আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি, অন্তত এই সামইনে রাজনৈতিক লেখাগুলি পড়লে সেটা প্রতিয়মান হয়। কিন্তু ক্ষোভ ঝরে পরে রাজনীতিবিদদের বিভিন্ন কর্মকান্ডের উপর। যার বেশির ভাগই যৌক্তিক। আবার দেখা যায়, ব্লগারদের পছন্দের রাজনৈতিক দল বা নেতা নেত্রির পক্ষ্যে অন্ধ আবেগে সমর্থনধর্মী পোস্ট, কিংবা নেতিবাচক মন্তব্যের বিরোধিতা। অথচ আমাদের রাজনীতিবিদদের কেউই সমালোচনার উর্ধে নন। সেটা তাদের ব্যাক্তিত্ব নয়, কর্মকান্ডের দোষে।
ধরা যাক খালেদা জিয়া বা বি এন পির কথা। এদের বিরুদ্ধে দুর্নীতি এবং রাজাকার প্রীতির অভিযোগ। আবার শেখ হাসিনা বা আঃ লিগের বিরুদ্ধে স্বৈরাচার প্রীতি, সন্ত্রাস, হরতাল নৈরাজ্যের ইত্যাদির অভিযোগ। এ রকম অনেক অনেক অভিযোগের পাহাড় ।
তাহলে প্রশ্ন, যেহেতু জনগনের ভোটাধিকার প্রয়োগ যদি গনতন্ত্রের একটি প্রধান স্তম্ভ হয়ে থাকে, তাহলে সেই অধিকার প্রয়োগের জন্য আমরা কাকে ভোট দেবো? নাকি আবেগে অন্ধ হয়ে, গণতন্ত্রকে সম্মুনত রাখার জন্য অনেক অভিযোগে দুস্টদেরই ভোট দেব ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

