সাম্প্রতিক সাইনবোর্ড সর্বস্ব কিছু দলের চোটপাট দেখে অবাক না হয়ে পারছিনা, নির্বাচন কমিশনের সাথে সংলাপে তারা দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ব করার দাবী করেছে। দেশে বামপন্থী বলে পরিচিত এই লেজুড়গুলো সময়ে সময়ে রাজনৈতিক মাঠে কখনো রাজাকার – যুদ্বাপরাধি, কখনো সাম্প্রদায়িক বা ধর্মভত্তিক রাজনীতি ... ইত্যাদি ইস্যুতে কিছু মিড়িয়ার সহযোগিতায় চোটপাট শুরু করে। ভাবসাবে মনেহয় এরাই দেশের দন্ড়মুন্ড়ের কর্তা। তাদের বিবৃতি বক্তৃতাতে শুধু একটা বিশেস শ্রেনীকে নির্মূল, খতম বা নিষিদ্ব করা ছাড়া নিজ দলের কোন আদর্শিক কথা থাকেনা, তাদের জম্ম যেন এ দেশের সিংহভাগ মানুষের ধর্মানুভুতিকে আঘাত করার জন্য, ধর্মবিশ্বাসকে ধ্বংস করার জন্য।
আসলে এরা এদেশের রাজনৈতিক এতিম, নিধিরাম সর্দার, বামপন্থী মিডিয়াই এদের জিইয়ে রাখে। এ দেশের ইসলামি জনতার বক্তৃতা, বিবৃতি, জনসভা মিডিয়া কভারেজ পায়না অথচ এসব বিবৃতিবাজ পরগাছাগুলোর দু’চারজন লোকের একেকটা বিশাল জনসভা সংবাদপত্রের প্রথমপাতা দখল করে নেয়। চলুন দেখি গত নির্বাচনে তাদের জনসমর্থন কেমন ছিল:
১. জাসদ (ইনু +রব)মোট ৭৫ টি আসনে নির্বাচন করে আসন প্রতি ভোট পেয়েছে ১৫৮৭ টি, গড়ে ০.২১%, ফলে জামানত বাজেয়াপ্ত।
২. ওয়ার্কার্স পার্টি মোট ৩২টি আসনে নির্বাচন করে আসন প্রতি ভোট পেয়েছে ১২৬৫, গডে ০.০৭%, ফলাফল জামানত বাজেয়াপ্ত।
৩. সিপিবি মোট ৬৪ টি আসনে নির্বাচন করে গড়ে আসন প্রতি ভোট পেয়েছে ৮০ টি, গড়ে ০.০১%, ফলাফল জামানত বাজেয়াপ্ত।
৪. সাম্যবাদী দল ৩ টি আসনে নির্বাচন করে মোট ভোট পেয়েছে ৯৭২ টি,আসন প্রতি ভোট পেয়েছে ৩২৪টি, গড়ে ০%, ফলাফল জামানত বাজেয়াপ্ত।
৫. গনতন্ত্রি পার্টি ১১ টি আসনে নির্বাচন করে মোট ভোট পেয়েছে ৩১০ টি, আসন প্রতি ভোট ২৮ টি, গড়ে ০%, ফলাফল জামানত বাজেয়াপ্ত।
আর ১৪ দলভুক্ত এসকল মাইক্রোস্কপিক দল বা সমমনা অন্যান্য দলগুলোর অস্তিত্ব শুধু মিডিয়ায় বিদ্যমান, বাস্তবে তারা বায়বিয়। অনেক দলের অফিসও নাই, তাদের অফিস হলো দলের মালিকের পকেট,
আর আমাদের নিরপেক্ষ(!) (হতে পারে ধর্মনিরপেক্ষ!)নির্বাচন কমিশন, বেছে বেছে এদেরকেই সংলাপে আমন্ত্রন জানিয়েছে, অথচ তাদের ঘোষিত নীতিমালা অনুসারে যারা সংলাপে আমন্ত্রন পাবার যোগ্য ছিল তারা হলো:
১. জাতীয় পার্টি (নাজিউর), ২. জাতীয় পার্টি (রওশন), ৩. ন্যাপ (ভাসানী, ৪. মুসলিম লীগ, ৫. খেলাফত মজলিস (শায়খুল হাদিস) ৬. খেলাফত মজলিস (ইসহাক), ৭. খেলাফত আন্দোলন, ৮. ইসলামি শাসনতন্ত্র আন্দোলন, ৯. জাগপা ১০. এনপিপি ......... ইত্যাদি।
দ্রস্টব্যঃ এই লেখার সাথে একটি ছড়াও ফ্রি Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

