জনকন্ঠের মিথ্যাচার এবং আব্দুল কাদের মোল্লার প্রতিবাদ
Click This Link
জনকন্ঠের গতকালের খবর এটা। ডেস্কে বসে এরকম মুখরোচক অনেক কিছুই লেখা যায়। রাজনীতির ময়দানে জামায়াত নেতাদের সঙ্গে পেরে উঠতে না পেরে পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন করার কূটচাল এগুলো। একটা উরো ইমেইলর সুত্র ধরে একজন জাতীয় নেতাকে ব্যক্তিগত ও পারিবারিক হেয় প্রতিপন্ন করার কোন অধিকার আমাদের সাংবাদিক ভাইরা কোথায় পেলেন? আশা করে ছিলাম জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার প্রতিবাদটিও তারা ছাপাবেন। কিন্তু তা তারা করেন নাই। তাইতো আব্দুল কাদের মোল্লার পাঠানো প্রতিবাদটি আমি এখানে পোস্ট করে দিলাম।
জনকণ্ঠের খবরের প্রতিবাদে আব্দুল কাদের মোল্লা যা জনকণ্ঠ আজ আর ছাপেনি
গতকাল শুক্রবার ‘দৈনিক জনকণ্ঠে' প্রকাশিত সেভ শিবিরের দাবি ‘‘কাদের মোল্লার স্ত্রী ছেলেমেয়েদের সেই স্বপ্ন দেখান না’’ শিরোনামে একটি অসত্য রিপোর্টের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা গতকাল বিবৃতি দিয়েছেন।
গতকাল ২৮ মে, ১০ ‘দৈনিক জনকণ্ঠে' প্রকাশিত সেভ শিবিরের দাবি ‘কাদের মোল্লার স্ত্রী ছেলেমেয়েদের সেই স্বপ্ন দেখান না' শিরোনামে প্রকাশিত খবরটি আমি একাধিকবার মনযোগ সহকারে পড়েছি। কিন্তু খবরটির মধ্যে সত্যের লেশমাত্রও নেই বলে নিন্দা ও প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। শুধু আমি নই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেক নেতা-কর্মীকে প্রতিমাসেই পারিবারিক বৈঠক করে ইসলামের দৃষ্টিতে চরিত্রগঠন ও ইসলামী আন্দোলনের গুরুত্ব বুঝানো হয়। এটা আমাদের সকলের জন্য একটি নিয়মিত কাজ। তবে আমরা শুধু স্বপ্ন দেখাই না, ইসলামকে বাস্তবে অনুসরণ করার জন্য পরিবারের প্রতিটি সদস্যকে অনুপ্রাণিত করি। আল্লাহর মেহেরবাণীতে আমার জানামতে জামায়াতে ইসলামীর প্রত্যেক নেতার পরিবারের সদস্যরা নেতা না হতে পারে, ইসলাম বিরোধী কোন কর্মকান্ডে কেউই লিপ্ত নেই।
প্রতিবেদক ইতোপূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর পরিবার সম্পর্কেও আন্দাজ-অনুমান নির্ভর একটি রিপোর্ট করেছিলেন। রিপোর্ট পড়লেই যে কেউ বুঝতে পারবেন অন্ধবিদ্বেষবশতই রিপোর্টটি করা হয়েছে। আমার ব্যাপারেও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার একই নীতি অবলম্বন করেছেন। কারো ব্যক্তিগত বা পরিবারের ব্যাপারে রিপোর্ট করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে সঠিক তথ্য উপাত্তের জন্য কমপক্ষে আলাপ-আলোচনা করতে হয়। সাংবাদিক নীতিমালার ক্ষেত্রে এটি একটি সাধারণ সৌজন্যবোধ। সংশ্লিষ্ট প্রতিবেদক তা রক্ষা করার প্রয়োজন বোধ করেননি।
দৈনিক জনকণ্ঠের কর্তৃপক্ষ এবং সাংবাদিকসহ সকল সাংবাদিক ও সংবাদপত্র পাঠকদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমার স্ত্রী সানোয়ার জাহান শুধু জামায়াতের রুকনই নয়, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ ও শূরার সদস্য। মিসেস শামসুন্নাহার নিজামী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি। সুতরাং মহিলা বিভাগের সেক্রেটারি ভাল কাজে আনুগত্য এবং পরামর্শের ভিত্তিতে কাজ করা কোন অপরাধ নয়, বরং সাংগঠনিক সুস্থতার লক্ষণ।
আমার প্রথম ছেলে হাসান জামিলের স্কুলের লেখাপড়া সমাপ্ত হয়েছে মোহাম্মাদপুরের বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে। সুতরাং স্কুল জীবন থেকে সে মগবাজারে থেকে বিভিন্ন হোটেলে অপকর্ম করলো কিভাবে? আবুজর গিফারী কলেজ থেকে সে প্রথম শ্রেণীতে বি.এ পাস করেছে। সে নেশা করে পুলিশের হাতে ধরা পড়ার মত জঘন্য মিথ্যা যে তথ্য প্রতিবেদক উল্লেখ করেছেন, সাহস এবং সততা থাকলে কবে, কোথায়, কোন থানায় হাসান জামিল ধরা পড়েছিল, তার জিডি নং কত, আমার এ চ্যালেঞ্জের উত্তর প্রতিবেদক আশা করি দিবেন। আমি জানি তিনি দিতে পারবেন না।
আমার ছোট ছেলে হাসান মওদুদ মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিবিএ, ফাইনাল ইয়ারে পড়াশুনা করছে। উক্ত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত সুন্দর। ছেলে মেয়েদের থাকার স্থান সম্পূর্ণ আলাদা। নিজের মা অথবা সহোদর বোনেরও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ছাত্রের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ নেই। সেখানে কিভাবে একজন ছাত্র লিভ টুগেদার করতে পারে? হাসান মওদুদও সেখানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবেই কাজ করছে। প্রতিবেদক সম্ভবত আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের অথবা জনকণ্ঠের অভ্যন্তরীণ পরিবেশ অথবা নিজের অভ্যাস দিয়ে দুনিয়ার সবকিছুকে বিচার করতে অভ্যস্ত।
আমার বড় দুই মেয়ে এখন বিবাহিতা। বড় মেয়ে ছাত্র-জীবনে ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় দায়িত্বশীলা হিসাবে কাজ করেছে। এখন জামায়াতের অগ্রসর কর্মী। মেজ মেয়ে ছাত্র জীবনে একটি জেলার সভানেত্রী হিসাবে দায়িত্ব পালন করেছে। ছোট দুজন এখন ইসলামী ছাত্রী সংস্থার কর্মী। ইসলামের দৃষ্টিতে তারা পূর্ণ হিজাব বা পর্দাও পালন করে। আমার আশংকা হয় ‘দৈনিক জনকণ্ঠের' এই প্রতিবাদ ও সঠিক তথ্য ছাপানোর সাহস আছে কিনা? তবুও দৈনিক জনকণ্ঠের কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে আমার এ সঠিক তথ্য সম্বলিত প্রতিবাদটি ছাপিয়ে জনকণ্ঠের পাঠকদেরকে সঠিক তথ্য জানার সুযোগ করে দেয়ার জন্য। আর আগামীতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে, শুধু অন্ধবিদ্বেষের বশবর্তী হয়ে কোন রিপোর্ট বা প্রতিবেদন দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হবে না- এটাই প্রত্যাশা।’’
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।