somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচনে প্রার্থী হওয়ায় কবরীকে তালাক দিলেন বাবু সারোয়ার

২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময়ের পর্দা কাঁপানো চলচ্চিত্র অভিনেত্রী বর্তমানে আওয়ামী লীগ নেত্রী কবরী সারোয়ারের দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবন ভেঙে গেছে। আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন লাভ নিয়ে স্বামীর সাথে মনোমালিন্যের কারণে স্বামী শফিউদ্দিন সারোয়ার ওরফে বাবু সারোয়ার তাকে তালাক দিয়েছেন। ইউএনবি/ফোকাস বাংলা।
তালাক প্রসঙ্গে কবরী সারোয়ার গতকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের জানান, নির্বাচনে আমি মনোনয়ন পাওয়ায় একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। এরই অংশ হিসেবে এই তালাকের ঘটনা ঘটেছে।
১৭ নভেম্বর শফিউদ্দিন সারোয়ার স্বাক্ষরিত তালাকনামাটি ঢাকা সিটি কপেরারেশনের গুলশানের কার্যালয়ে দাখিল করা হয়েছে। গুলশানের আমতলী কাজী অফিসে উপস্থিত হয়ে শফিউদ্দিন সারোয়ার তালাক নামায় স্বাক্ষর করেন। তিনি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম খান সাহেব ওসমান আলীর পুত্র। তালাকনামায় শফিউদ্দিন সারোয়ার আগামীতে কবরীকে নামের পাশে তার কিংবা তার পরিবারের নাম যুক্ত না করার কথা বলেন।
নারায়ণগঞ্জ-৪ আসনে আগে এমপি ছিলেন বর্তমানে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তিনি বাবু সারোয়ারের ভাতিজা। তার বদলে কবরীর আওয়ামী লীগের মনোনয়ন লাভ স্বামী বাবু সারোয়ার স্বাভাবিকভাবে নিতে পারেননি।
কবরীর বর্তমান বয়স ৬২ বছর। ১৯৭৮ সালে বাবু সারোয়ারের সাথে তার বিয়ে হয়। এটা কবরীর দ্বিতীয় বিয়ে। এর আগে চিত্র প্রযোজক চিত্ত ঘোষের সাথে কবরীর বিয়ে হয়।
এ দিকে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কবরী বলেন, তিনি নির্বাচিত হলে সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করবেন। তিনি বলেন, বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। জনগণের সহযোগিতা থাকলে কোনো ষড়যন্ত্রই টিকবে না।

(সূত্র: নয়া দিগন্ত)
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×