নদীর এপারে আমার ঘর-ওপারে আমার ভালবাসা
নদীর এপারে আমার জন্ম--ওপারে আমার মৃত্যু
নদীর এপারে আমার প্রান-ওপারে আমার গান
নদীর এপারে আমার খরা-ওপারে শুধুই পানি
নদীর এপারে আমার স্বপ্ন -ওপারে আমার জীবন
নদীর এপারে আমার রাত্রি-ওপারে আমার দিন
নদীর এপারে আমার সন্তন-ওপারে আমার সন্ততি
নদীর এপার ওপার মিলে আমার সংগ্রাম
মাঝখানে কাঁটার বেড়া।
দুপাশেই খাই তাড়া। তবু আমিই শেষে হাসি।
সাদা মেঘই আমার বাহন-তাতেই যাই আসি।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


