আমার প্রিয় পোস্ট

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

আমাদেরও সংসার আছে। আমাদের বাঁচার পথ বলে দিন।(৪০০ চাকুরিচ্যুত সাংবাদিককের উৎসর্গ করা হলো)

০২ রা জুন, ২০১০ সকাল ১০:২৪

শেয়ারঃ
0 1 0




মনের মত খবর দিলে আমাদের প্রশংসা করেন আপনারা। আবার বিরুদ্ধমতবাদি কোন খবর ছাপা হলে, এই আপনারাই আমাদের ১৪ গুস্টি উদ্ধার করেন। ভালো কিংবা মন্দ যাই হোক না কেন, রোদে পুড়ে বৃস্টিতে ভিজে, দিন রাত এক করে, সংসারি হয়েও বৈরাগি হয়ে আপনাদের নাস্তার টেবিলে এই আমরাই কিন্ত খবরগুলি সরবরাহ করে থাকি।

বিনিময়ে কি পাই আমরা? মাস শেষে সবার মত সামান্য কিছু বেতন। যা দিয়ে আমাদের পেট চলে। এর মধ্যেই বাড়ি ভাড়া থেকে শুরু করে মা বাবা ভাই বোন ছেলে মেয়ের ভরণপোষন করতে হয়। আমাদের শিক্ষা আছে, তাই অভাবে পড়লে ভিক্ষাও করতেও অক্ষম আমরা।

তাই সবেধন নীলমণি ওই চাকরিই ভরসা। নিতান্তই খুব বড় সাংবাদিক না হলে অর্থ যশ খ্যাতি কোনটাই জোটে না। অথচ তিল থেকে তাল খসলে গঞ্জনা তো সইতেই হয়। কর্তার ইচ্ছায় কর্ম না হলে চাকুরি চলে যায়, আবার যাদের বিরুদ্ধে জীবনের ঝুকি নিয়ে লেখালেখি করি, তাদের হাতে প্রাণটাও যেতে পারে। মাঝে মাঝে প্রাণঘাতি হামলা হয়ে দিনের পর দিন হাসপাতালেও পড়ে থাকতে হয়। সান্তনার বাণি শুনি অনেক। কিন্ত সান্তনা দিয়ে কি পেট ভরে? সংসার চলে? অসুস্থ মা বাবার ঔষউধ কেন যায়? ভাই বোন কিংবা ছেলে মেয়ের স্কুল কলেজের বেতন দেয়া যায়? খাবার পাতে ভালো মন্দ জোটে? সহধর্মিনীর খুব অল্প করা আবদার মেটানো যায়?

আমার দেশ পত্রিকা নিয়ে বর্তমান সরকারের ক্ষোভ থাকতেই পারে। এজন্য না হয় মালিক বা সম্পাদকের নামে প্রেস কাউন্সিলে নালিশ করুন। নতুন আইনের আশ্রয় নিন। সবই করুন।

কিন্তু কোন অপরাধে আমাদের ৪০০ সাংবাদিক সাথে আরো কয়েক শ স্টাফের পেটে লাত্থি মারলেন? মালিক সম্পাদকের সম্মতি ছাড়া আমাদের কোন লেখা কি ছাপা হয়? তাহলে আমাদের দোষ কোথায়? এখন আমাদের মা বাবা ভাই বোন বউ ছেলে মেয়েরা কি খাবে? কোথায় মাথা গোজার ঠাঁই পাবে?

এই পত্রিকাটি বন্ধ করার আগে আমাদের কথা কি একবারও ভেবেছিলেন? এখন আমাদের চলবে কি করে? রাস্তায় নেমে ভিক্ষা করতে অক্ষম। এখন সংসারের ক্ষুধার্ত মুখগুলিকে কি করে সান্তনা দেব আমরা?

আপনারা মহা ক্ষমতাবান। বিধাতার কৃপায় কয়েক পুরুষ বিনা কর্মেই পরিজনের ভরণ পোষনের ব্যাবস্থা করতে পারবেন আপনারা।

আমরা তা পারি না। তাই এইভাবে পেটে লাথি দিলে, আমাদের শোকে পাথর হৃদয় আপনাদের নির্বাক অভিশাপ দিবে। আর মজলুমের অভিশাপ যে কত ভয়ংকর হতে পারে, অতীত দেখেও আপনারা শিক্ষা নিলেন না।

যারা হরহামেশা দামি কাপড় পড়ে নামি দামি হোটেলে সুশিল ভাষায় বাক স্বাধীনতা আর সংবাদ পত্রের স্বাধীনতার উপর সরেস আলোচনা করেন, আমাদের এই দুঃসময়ে তারা কোথায়?

আমাদের সত্য প্রকাশে সরকারি দলের অনেক অজানা তথ্য প্রকাশিত হলে পরোক্ষ লাভবান হয় যে বিরোধী দল, তারা কি আমাদের পাশে দাড়াবেন?

আর যে সাধারণ মানুষের জন্য আমাদের কলম সদা জাগ্রত, তারা কি আসবেন আমাদের সুখ দুঃখের সঙ্গি হতে?

কেউ কি আছেন? যদি সত্যি আমাদের জন্য সাধারণের সামান্য সহানুভুতিও থাকে, তাহলে আসুন। বাকশালি কায়দায় আমার দেশ পত্রিকা বন্ধ করে ৪০০ সাংবাদিক আর কয়েকশ কর্মচারিদের পেটে লাথি দেবার বিরুদ্ধে প্রতিবাদ করুন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৩২
শ্রীমান বলেছেন:
জয় বাংলা. জয় বাকশাল....স্বাগতম রক্ষী বাহিনী
Click This Link
০২ রা জুন, ২০১০ সকাল ১০:৪২

লেখক বলেছেন: ঠিকই বলেছেন। জয় বাকশাল !

২. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৩৩
পোকা বলেছেন: তারেক জিয়া- ফালুর পোষা ৪০০ জন সাংবাদিক এর জন্য মায়া উতলে পড়ছে দেখি। জামাত বিএনপিও একুশে টিভি বন্ধ করে ছিল। তখণ বুঝি নীজামি- তারেক মিলা সেই সব সাংবাদিকদের মাসিক ভাতা দেওয়ার চালু করে ছিল নাকি? তাদেরও পরিবার পরিজন ছিল?
০২ রা জুন, ২০১০ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: আপনার জ্ঞানের বহর দেখে হাসি পাচ্ছে। তারেক কি পত্রিকার মালিক? ফালুর পত্রিকা মাহমুদুর রহমান সাহেব কিনে নিয়েছে। এবং এই সরকারের আমলেই সেই অনুমতি তাকে দেয়া হয়েছে। তাহলে সেখানে তারেক বা ফালুর প্রসঙ্গ আসছে কেন? তারেক খারাপ হলে, বর্তমান প্রধানমন্ত্রি থেকে শুরু করে অন্যান্য মন্ত্রিরা কি ধোয়া তুলসি পাতা? তাদের নামেও তো মামলা ছিল। ক্ষমতার জোরে তদন্ত ছাড়াই রাজনৈতিক বিবেচনায় সে সব মামলা তুলে নিয়ে উনারা কি নির্দোষ হয়ে গিয়েছেন?

একুশে টিভির মালিক ছিল ইন্ডিয়ান শিখ। পার্টনার শেখ রেহানা। সাথে আওয়ামীদের বিশস্ত ব্রিটিশ বন্ধু সাইমন ড্রিন। দুই বিদেশিদের কাজে চ্যানেলের মালিকানা দিয়ে তাও আবার টেরস্ট্রিয়াল সম্প্রচারের ব্যাবস্থা করে আইন লংঘন শুধু না, দেশদ্রোহি পদক্ষেপ নিয়েছিল আপনার তথাকথিত চেতনাধারি সরকার। (১৯৯৬-২০০১)।

কিছুদিন আগে একুশে টিভির এম ডি সাহেবযে মুম্বাইয়ের এয়ারপোরর্টে অস্র সহ ধরা পড়েছিল, একথাও কি অসত্য?

একুশে টিভি বন্ধ করা হয়ে ছিল মামলা করে। আপনাদের এত্ত বাঘা বাঘা উকিল থাকতেও স্বপক্ষ্য কোন সাক্ষ্য প্রমান আনতে পারেননি বলে, আদালতের আদেশে একুশে বন্ধ হয়েছিল। কিন্তু আমার দেশের প্রকাশককে হাইজ্যাক করে ভিলেজ পলিটিক্সের কায়দায় সাদা কাগজে দস্তখত করে মামলা করে, পুলিশ দিয়ে বন্ধ করার বিরুদ্ধেই এই প্রতিবাদ। অবশ্য এখানে কর্মরত সহযোদ্ধাদের যে অবস্থা হয়েছিল, সেটা আজকেও আমার দেশের সাংবাদিকদেরও হচ্ছে। এটা সত্য।

৩. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৩৪
কাঙ্গাল মুরশিদ বলেছেন: বাকশালী কায়দায় পত্রিকা বন্ধ করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।

আর মডারেটরদের প্রতি এই পোস্টটি স্টিকি করার দাবি জানাচ্ছি।
০২ রা জুন, ২০১০ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ মুর্শিদ ভাই। সরকারের ক্রমাগত আচরণে বাকশালের প্রতিধবনি স্পস্ট।

০২ রা জুন, ২০১০ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: পড়েছি। বলার ভাষা হারিয়ে ফেলেছি। চেতনাধারিদের কুৎসিত চেহারা ফাস হয়ে যাওয়াতেই এই পদক্ষেপ। তবে এতের তাদের ক্ষতির পরিমান বাড়লো। আপনার লেখায় প্লাস।

৫. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৩৬
জ্বীন বলেছেন: ক্ষমতায় থাকলে মোহের কারণে অন্ধ হয়ে যায় ।
কিন্তু পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ।
০২ রা জুন, ২০১০ সকাল ১১:০০

লেখক বলেছেন: ৭৫ এর ১৬ জুন আর ২০১০ এর ১লা জুন। সময়ে হিসেবে ব্যাবধান অনেক। কিন্ত কর্মে কি অদ্ভুত মিল। ক্যালেন্ডারে অতীতের আরেকটি তারিখ ক্ষমতাসীনরা মনে রাখলে ভালো করবেন। সেটা ছিল ১৫ই আগস্ট। যা আপনার ভবিষ্যত বাণীকেই নতুন করে মনে করিয়ে দিচ্ছে।

৬. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৩৬
কাঙ্গাল মুরশিদ বলেছেন: @পোকা: একটা বারের জন্যও কি চামচামী বাদ দেয়া যায় না? আপনি যদি আদালতে বিচারের পর একুশে টিভি বন্ধকরাকে খারাপই মনে করেন তাহলে এখন বিচারের আগেই পত্রিকা বন্ধ করাকে সমর্থন করছেন কিভাবে?
০২ রা জুন, ২০১০ সকাল ১১:০১

লেখক বলেছেন: ইনারা যে শুধু অন্ধ তাই নয়। আত্মসম্মানবোধবিহীনও বটে!

০২ রা জুন, ২০১০ সকাল ১১:১০

লেখক বলেছেন: শুধু সমব্যাথি আর সঙ্গি হলেই আমরা শক্তি পাবো।

৮. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৩৮
পোকা বলেছেন: আমার দেশ কোন পত্রিকার পর্যায়ে পড়ে না। মাহমুদূর রহমানও কোন সাংবাদিক নয়। উনি ছিলেন খালি তারেক-খালেদা - নীজামী - সাকাদের স্পোক পার্সন। অনেক আগেই এই পত্রিকা বন্ধ করা উচিত ছিল।
০২ রা জুন, ২০১০ সকাল ১১:১৩

লেখক বলেছেন: কোন পত্রিকা নয়, এর পরেও আওয়ামী লিগ কেন প্রকাশনার অনুমতি দিলো? কি করে এই দেড় বছর প্রতিদিন পত্রিকাটি প্রকাশিত হচ্ছিল? আপনার মত অবিবেচক চেতনাধারিদের মুখপাত্রের কাছে পত্রিকা মানেই আঃ লিগের দলিয় মুখপাত্র, তাই না? ধিক !

৯. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৪১
আগামি বলেছেন: যে যায় লংকায় সে হয় রাবণ ।

শিল পাটার ঘষায় মরিচের অবস্থা কেরোসিন ।

ও চোখে অশ্রু নয় জ্বালো চিতা বহ্নিমান ।

শোষকের ক্রীড়ার নর্তক নয় চাই অবিরাম সংগ্রাম চিরকালীন ।

০২ রা জুন, ২০১০ সকাল ১১:১৫

লেখক বলেছেন: শোষকের ক্রীড়ার নর্তক নয় চাই অবিরাম সংগ্রাম চিরকালীন । পুরা সহমত। অনেক ধন্যবাদ সাহস যোগানোর জন্য।

১০. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৪৩
অস্থির পোলাপাইন বলেছেন: মায়রে-বাপ
মাইনষের চাকরি নাই আর এক কুতুবে আইছে দালালি করতে...
সব দালালে ভইরা গেল দেশ টা...
০২ রা জুন, ২০১০ সকাল ১১:১৬

লেখক বলেছেন: আজকে আমার দেশ বন্ধ করেছে। কালকে সরকারের বিরুদ্ধে টু করলে সাধারনের টুটি চেপে ধরবে এই সরকার। এর পরেও অন্ধ চেতনাধারিদের হুশ হবে না?

০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: আপনার পোস্ট দেখলাম। সাহায্য করতে পারলে খুশি হতাম।

১২. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৪৭
পোকা বলেছেন: @কাঙ্গাল মুরশিদ , ভাই একুশে টিভি অনেক জনপ্রিয় ছিল । আমার দেশ পত্রিকা কয় জন পড়ে। তাদের পত্রিকার সার্কুলেশন কি কখনোই ৫০ হাজারের উপরে ছিল।

আর কোর্টের বিষয় তুলে আনছেন? জামাত- বিএনপি এর আমলে কত মানুশ পথে বসেছে সেই হিসাব রাখেন।খালেদা জিয়া- তারেক জিয়া মিলে আদমজী জুট মিল বন্ধ করে দিয়ে ছিল। মিল বন্ধের ফলে ৩৫ হাজার শ্রমিক বেকার হয়ে গেল। এই ৩৫ হাজার লোকেরর কথা কেঊ কয় না। এরা কি মানুশ না। ভাই এক মাহমুদুর রহমানের পয়সা আছে । পরের বার বিএনপি- জামাত পাওয়ারে আস লেই মাহমুদূর রহমান মন্ত্রী হবেন হয়ত। কিন্তু এই গরীব মানুশ গুলোর ভাগ্যের কোন পরিবর্তন হবে না।
১৩. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৪৮
শ।মসীর বলেছেন: বলার মত কিছু খুজে পাচ্ছিনা..............আর কি কি হয় তা দেখার অপেক্ষায় আছি...........

আসলে বারে বারে সাম্রাজ্যবাদের দ্বার শোষিত হয়ে আমাদের যে রক্ত তাতে বিশুদ্ধতার নাম মাত্র আছে বলে আমি বিশ্বাস করিনা, নস্ট রক্ত বয়ে চলেছে এই বাঙ্গালীর শরীরে, আর তাই বাঙ্গালীর চরিত্র বলতে কিছু নেই..........পতন কোন পর্যন্ত হয় সেটা দেখার অপেক্ষা করতে পারেন !!!!


০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: শামসির ভাই। আসলেও অবাক হবার মত কিছুই নেই। যারা বাকশাল দেখেছিলেন, তাদের মুখে শুনেছি অবস্থা একই রকম ছিল।

সাম্রাজ্যবাদিদের আশির্বাদপুস্ট সরকার এভাবে সব কিছু গলা টিপে মেরে ফেললেও, মানবাধিকার আর বাকস্বাধীনতার ধব্জাধারিরা উপরের ইশারায় চুপ করে আছে। আর আমাদের যে স্বাধীনচেতা স্বভাব ছিল স্বাধীনতার আগে, সময়ের ব্যাবধানে তার ছিটেফোটাও আর অবশিস্ট নেই। হয়তো মুখ চুপ করে স্বাধীনতার রক্তিম রবির অস্ত দেখে যেতে হবে। সেটাই আতংক আর লজ্জার। ধন্যবাদ।

১৪. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৪৮
পান্থ নজরুল বলেছেন: অল্পতেই ভেঙ্গে পড়লে চলবে না। সামনে আরো কঠিন দূর্দিন অপো করছে। মোকাবেলার প্রস্তুুতি নিতে হবে। ধীবর, সমবেদনা রইল।
০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: আমাদের সম্বল তো শুরু মসি। এটা কেড়ে নিলে অধিকার আদায়ের জন্য অসি ছাড়া গতি কি? সেটা করতে গেলে তো অজুহাত তো তৈরি আছে। আন্তর্জাতিক সন্ত্রাসি তকমা এটে ক্রস্ফায়ার এ দেবে।

আপনার সহৃদয় সহানুভুতি আমাদের ভেঙ্গে পড়তে দেবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১৫. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৫০
প্রাগৈতিহাসিক বলেছেন: লেখকের সাথে সহমত। পোকার_____দিয়া বাঁশ বলো সাবাশ সাবাশ।
০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ প্রাগৈতিহাসিক ভাই। এই যে দুটা সান্তনার কথা বলেছেন, সেটাই এই দুঃসময়ে অনেক অনেক বড়। কৃতজ্ঞতা।

১৬. ০২ রা জুন, ২০১০ সকাল ১০:৫৫
নট ডিফাইন বলেছেন: বলার কিছু নাই।

একবার বাঘের পেটেতো পরের বার কুমিরের পেটে।
০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: াঘ বলুন কিংবা কুমির এই দুই রুপে একটি দলই আছে। সেটা আওয়ামী লিগ। কারণ বিরোধী মত দমনের জন্য মিডিয়ার টুটি চেপে ধরার মত বির্বরতা শুধু এই একটি দলই করছে।

১৭. ০২ রা জুন, ২০১০ সকাল ১১:০২
ফালতু মিয়া বলেছেন: মৃত্যুর আগে জানোয়ার যেমন আচরণ করে সরকার তাই করছে। তীব্র প্রতিবাদ নয়, এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।
০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৫০

লেখক বলেছেন: এছাড়া অন্য কোন বিকল্প খোলা নেই। ধন্যবাদ ফালতু মিয়া ভাই। কেমন আছেন?

১৮. ০২ রা জুন, ২০১০ সকাল ১১:১৩
সুরঞ্জনা বলেছেন: কোন দল নয়, দোহাই লাগে বিষয়টি মানবিক দৃষ্টিকোন দিয়ে বিচার করুন।
০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৫১

লেখক বলেছেন: সাধারণ সাংবাদিকরা কি আর মানুষ? যে পার্টির পত্রিকায় কাজ করেন তারা, পিঠে সেই পার্টির তকমা এটে যায়। ধন্যবাদ একটি অসাধারণ মন্তব্যের জন্য।

১৯. ০২ রা জুন, ২০১০ সকাল ১১:১৬
জানপরী বলেছেন: আপনাকে ধন্যবাদ সন্দর করে লেখার জন্য। আমার দেশ পত্রিকার সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সমবেদনা। বর্তমান বিদেশী / ভারতের তাবেদার সরকারকে ধিক্কার জানানোর ভাষা নেই। X((

@ পোকা, তোমার জায়গা তো ডাষ্টনিবে তাই তুমি এই মানব সমাজে কি দালালী করার জন্য এসেছো?
০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: ভারতীয়দের কাছে দেশ বিক্রির বিরুদ্ধে সোচ্চার সবাই, এই সরকারের চক্ষুশুল। হামলা মামলা এর পর মিডিয়ার মুখে হাতচাপা দিয়ে রাখলেও, তাদের কুকীর্তির কথা ঢাকতে পারবেন না। আপনার সাথে এক কণ্ঠে ভারতীয় তাবেদার সরকার, মিডিয়া, বুদ্ধিজীবি পেশাজীবি সবাইকে ধিক্কার।

২০. ০২ রা জুন, ২০১০ সকাল ১১:২১
সাফির বলেছেন: কাঙ্গাল মুরশিদ বলেছেন: বাকশালী কায়দায় পত্রিকা বন্ধ করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।

আর মডারেটরদের প্রতি এই পোস্টটি স্টিকি করার দাবি জানাচ্ছি
০৩ রা জুন, ২০১০ সকাল ১১:০১

লেখক বলেছেন: এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধমতকে স্টিকি করা হবে না। আমিও সেটা চাই না। কেননা যে বর্বর সরকার একটা শক্তিশালি মিডিয়াকে গায়ের জোরে বন্ধ করে দিতে পারে, সামুর ক্ষতি করতে তার কতক্ষণ লাগবে? আমাদের প্রিয় সামুর উপর এই ধরনের ফ্যাসিস্ট আচরণ সহ্য করা সম্ভব না। তাই আপনাদের অনুরোধ ফিরিয়ে নিন।

২১. ০২ রা জুন, ২০১০ সকাল ১১:৫৫
জুল ভার্ন বলেছেন: ধীবর ভাই, অনেক ধন্যবাদ এত্ত সুন্দর করে বিষয়টা তুলে ধরার জন্য।
শুধু মাত্র আওয়ামী লুটেরার দল ছারা সমগ্র জাতি এই মুহুর্তেই আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি চায়।
০৩ রা জুন, ২০১০ সকাল ১১:১৬

লেখক বলেছেন: আওয়ামি ফ্যাসিস্টদের আবারও ইতিহাসের আস্তাকুরে চিরতরে নিক্ষেপ করার সময় এসেছে। আপনার চিন্তিত মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ জুলভার্ণ ভাই।

২২. ০২ রা জুন, ২০১০ দুপুর ১২:০৭
বান_দর বলেছেন: আওয়ামী নেতৃ -- --- আমার আপন ভইন! কিন্তু হ্যার কাম কাইজ অইত্যান্ত অশ্লীল-তাই হ্যারে এখন আমাদের সমাজও পুচেনা! মনুষ্য জাতি হ্যারে কি ভাবে সইয্য করে বুজিনা!
০৩ রা জুন, ২০১০ সকাল ১১:১৭

লেখক বলেছেন: হাহাহা... শত কস্টের মধ্যেও আপনার মন্তব্য পড়ে হাসি চেপে রাখতে পারলাম না। আপনাকে ১০০++++

২৩. ০২ রা জুন, ২০১০ দুপুর ১২:১২
চেম্বার জজ বলেছেন: আওয়ামী জাহেলিয়াত নিপাত যাক।
০৩ রা জুন, ২০১০ সকাল ১১:১৭

লেখক বলেছেন: পুর্ণ সহমত জজ ভাই।

২৪. ০২ রা জুন, ২০১০ দুপুর ১২:১৮
মিথুন-১ বলেছেন: আওয়ামী জাহেলিয়াত নিপাত যাক এই পোস্ট ফ্রন্ট পেইজে নেই কেনো?
০৩ রা জুন, ২০১০ সকাল ১১:১৮

লেখক বলেছেন: ২০ নং প্রতিমন্তব্যটা দেখুন মিথুন ভাই।

২৫. ০২ রা জুন, ২০১০ দুপুর ১২:২৬
আমি বীরবল বলেছেন: আওয়ামী জাহেলিয়াত নিপাত যাক

এই পোস্ট ফ্রন্ট পেইজে নেই কেনো?
০৩ রা জুন, ২০১০ সকাল ১১:৩১

লেখক বলেছেন: ২০ নং প্রতিমন্তব্যটা দেখুন বীরবল ভাই।

২৬. ০২ রা জুন, ২০১০ দুপুর ১২:২৯
সহজ সরল রমণী বলেছেন: আওয়ামী জাহেলিয়াত নিপাত যাক ।

০৩ রা জুন, ২০১০ সকাল ১১:৩১

লেখক বলেছেন: সহমত।

০৩ রা জুন, ২০১০ সকাল ১১:৩১

লেখক বলেছেন: ধিক ধিক ধিক।

২৮. ০২ রা জুন, ২০১০ দুপুর ১:১৯
ডিস্কো ঘোড়া বলেছেন:
অফটপিক: আমারদেশের ৪০০ সাংবাদিক কি এতোই অযোগ্য যে চাকরী পাবেন না আর না খেয়ে মরবেন? নাহলে ওপরের দূর্ভিক্ষের ছবি দেওয়ার মানে কি?
০৩ রা জুন, ২০১০ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ প্রসঙ্গের জন্য। উনারা অযোগ্য নন। আওয়ামী বিরোধী পত্রিকায় চাকরি করতেন, এজন্য তাদের গায়ে সিল মেরে সব সুযোগ সুবিধা বন্ধ করা হচ্ছে। চাকরি তো অনেক দুরের কথা। যেভাবে ৭৫ এর চাকুরিচ্যুত সাংবাদিকরা কেউ চেয়ে চিনতে কেউ মুদি দোকানি হয়ে কেউ বা আত্মহত্যা করেছিলেন, নব্য বাকশালিরাও বর্তমান সময়ের সাংবাদিককদের একই পথে ঠেলে দিতে চাইছে।

২৯. ০২ রা জুন, ২০১০ দুপুর ১:৩১
বিজ্ঞান বলেছেন:
আপনাদে সাথে আছি থাকবো।



নব্য "ফেরআউন" এর আগমনের পদধ্বনি শুনতে পাই .............?????

Click This Link
০৩ রা জুন, ২০১০ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ বিজ্ঞান ভাই। আপনাদের সমর্থন আমাদের শক্তি যোগাবে।

৩০. ০২ রা জুন, ২০১০ বিকাল ৩:২৩
দাম বলেছেন: @ পোকা
তোমার মত কীট পতঙ্গগুলোর কারনের আজকে বাংলাদেশের এই অবস্হা
৩১. ০২ রা জুন, ২০১০ বিকাল ৩:৪২
জেনারেশন৭৫ বলেছেন: বাংলাদেশের এক টুকরা মাটিও আর বাকশালীদের জন্য নয়। আসুন বাকশালীদের কবর রচনা করি। জনতাকে মুক্তি দেই........
০৩ রা জুন, ২০১০ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: আপনার মন্তব্যের প্রতি পুর্ণ সমর্থন। এই বাকশালিদের কবর রচনার মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র চাবিকাঠি।

৩২. ০২ রা জুন, ২০১০ বিকাল ৩:৪৩
জেনারেশন৭৫ বলেছেন: @ পোকা- পোকা ওরফে নর্দমার কীট ওরফে বিপরীত স্রোত -ধানমন্ডি থেইক্যা কত পাও।
৩৩. ০২ রা জুন, ২০১০ রাত ১১:০৫
লুথা বলেছেন: +++

জয় ডিজিটাল সরকার...FACEBOOK বন্ধ করে সরকার ভালো কাজ করছে...সবার শিক্ষা হওয়া উচিত

Click This Link
০৩ রা জুন, ২০১০ সকাল ১১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ লুথা ভাই।

৩৪. ০৩ রা জুন, ২০১০ রাত ১২:২৫
লুৎফুল কাদের বলেছেন: বাকশাল নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক.

মাহমুদুর রহমান সহ আমারদেশ পরিবারের সবার প্রতি সমবেদনা রইলো.
০৩ রা জুন, ২০১০ সকাল ১১:৫২

লেখক বলেছেন: বাকশাল নিপাত যাক। সমমর্মিতার জন্য ধন্যবাদ কাদের ভাই।

০৩ রা জুন, ২০১০ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ ভুডুল ভাই।

৩৬. ০৩ রা জুন, ২০১০ সকাল ১১:১৬
বিডি আইডল বলেছেন: ধীবরদা একদিন থেকে ঠিকই আছে....এই প্রজন্ম "তথাকথিত" নির্বাচনের মাধ্যমে এই সরকারকে এনেছে...এরা '৭৩-'৭৫ সম্পর্কে কিছুই জানতো না...আওয়ামী ফ্যাসিজমের কিছু চেহারা এরা না দেখলে আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা হতো না...এদের মাঝে এখন ভাবনা জাগবে কেন স্বাধীনতার রুপকার বঙ্গবন্ধুকে সপরিবারে ৩ বছরের মাথায় মেরে ফেলা হলো...এটাও জানবে হিস্টোরি রিপিটস ইটসেল্ফ
০৩ রা জুন, ২০১০ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: বিভ্রান্ত আর নতুন প্রজন্মের ভুল ভাঙ্গানোর জন্য ৪০০ সাংবাদিক সাথে শ খানেক কর্মচারি সাথে সাথে তাদের পরিবারের অশ্রুজলের মুল্য দিতে হচ্ছে, এই যা। তাও যদি আমাদের আওয়ামী লিগের প্রতারক চেহারা উন্মোচিত হয়, তাহলে সেই ত্যাগ সার্থক হবে বলেই বিশ্বাস করি। চমৎকার আরেকটি এঙ্গেলে ব্যাপারটি তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ বি ডি ভাই।

৩৭. ০৩ রা জুন, ২০১০ দুপুর ২:৪৫
জাতি জানতে চায় বলেছেন: বিডি আইডলের সাথে একমত! বাঙ্গালের মাজা-ভাঙ্গা আছাড় খেয়ে শেখা ছাড়া গতি নাই! এই সরকারের কাছে আবেদনের কোন মানে নাই! এরা যে গনতান্ত্রিক না, নাটুকে নির্বাচনের ফলাফলরে যে নিজেরাই বিশ্বাস করে না সেটা তাদের প্রায় সব কাজের মধ্যেই প্রকাশ থাকে! দুঃখজনক, দলটার সমর্থক গোষ্ঠীর মন-মানসিকতার সাথে দলের কোন পার্থক্যই খুজে পাওয়া যায় না! তুলনার মাধ্যমে বড়সড় খারাপ কাজকে জায়েজ করাটা এদের মজ্জাগত অভ্যাস!

এরা উদ্দেশ্যমূলকভাবে একুশে টিভিকে প্রায়ই উদাহরন হিসেবে নিয়ে আসা হয়! অথচ একুশে টিভির বিরুদ্ধে মামলা করছিলো স্বয়ং ঢাবির দুই শিক্ষক, তাও সরকার ক্ষমতায় যাওয়ার একেবারে শুরুতেই! আর মামলার প্রস্তুতি শুরু হইছিলো সরকারের ক্ষমতায় যাওয়ার আরো আগেই! আদালতের রায়ও হয়েছিলো সরকারের অর্ধ বছরের মেয়াদের মাথায়! এখানে একুশে টিভিকে তখনকার সরকারের বিরোধীতার শিকার বলার কোন সুযোগই নাই! স্বয়ং মামলার শুনানীতেই পরিস্কারভাবে বেরিয়ে এসেছিলো, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নিজ হাতে-কলমে কত বড় দূর্নীতি করেছিলেন! স্বয়ং প্রথম আলোর মত পত্রিকাও এটা তুলে ধরতে বাধ্য হইছিলো! আর চাইলেই বিগত বিএনপির সরকার এই পরিস্কার দূর্নীতির জন্য হাসিনাকে আদালতে তুলতে পারত! এটা না করাটাই হয়ত অপরাধ হইছিলো, যেমনটা জিয়া তৎকালীন ফ্যাসিস্টদের রাজনৈতিক পুনর্গঠনে উদারতার পরিচয় দিয়েছিলেন!
০৭ ই জুন, ২০১০ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: ্জাতি জানতে ভাই, অনেক অনেক ধন্যবাদ হাটে হাড়ি ভেঙ্গে দেয়ার জন্য। বাকশালি ফ্যাসিস্টরা মনে করে যে ওদের কুকীর্তি অতীত হলেই সবাই ভুলে যায়। দিন বদল হয়েছে। ভবি নয় ভুলিবার। এখন নতুন প্রজন্মে যত তাড়াতাড়ি এই ফ্যাসিস্টদের আসল চরিত্র বুঝতে পারবে, দেশের জন্য ততই মঙ্গল।

৩৮. ০৬ ই জুন, ২০১০ রাত ১১:৪৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। যে যূক্তি মানে না সে বর্বর। আলীগ সরকার ভারতের তাবেদারী পাকাপোক্ত করার জন্য আরও জঘণ্য পদক্ষেপ নিবে। তাই এগুলো রুখতে তীব্র গণ-আন্দোলনের কোন বিকল্প নেই। ভয় হয় যে বাংলাদেশেও হয়তো খুব শীঘ্রই থাইল্যান্ডের মতন অবস্থা হবে।
০৭ ই জুন, ২০১০ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: ভয় কেন বা-জি ভাই? থাইল্যান্ডের মত হলে প্রমানিত হবে যে, দেশে এখনও মুক্তিযুদ্ধের যোগ্য উত্তরসুরি আছে। আওয়ামী লিগ ইন্ডিয়ার দালাল ছিল, আছে থাকবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করতে হলে আঃ লিগকে বিনাশ করার বিকল্প নেই। তা সেটা ৭১ এর মত করেই হোক কিংবা অধুনা থাইল্যান্ডের মত। অনেক ধন্যবাদ আপনার গঠনমুলক মন্তব্যের জন্য।

 

মোট সময় লেগেছে ১.০৭০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাংবাদিক কলামিস্ট
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই