অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন হতে যাচ্ছে। আর নির্বাচন মানেই গণতান্ত্রিক উত্তরনের পথে অগ্রযাত্রা। যারা ভোট প্রার্থী , তারা ইতিমধ্যেই ভোট টানার অংক কষা শুরু করে দিয়েছেন। যারা ভোটার তারা হাওয়া দেখে পরিস্থিতি বোঝার চেস্টা করছেন।
আমাদের জাতীয় চরিত্রে আবেগের স্থান অগ্রাধিকার পেয়ে থাকে। তাই নির্বাচন আসলেই, প্রার্থির চরিত্র বা যোগ্যতা নয়, মার্কাটাই মুখ্য ভুমিকা পালন করে থাকে। যে সব প্রার্থীর যোগ্যতা কম, তারা এ সত্যটা ভালো করেই জানেন বলে, ঘুর পথে মার্কা কেনার প্রাণান্ত চেস্টা করেন। আর এ সু্যোগে শুরু হয়ে হয় মনোনয়ন বাণিজ্য। ফলে ত্যাগি, পরিক্ষিত এবং যোগ্য প্রার্থীরা বঞ্চিত হন। ফলে নির্বাচনে জনগণের ভোটের রায় যোগ্য প্রার্থী নয়, মার্কার পক্ষ্যে যায়।
আসন্ন নির্বাচনে "না" ভোটের ব্যাবস্থা করা হয়েছে। জানি না, আবহমানকাল ধরে চলা এই মার্কায় ভোটদানে অভ্যস্থ আমরা, না ভোটের উপযুক্ত প্রয়োগ ঘটাতে পারবো কি না। যদি সেটা না হয়, তাহলে আমাদেরকে আবারো পুরানো চক্করেই ঘুরতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

