somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্র নাকি বিকল্প পথ? লিখেছেন সাহোশি৬

১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পুর্ববর্তি একটি লেখার প্রত্যুত্তরে সাহোশি৬ এর মন্তব্যটি দেখে, সেটি সবার সাথে ভাগ করার লোভ সামলাতে পারলাম না। আশা করি এটি আপনাদের প্রশংসা কুড়াতে সক্ষম হবে। আর এ বিষয়ে সব প্রশংসার দাবিদার একমাত্র সাহোশি৬ এরই প্রাপ্য।

" কোন বিকল্পে হবে না। প্রথমেই আমাদের (আমাদের বলতে এখানে আমি ১৪ কোটি বাংলাদেশীকে বোঝাচ্ছি) ঠিক করতে হবে আমরা গনতন্ত্র চাই কিনা। গনতন্ত্র কোন যাদুর চেরাগ নয় যে এটা পেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।গনতন্ত্রেরও প্রচুর সীমাবদ্ধতা আছে।

যদি আমরা গনতন্ত্র চাই তাহলে আমাদের মন-মানসিকতা গনতান্ত্রিক হতে হবে। কোন নেত্রী কি বলল তাতে লাফালে চলবে না। আরো স্পস্টভাবে বললে বলতে হয়, বিগত পনেরো বছরের অবস্থা বিবেচনা করে দুই নেত্রী এবং এদের চেলাচামুন্ডাদের আস্তাকুড়ে নিক্ষেপ করতে হবে। এনারা গত পনেরো বছরে ব্যর্থ, এদের ব্যর্থতার দায় এদেরকে নিতেই হবে, এটাই গনতন্ত্র। এখানে emotion দেখানোর কোন scope নাই।

পরবর্তী নির্বাচনে গনতন্ত্রমনা অপেক্ষাকৃত ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। স্পষ্ট করে বললে বলতে হয় সেই সমস্ত রাজনীতিবিদ যারা সারা জীবন রাজনীতি করেছেন কিন্তু তেমন কোন সুবিধাই পাননি তাদেরকে সামনে আনতে হবে। হাসিনা খালেদাসহ তাদের চেলা-চামুন্ডাদের পুরোপুরি বাতিলের খাতায় ফেলে দিতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলেই দেশে গনতন্ত্র আসবে, হাসিনা-খালেদা এন্ড গংকে রেখে দেশটাকে আমরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলতে পারব, কিন্তু দেশে গনতন্ত্র আনতে পারব না। অন্তত হাসিনা-খালেদার ব্যাপারটা খুব straight forwad. এটা যে আমরা বুঝি না তা না তবে আমরা মনে হয় আমরা সব সময় বিকল্প খুজে মরি। বিকল্প খোজার কোন দরকার নাই। সবাই জানে তার নির্বাচনী এলাকায় কে হাসিনা-খালেদার চামচা, তাকে ভোট না দিয়ে অন্য যে কাউকে ভোট দিন, প্রকৃত নেতা সেখান থেকেই বেরিয়ে আসবে। হাসিনা খালেদা ১৯৮৫ সাল থেকে আমাদের উপর চড়ে বসেছে এবং failure ছাড়া তেমন কিছুই দিতে পারে নাই। তাদের আমলে দেশে যা ছিল তাক্বে কি গনতন্ত্র বলে?

আমি যা লিখলাম তা লেখা হয়তো খুব সোজা কিন্তু প্রয়োগ খুব কঠিন। এটাই তো গনতন্ত্র। গনতন্ত্র তো অত সোজা জিনিস না। মুখে গনতন্ত্রের কথা বলব আর পোলিং বুথে গেলেই নৌকা আর ধানের শীষ ছাড়া চোখে কিছুই দেখব না তাহলে তো দেশে গনতন্ত্র আসবে না, বরং গত ১৫ বছরে যা এসেছে তাই বার বার ফিরে আসবে।
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×