাডেমী মিলনায়তনে। সেট দেখা হয়নি। তো মেলা প্রাঙ্গনে গিয়ে দেখলাম বেশ ভিড়। অনেক মা বাবা বাচ্চাকে নিয়ে এসেছেন প্রিয় সিসিমপুর অনুষ্ঠান দেখাতে। কিন্তু দেখা গেলা চারিদিকে ধুলা উড়ছে। কতৃপক্ষের জানা ছিল এখানে প্রধানত শিশুরাই আসবে। আর তাই ধুলা ময়লা যেন না থাকে সে ব্যবস্থা করাটা বিশেষভাবে প্রয়োজন ছিল। কারণ ধুলাতে নানা ধরনের রোগ জীবানু থাকে যা শিশুদের আক্রান্ত করতে পারে।
অন্যদিকে সামিয়ানা জাতীয় ছোট ঘেরা দিয়ে সিসিমপুরের বিভিন্ন চরিত্রদের নিয়ে পাপেট শোর আয়জন করা হয়। যার ফলে মা বাবারা লাইনে দাড়িয়ে রীতিমত যুদ্ধ করেছে বাচ্চাকে পাপেট শো দেখানোর জন্য। যে পাপেট শোটি আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে মিলনায়তনেও আয়োজন করা যেত। যেখানে একসঙ্গে অনেকে অনুষ্ঠান উপভোগ করতে পারত।
ভবিষ্যতে আশা করব, সিসিমপুরের এজাতীয় অনুষ্ঠান আয়োজনে কতৃপক্ষ সার্বিক সব দিক বিবেচনা করবেন।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29269341 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29269341 2010-11-09 18:51:44
একজন সাহসী শিক্ষকের মৃত্যু ও ইভটিজিং বিষয়ে আমার বিগত অভিজ্ঞতা। ইভটিজিং সম্পর্কিত একটি ঘটনা আজ মনে পড়ে গেল আবার।যা আমার নিজস্ব অভিজ্ঞতাজাত। আমি তখন একটি বেসরকারী কলেজে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছি মাত্র। মনে হয় দু'তিন হবে আমি ঐ কলেজে ক্লাস নিতে আরম্ভ করেছি। ঘটনার দিন আমি ক্লাস শেষ করে আরো দুই একজন শিক্ষকসহ কলেজ থেকে বের হচ্ছি। পেছনে বা রাস্তার আরেক পাশে কয়েকজন ছাত্রীও ছিল। মূল রাস্তায় উঠার একটু পরেই দেখি রাস্তার উপর কয়েকজন বখাটে ছেলে ছাত্রীদের প্রতি বাজে মন্তব্য করছে এবং গানও গাচ্ছে। এটা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না । তখন সবে মাত্র বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছি। রক্তও গরম। তাই প্রতিবাদ করলাম ঐ বখাটেদের ক্রিয়াকলাপের। ফলশ্রুতিতে বখাটেরা বিন্দুমাত্র না দমে গিয়ে আমাকেও কিছু বাজে মন্তব্য করল পেছন থেকে। তাদের সেই বদমায়েশিতে আমি হতবাক হয়ে গিয়েছিলাম বলতে গেলে সেই সময়। তবে আজ মনে হয় ভাগ্য ভালো ছিল আমার, বখাটেদের হামলারও শিকার হতে পারতাম আমি। ভাগ্য ভালো ছিল তা হয়নি।
পরিশেষে বলব, বখাটেপনা বা ইভটিজিং-এর শিকড় খুঁজে বের করে সমাজ থেকে একে সমুলে উৎপাটন করা দরকার। এই কাজে দরকার সবার সম্মিলিত প্রয়াস। অধপতিত তরুণ সমাজকে এর থেকে উদ্ধার করতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে এর বিস্তার বাড়বেই।
]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29260592 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29260592 2010-10-24 16:56:30
স্বাস্থ সমস্যা : পেট ব্যাথা বিষয়ে জানতে চাই আমার এক আত্মীয়ের রমজান মাসে মোট তিন থেকে চারবার পেট ব্যাথা হয়েছে। প্রথমবার সেহরি খাওয়ার পর ভোর বেলায়। পরে ২৪ ঘ্ন্টা খোলা থাকে এরকম ফার্মেসি থেকে গ্যাস্টিকের ঔষধ আর পেট ব্যাথার ঔষধ (এলাজিন) খাওয়ার পরে ব্যাথা সেরে যায়। আবারও তিন চার দিন পর একই ধরনের ব্যাথা হয়। এবার উল্লেখিত ঔষধগুলোর সাথে এন্টাসিড জাতীয় তরল ঔষধ খাওয়ার পর ঐ ব্যাথা চলে যায়। তৃতীয়বার যখন ব্যাথা হয় তখন উক্ত ঔষধগুলো দ্বারা ব্যাথা না যাওয়াতে ডাক্তারের শরনাপন্ন হতে হয়। ডাক্তার তিন ধরনের ইনজেকসন দেওয়ার পর সে ব্যাথা চলে যায়। এবং ইসিজি ও পেটের এক্স-রে করানো হয়। দুটো পরীক্ষাতেই মন্দ কিছু পাওয়া যায়নি। রমজান শেষ হয়েছে আজ প্রায় দেড় মাস এখন আর কোন পেট ব্যাথা বা গ্যাস্টিকের সমস্যা নেই। গ্যাসের বা অন্যকোন ঔষধও খেতে হচ্ছে না।

প্রশ্ন হচ্ছে ঐ সময় ব্যাথার কারণ কি ছিল? এখন মাংস বা ভাজা পোড়া খেলেও সমস্যা হচ্ছে না। কি কারন কেউ বলতে পারলে উপকৃত হতাম।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29260542 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29260542 2010-10-24 15:32:37
তথ্য চাই : চট্টগ্রাম শহরের হোটেল সম্পর্কে।




কেউ কি বলতে পারেন, চট্টগ্রামে এখন ফ্যামিলি নিয়ে থাকার মতো ভালো হোটেল সম্পর্কে? ভাড়া কেমন ? বা অবস্থান কোথায়?


প্লিজ , দয়া করে বললে উপকৃত হবো।]]>
http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29254717 http://www.somewhereinblog.net/blog/tipusultan007/29254717 2010-10-14 11:35:10