আমার প্রিয় পোস্ট

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

চুপি চুপি বল কেউ জেনে যাবে...

২৬ শে মে, ২০০৯ ভোর ৫:০৬

শেয়ারঃ
0 0 0

একটি ঢাকাই ছবির গানটিতে দুই প্রেমিক প্রেমিকা ঢাক গুরগুর করে প্রেম নিবেদনে ব্যাস্ত। আসলে একটা সময় ছিল, যেখানে সমাজের কারণে প্রেমিক প্রেমিকাদের এমন চুপিচুপি রোমান্স ছিল স্বাভাবিক। এখন তথ্য প্রযুক্তির কারণে অবশ্য ঢাক গুরগুরটা খুব প্রকাশ্যে না হলেও, মোটামোটি ওপেন সিক্রেট হয়ে গেছে।

যুগের সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে গেছি। এটাই নিয়ম এবং খুব স্বাভাবিক। এর বিপরীত স্রোতে যারা হাটেন, বা এই সত্যকে যারা মানতে চান না, তাদেরকে কুপমন্ডুক বা অবাস্তববাদি বলে সমালোচনা করা যায়। আবার জেনে শুনে এধরণের আচরন করলে, অনেকে তাদের জ্ঞানপাপি বলতে দ্বিধা করেন না।

বিডি আর বিদ্রোহ বা পিলখানা হত্যাকান্ড যাই বলুন না কেন, তার তদন্ত রিপোর্টের কিছু অংশ, পত্রিকা মারফত দেশবাসি জেনে গেছেন। এর পরেও বর্তমান সরকারের মন্ত্রিরা যেভাবে এই রিপোর্টগুলি জনগণের চোখের আড়ালে করার জন্য বক্তব্য দিচ্ছেন, তাতে অবাক হতে হয়। যদি তাদের নীতি রক্ষণশীল হতো তাহলেও সেটা যুক্তিসঙ্গত হতো। কিন্ত সেটা তো না। তথাকথিত ১০ ট্রাক অস্ত্র মামলা নিয়ে যেভাবে তারা রাস্ট্রীয় গোপনীয়
তথ্যগুলি একে একে পাচার করছেন, তাতে তাদেরকে কুপমন্ডুক বলার অবকাশ কোথায়? তাহলে বিডি আর তদন্ত রিপোর্ট নিয়ে এই চুপি চুপি খেলার অর্থ কি?

ভারতের পত্র পত্রিকায় দেখলাম, বিডি আর পুনর্গঠনে আওয়ামী সরকার চুপি চুপি (অনানুষ্ঠানিকভাবে) ভারতের সাহায্য চেয়েছে। এ নিয়ে অবশ্য বর্তমান সরকার রক্ষনশীলতার পথে চলেছে। তাদের কারো মুখে এব্যাপারে কোন কথা নেই। সবাই মুখে কুলুপ এটে বসে আছে। স্বাধীনতার স্বপক্ষ্যের শক্তি বলে দাবি করা বুদ্ধিজীবি, মিডিয়া, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সবার মুখে দেখি তালা দেওয়া। কিন্ত কেন?

সন্দেহ নেই, আমরা সামরিক অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছি। এই তিনটি বিষয়ের মধ্যে অন্তত দুটি বিষয়ে ভারতের কাছ থেকে পরামর্শ নেওয়া যেতেই পারে। দোষের কিছু নেই। কিন্তু সামরিক সংক্রান্ত কোন বিষয়ে বিশেষ করে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলে পরিচিত সীমান্তরক্ষি বাহিনীকে পুনর্গঠনে ভারতের পরামর্শ নিলে, আমাদের প্রতিরক্ষা ব্যাবস্থাটাই তো হুমকির মধ্যে পড়বে। এটা তো আর মিথ্যে নয় যে, সামরিক দিক দিয়ে ভারত আমাদের জন্য তিন দিক দিয়ে হুমকি। তাহলে, নিজের প্রতিরক্ষা বুহ্য ভারতের হাত দিয়ে সাজানোর মানে কি? তাছাড়া এ নিয়ে পার্লামেন্টে কোন ভোটাভুটি তো দুরের কথা, আলোচনাটুকু পর্যন্ত হয়নি।

আগেই বলেছি তথ্য প্রযুক্তির এই দিনে কোন কিছু গোপন করে রাখার চেস্টা, সফল হয় না। তাই পার্লামেন্টকে আড়াল করে, জনগণের দৃস্টির আড়ালে, আওয়ামী সরকারের এই আচরণ, প্রেম নয় পরকিয়া আড়ালের ব্যার্থ চেস্টা বৈত নয়।

তথ্যসুত্রঃ

Click This Link

Click This Link

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে মে, ২০০৯ ভোর ৫:২৭
লুথা বলেছেন: স্বাধীনতার স্বপক্ষ্যের শক্তি বলে দাবি করা বুদ্ধিজীবি, মিডিয়া, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সবার মুখে দেখি তালা দেওয়া। কিন্ত কেন? >>>>>>>> চামচামি করলে মুখ বন্ধ রাখতে হয়...
২৬ শে মে, ২০০৯ ভোর ৫:৪০

লেখক বলেছেন: এ পর্যন্ত আপনার মন্তব্যটাই সুপ্রতিষ্ঠিত। অনেক ধন্যবাদ লুথা ভাই।

২. ২৬ শে মে, ২০০৯ ভোর ৫:৪৮
মাষ্টার_মশাই বলেছেন: একটি ঢাকাই ছবির গানটিতে দুই প্রেমিক প্রেমিকা ঢাক গুরগুর করে প্রেম নিবেদনে ব্যাস্ত। আসলে একটা সময় ছিল, যেখানে সমাজের কারণে প্রেমিক প্রেমিকাদের এমন চুপিচুপি রোমান্স ছিল স্বাভাবিক। এখন তথ্য প্রযুক্তির কারণে অবশ্য ঢাক গুরগুরটা খুব প্রকাশ্যে না হলেও, মোটামোটি ওপেন সিক্রেট হয়ে গেছে।



আপনার এ লাইনগুলো পড়ে অনেক ভাল লেগেছে ।সময় থাকলে লেকাটি পড়ে দেখতে পারেন

Click This Link



আর মুল যে থিম নিয়ে মুল ফিচারের অবতারনা করেছেন তা আর কি বলব

২৮ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: আপনাদের মন্তব্যের জবাব দিতে অনেক দেরি হয়ে গেলো। এ জন্য খুবই দুঃখিত। আপনার লিংকে গিয়ে দেখে আসব অবশ্যই। অনেক ধন্যবাদ।

৩. ২৬ শে মে, ২০০৯ সকাল ১১:১০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। বাংলাদেশ যেন কোনদিন ভারতের প্রভাব বলয় হতে বের হতে না পারে এটা তারই আয়োজন। বিষয় টি শেয়ার করার জন্য ধীবর ভাই কে ধন্যবাদ।
২৮ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: সব জেনে শুনেও আমাদের কিছু জ্ঞান পাপি, মুখে তালা দিয়ে বসে আছে। ধন্যবাদ ভাই।

৪. ২৭ শে মে, ২০০৯ রাত ২:১৯
বিডি আইডল বলেছেন: এই পোষ্টে আমাদের বুদ্ধিজীবিরা কেউ মূল্যবান মতামত রাখলেন না????
২৮ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: বুদ্ধিজীবিদের কাজ শেষ। এখন তাদের দল ক্ষমতায়। এখন তারা ক্ষমতার হালুয়া রুটি উপভোগে ব্যাস্ত। আপনার উপ্তথিত দেখে অনেক ভালো লাগ্লো।

৫. ২৮ শে মে, ২০০৯ সকাল ১০:৪০
মাসুদ১৯২৪ বলেছেন: স্বাধীনতার স্বপক্ষ্যের শক্তি বলে দাবি করা বুদ্ধিজীবি, মিডিয়া, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সবার মুখে দেখি তালা দেওয়া। কিন্ত কেন? >>>>>>>> চামচামি করলে মুখ বন্ধ রাখতে হয়...---একমত
২৮ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: ১০০ ভাগ সহমত।

৬. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১:৪২
মাসুদ১৯২৪ বলেছেন: নতুন লেখা কই ? নাকি কোন সমস্যা আছে ??
০৫ ই জুন, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: শুধু লেখালেখিতে কি আর পেট ভরে রে ভাই? আমার প্রোফাইলে ইমেইল এড্রেস আছে। দুকলম লিখলে খুশি হই ভাই।

 

মোট সময় লেগেছে ০.৯২৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাংবাদিক কলামিস্ট
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই