সেদিন ফিউশন ফাইভের চলচিত্র বিষয়ক একটা পোস্ট দেখেছিলাম। সেখানে অনেকের পছন্দের তালিকা মিলিয়ে দেখতে পেলাম, এর অনেকগুলি ব্যাক্তিগতভাবে আমারও প্রিয়। ব্লগার লুথা ভাইয়ের দেয়া কয়েকটা লিংক সত্যি অসাধারন ছিল। যেহেতু ব্লগে লেখাগুলো সংরক্ষণ করে রাখা যায়, তাই ভাবলাম আমার প্রিয় চলচিত্রগুলির নামও না হয় সংরক্ষণ করে রাখা যাক। সাথে সহ ব্লগারদের সাথেও সেগুলি শেয়ার করা যাবে। তাই এই ক্ষুদ্র প্রচেস্টা।
বাংলা ছবি
বাংলা ছবির নাম আসলে, প্রথমেই ভারতীয় বাংলা ছবির নাম আসবে। কেননা বাংলাদেশের চেয়ে ভারতীয় চলচিত্রের নির্মান ও প্রসার আগে হয়েছিল। তবে, রোমান্টিক ধাচের ছবির প্রতি আমার আকর্ষন বরাবরই কম বলে, আমার তালিকায় উত্তম সুচিত্রার ছবিগুলি বাদ পড়েছে।
১। দাদা ঠাকুর।
২। অন্তর্জলি যাত্রা।
৩। চোখের বালি।
৪। হিরক রাজার দেশে
বাংলাদেশের ছবি
১। সংগ্রাম (চাষি নজরুল ইসলাম)
২। অরুণ উদয়ের অগ্নিসাক্ষি
৩। সুর্যকন্যা ( প্রয়াত আলমগির কবির)
৪। নয়নমনি ( আমজাদ হোসেন)
৫। এখনই সময় ( প্রয়াত আব্দুল্লাহ আল মামুন)
৬। জীবন থেকে নেয়া ( প্রয়াত জহির রায়হান)
৭। ১৩ নং ফেকু ওস্তাগার লেন
৮। শ্যামল ছায়া
৯। জয়যাত্রা
জানি না কেন, যুদ্ধের ছবি, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন্দ্রিক ছবি পেলেই, বাচ্চারা যেমন কার্টুন দেখে, তেমন মুগ্ধতা নিয়ে দেখি। আমার দেখা এবং ভাললাগা ছবি গুলির মধ্যে এই ধরণের ছবিই স্থান পেয়েছে বেশি। তবে আমি দস্যু বনহুরের বীরত্ব মার্কা আমেরিকান যুদ্ধের ছবি গুলি সযত্ন্বে এড়িয়ে গিয়েছি। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধমান কোন পক্ষই এতটা দুর্বল ছিল না, যে ইচ্ছে হলেই মাত্র গুটিকয় সৈন্য দিয়ে প্রতিপক্ষকে পরাজিত করা যেত।
১। বালাড অফ আ সোলজারঃ (রাশিয়া) আমাদের দেখা অন্যতম শ্রেষ্ঠ একটা ছবি, যা বার বার দেখা যায়। আগেই বলেছি, রোমান্টিক ধাচের ছবি আমি এড়িয়ে চলি। কিন্ত এই ছবিটা আমার কাঠখোট্টা অনুভুতিকে দুলিয়ে ছেড়েছে।
২। এনেমি এট দা গেইটঃ দস্যু বনহুর মার্কার চেয়ে ব্যাতিক্রমি হলিঊডে বানানো একটি চমৎকার ছবি। যার প্রেক্ষাপট ছিল, স্টালিনগ্রাডে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর তীব্র প্রতিরোধ সংগ্রাম।
৩। সিন্ডলার্স লিস্টঃ যুদ্ধের ছবির মধ্যে একে অনায়াসেই অন্যতম ক্লাসিক বলা যায়।
৪। দা পিয়ানোঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভুমিকায় নির্মিত আরেকটা ক্লাসিক।
৫। দা ব্ল্যাক বুক ( ডাচ) প্রাপ্তবয়স্কদের জন্য, তবে সুনির্মিত।
৬।স্টালিনগ্রাড (জার্মানি) সোভিয়েত ইউনিয়ানে আগ্রাসন চালানো জার্মান সৈনিকদের প্রকৃত দুরাবস্থা এবং যুদ্ধের নির্মমতা ও বিভৎসতা, চমৎকারভাবে এই ছবিটিতে উঠে এসেছে।
৭। কাম এন্ড সি (হলিঊড) নাৎসি আগ্রাসনের বিরুদ্ধে সোভিয়েত বেলেরুশের স্বাধীনতাকামি জনগণের প্রতিরোধ সংগ্রামের একটি ভিন্নধারার চলচিত্র। তাই এই ছবিটি পাওয়া খুব সহজ নাও হতে পারে।
৮। ৬৩৩ স্কোয়ার্ড্রনঃ দুঃসাহসি কিছু বৈমানিকের মরণপণ যুদ্ধের চলচিত্রগাথা।
৯। এনিগমা ঃ কেট উইনস্লেট অভিনিত আরেকটা দুর্দান্ত ছবি। ( অনেকেই দা রিডার ছবিটা দেখে থাকবেন।
১০ ডেইজ অফ গ্লোরিঃ (২০০৬)এই ছবিটির কারণেই ফ্রান্সের সরকার দ্বিতীয় মহাযুদ্ধে ফ্রান্সের স্বাধীনতায় জীবন উৎসর্গকারি একদল আফ্রিকান সৈনিকদের অবদান স্বীকার করতে বাধ্য হয়েছিল/
আপাতত এটুকুই। পড়ে আরো আপডেট করার ইচ্ছা রাখি। আপনারাও আপনাদের পছন্দের যুদ্ধের ছবির কথা শেয়ার করুন। অনেক ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



