somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাল নিয়ে চালবাজিঃ ট্রানজিটের জন্য তীব্র চাপঃওপারে বিচ্ছিন্নতাবাদীদের অপতৎপরতাঃএপারের চেতনাবাজরা অচেতন কেন?

৩০ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক আগে থেকেই আঁচ করা যাচ্ছিল ভারতীয় মন্ত্রীর সুস্পষ্ট আশ্বাসের পরও চাল নিয়ে ভারতের ক্রমাগত চালবাজির পেছনে তাদের কি উদ্দেশ্য কাজ করছিল, Click This Link একটা প্রচলিত প্রবাদ হলো "আকালমন্দ কেলিয়ে ইশারা কাফি"- বুদ্বিমানদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। আমাদের সেনা প্রধানের সস্ত্রীক ভারত সফরোত্তর ঘোড়া প্রাপ্তি, জনগন কে না জানিয়ে আকাশ ট্রানজিট চুক্তি, ভারতের অপমানজনক শর্ত মেনে সরাসরি ট্রেন যোগাযোগ চুক্তি, সর্বশেষ এক দঙ্গল রিটায়ার্ড ভারতীয় সেনাকর্তাকে দেশে আনয়নসহ বোধকরি প্রকাশ্য অপ্রকাশ্য এমন অনেক নৈবদ্য দেয়া হয়েছে দাদা'দের দিল খোশের জন্য, কিন্তু বিধি বাম দাদাদের চিত্ত প্রসন্ন হলোনা আমরা চুক্তিকৃত চাল পেতে প্রতিনিয়ত নিত্য নতুন বাধার সম্মুখিন হচ্ছি। আবার ভারতিয় রাস্ট্রচর পিনাক চক্রের ৬০ দিনের মধ্যে চাল সরবরাহের ঘোষনা বলে দেয় ... বাংলাদেশকে ভাতে মারার পানিতে মারার সুদুর প্রসারি চক্রান্ত ঝড়ো গতিতে এগিয়ে চলেছে।

এদিকে তিন পার্বত্য জেলায় সন্ত্রাসী লারমাদের পূনঃসংগঠিত করনের খবর পুরনো, নতুন খবর হলো ভারতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধি প্রকাশ্য আন্দোল হচ্ছে, আগে শোনা যেত কালি দাস বৈদ্যের বঙ্গভূমির নাম ,,, এবার নতুন সংযোজন হলো নিখিল বঙ্গ নাগরিক সংঘ। তাদের বাংলাদেশে সংখ্যালঘূ নির্যাতন - সংখ্যালঘু সম্পত্তি জবর দখল সংক্রান্ত দাবী এদেশীয় কিছু সংবাদপত্র, সাংবাদিক, বুদ্বিজীবি'র জবানের সাথে অদ্ভুত রকমের মিলে যায়, আমরা বলতে চাইনা তারা ভারতীয় স্বার্থরক্ষায় আত্মৎস্বর্গকারী এদেশীয় চর, তবে অবিরত তাদের দেশঘাতি বক্তব্য আর বাংলাদেশ বিরোধী তৎপরতায় তাদের রহস্যজনক নিরবতা আমাদের আতংকিত, আশংকিত ও ভীত করে, তাদের ব্যাপারে আমাদের আরো সন্দিহান করে তোলে।

তাছাড়া সাম্প্রতিক কালে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যারা নিত্য নতুন কিছু ইস্যু নিয়ে মাঠে ময়দানে হহ্নি তহ্নি করছে, তারাও এ সরকারের দেশ বিরোধী নানা কর্মকান্ড়ের কোনই প্রতিবাদ করছেনা দেখে সন্দেহের কোনই অবকাশ থাকেনা যে বিভিন্ন ফোরাম নামধারীরা মূলতঃ উদ্দেশ্যমূলক ভাবে বিভিন্ন ইস্যুকে সামনে এনে দেশের স্বার্থ সংক্রান্ত মূল ইস্যু থেকে জনগনের দৃস্টি সরিয়ে রাখতে চায়। নতুবা অভিন্ন নদীর ন্যায্য পানির দাবীতে, সিমান্তে পাখির মত মানুষ মারার প্রতিবাদে, ভারতের প্রচ্ছন্ন আশ্রয় প্রশ্রয়ে বাংলাদেশ বিরোধী অপকর্মের প্রতিবাদে তারা কার্য্যকর আন্দোলন গড়ে তুলতো।

আজ আমাদের দরকার ভাসানীর মত নেতা, শেখ মুজিবের মত সংগঠক, প্রেসিডেন্ট জিয়ার মত দেশ প্রেমিক, মেজর জলিলের মত প্রতিবাদির, ভুঁইফোড় কতেক ফোরামের / ফারমের আড়ালে লুকিয়ে থাকা মির জাফর, লেন্দুপ দর্জি আর ঘষেটি বেগমদের নয়।

এসংক্রান্ত আমার পুর্ববর্তী লেখা দেখতে: Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪৯
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×