একটা ভালোবাসার হাত আমার খুব দরকার
আমার চোখের পানি মুছে দেবার জন্য,
আর যে আমি কাদতে পারছি না।
আমার চুলগুলোতে হাত বুলিয়ে দেবার জন্য,
খুব বেশি মাত্রায় রুক্ষ হয়ে গেছে ওগুলো।
একটা ভালোবাসার হাত আমার যে খুব বেশি দরকার
যে হাত আমার হাতদুটোকে ধরবে পরম মমতায়,
আমি ভেঙে পরতে পরতে যে হাত ধরে আমি উঠে দাড়াবো।
যে হাতের তালুতে আমি আমার সবটুকু ভালোবাসা দিয়ে চুমু খাবো,
যে হাত আমার চিবুক ধরে বলবে "ধুর! আমি আছি না?"।
একটা ভালোবাসার হাত আমার বড়ো বেশি দরকার
আমি আর পারিনা, তীব্র যন্ত্রণায় মাথাটা ছিড়ে যাচ্ছে
আমি কতকাল ঘুমাইনা!
একটা ভালোবাসার হাত আমার খুব দরকার
যে হাত আমার কপালে টিপ পরিয়ে দেবে,
আমার শাড়ির কুচি ঠিক করে দেবে,
আর কিছু না হোক আমার খোঁপায় একটা ফুল গুঁজে দেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


