somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠান্ডা মাথায় হত্যা... ফায়সালের আত্মার প্রতি উৎসর্গিত।

২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বুয়েটের উজ্জ্বল মুখশ্রীর ফায়সাল নামের সেই তরুণটির কথা মনে আছে? যে কিনা এই ঠান্ডা মাথার খুনিদের হাতে নিহত হয়েছিল? হ্যা আমি বাস/ট্রাক ড্রাইভারদের কথাই বলছি। যারা মানুষ খুন করেও অবলীলিলায় পার পেয়ে যায়। কোন আইন ওদের স্পর্শ করতে পারে না।

বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের দেশেও ভাড়াটে খুনি পাওয়া যায়। "উপযুক্ত" মুল্য দিলে যে কোন সময় যে কেউকে হত্যা করতে পারে এরা। রাজনৈতিক এবং আইনি দুই ধরণের শক্ত সমর্থন থাকে এদের পেছনে। যার কারণে আইনের কি সমাজের কারো পক্ষ্যেই সম্ভব হয় না এদের কেশাগ্র স্পর্শ করা। উদাহারণ স্বরুপ বলা যায়, চট্টগ্রাম আওয়ামী নেতা আখতারুজ্জামান বাবুর কথা। যিনি শিল্পপতি জহির হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার পরেও, নিজ দলে সমাদৃত। তার সন্তান জাভেদও এখন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সভাপতি। আবার সেই চট্টগ্রামেরই জামাত নেতা শাহাজানের ভাড়াটে খুনি আহমুইদ্দা, যে কিনা জামাতের রোষানলে পড়ে র‌্যাবের হাতে প্রাণ হারিয়েছিল। আবার ধরুন চট্টগ্রামের বি এন পি নেতা সারোয়ার নিজাম, যার ভাড়াটে খুনির হাতে খুন হয়েছিলেন, বি এন পি নেতা জামালুদ্দিন। যে খুনের আসামীরা গ্রেফতার হলেও বিচার হয়নি।

এসব সন্ত্রাসি গডফাদারদের বাইরেও আরো এক শ্রেণীর খুনি আছে, যারা বিনা পয়সায় জনসংখ্যা নিয়ন্ত্রনে সাহায্য করে থাকে।

এক সময় ছিল, যখন ঢাকা শহরে ট্রাক বা বাসের চাপায় মৃত্যুবরণ করতো অসংখ্য মানুষ। সাধারণ পথচারি থেকে ছাত্র, গৃহবধু থেকে সংসারের একমাত্র কর্মক্ষম ব্যাক্তি, কেউই এই আততায়ীদের ছোবল থেকে রক্ষা পায়নি। এখন অবশ্য যানজটের কল্যাণে সেটি অনেক কমে গেছে। কিন্তু মহাসড়ক বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এবং আরিচা মহাসড়কটি এখনও মৃত্যুফাঁদ হয়ে রয়ে গেছে।

এরশাদের আমলে বাস/ট্রাক ড্রাইভারদের শাস্তি বিধান করে একটি আইন প্রণয়ন করা হলে, বাস-ট্রাক মালিক-শ্রমিক-কর্মচারি পরিষদ এক যোগে তীব্র আন্দোলন গড়ে তুলে। তাদের হুমকির মুখে সেই আইনটি তুলে নিতে বাধ্য হয় তৎকালিন সরকার। এখন পর্যন্ত এই সব নিঃশব্দ সন্ত্রাসিদের হুমকির মুখে কোন সরকারই এদের বিরুদ্ধে কোন রকম আইনি ব্যাবস্থা গ্রহন করতে পারেনি। ফলে এদের ইচ্ছা অনিচ্ছার কাছে জিম্মি হয়ে রয়েছে সারা দেশের মানুষ।

রাজনীতিবিদ বা পেশাদার খুনি নয়, বরং মালিক-শ্রমিক-কর্মচারি পরিষদ নামের মাফিয়ারা আমাদের জীবন মৃত্যুর নিয়ন্তা হয়ে রয়েছে। এই সব অশিক্ষিত-মুর্খ-সন্ত্রাসিদের যতদিন প্রতিরোধ করা সম্ভব না হবে, ততদিন ফায়সালের মত দেশ ও দেশের ভবিষ্যতের উজ্জ্বল আলোকবর্তিকাদের অকালে প্রয়াণ ঘটতে থাকবেই।

প্রিয় ছোট ভাইটি, শান্তিতে ঘুমিয়ে থেকো। আমাদের কাপুরুষত্ব তোমাকে আর পীড়িত করবে না।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×