somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কখন বুঝবেন আপনি মানসিকভাবে অসুস্থ

১৪ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. যখন আপনার কাছে দেশের স্বার্থ অপেক্ষা রাজনৈতিক দলগুলার স্বার্থ বেশী দরকারী মনে হয়। তারা যা বলে তাই বিশ্বাস করেন। আপনি যে দল সমর্থন করেন তাদের কোন ভুল বা অন্যায় আপনার কাছে বিবেচ্য মনে হয়না। :D ;)

২. যখন আপনার কাছে দেশের তৈরী জিনিসের চেয়ে বিদেশে তৈরী জিনিস সবসময় বেশী উন্নত মনে হয়। অথচ অনেক পণ্য বিদেশে মেইড ইন বাংলাদেশ লিখেই বিক্রি হয়। আমাদের দেশের লোকেরাই কিনে এনে আফসোস করে। /:) :-*

৩. যখন আপনি জাতীয় দলের বিপক্ষে বিজাতীয় দলের খেলায় বিজাতীয় দলকে সমর্থন করেন। আবার এর পক্ষে নানান ধরনের যুক্তি দেখান। X(( X(

৪. যখন আপনার কাছে খুন, জখম, ছিনতাই, ধর্ষন, অগ্নিসংযোগ এর খবর বেশী আকর্ষনীয় মনে হয়। ভালো কোন খবর প্রকাশ করতে বা পড়তে বা জানতে কম আগ্রহ দেখান। :P :P

৫. যখন আপনি অপরাধ করেও অপরাধবোধে ভুগেন না। :(( /:)

৬. যখন আপনি বিদেশে পাড়া দিয়েই বাংলাদেশ ডার্টি ন্যাস্টি প্লেইস বলে বেড়ান। X( X((

৭. যখন বর্ডারে আমাদের মানূষদের গুলি করে মেরে ফেললে আপনি যে গুলি খেয়েছে তাকে গরুচোর মনে করে বিকৃত শান্তি লাভ করেন। আরে ছাগল ব্যাটা গরু চোর কোন প্রমাণ আছে। আর গরু চোরের শাস্তি কি বিনা বিচারে মৃত্যু? X(( X( X((

৮. যখন মুক্তিযুদ্ধের সময় আমাদের মানুষদের গুলি করে মেরে ফেলা হয়েছে বলা হয় তখন আপনি ধর্ম রক্ষার্থে এইরকম দুইচারটা অন্যায় হয়ই মর্মে ফতোয়া পেশ করেন। এইটা ধর্ম নয় মামু। এইটা অধর্ম। X(( X( X((

৯. যখন আপনি নিজেকে আস্তিক দাবী করেন এবং একই সাথে ভিন্ন মতাবলম্বীদের আহাম্মক মনে করেন। আবার নিজেকে নাস্তিক দাবী করেন এবং ভিন্ন মতাবলম্বীদের আহাম্মক মনে করেন। ভিন্নমতাবলম্বীদের মতামতকে সম্মান দেয়াটা ভদ্রতা এবং যৌক্তিকভাবে সম্মানের সাথে ভিন্নমত প্রকাশ করাটাও ভদ্রতা।

১০. যখন প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে বছরের পর বছর টেস্ট ক্রিকেট খেলতে রাজি না হলেও তাদের ক্রিকেট দলের প্রতি আপনার আনুগত্য অব্যহত থাকে। X( X(( X(

১১. যখন প্রতিবেশী দেশে আমাদের কোন টিভি চ্যানেল দেখানো হয়না (সিনেমাতো দূরের কথা) তখনও আপনার মনে কোন চাঞ্চল্য তৈরী হয়না। ওদের সব গাঞ্জাখুরী চ্যানেল আমাদের দেখতে তো হয়ই এখন আবার সিনেমাও দেখতে হবে। আবার কইয়েন না আমাদের সিনেমার কোয়ালিটি নাই। যারা নিয়মিত ইংরেজী সিনেমা দেখেন তারা জানেন ওদের সিনেমারও কোন কোয়ালিটি নাই। ওনলি কপি এন্ড পেস্ট। X(( X( :P
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×