ছোট্র একটা প্রাইভেট ফ্রামে চাকুরি করি। ২০ রমজান থেকেই শুনতেছি ২৭ রমজানে বেতন পাব। গতকাল ছিল ২৭ রমজান, আশ্বাস দিয়েছে আজ হবেই। কিন্তু অফিসে এসে জানতে পারলাম আজও বেতন হবেনা।
বস, পারসোনাল ভাবে ডেকেনিয়ে বল্লেন, একটু ঝামেলা হয়েগেছে তাই বেতনটা আজকে দিতে পারলামনা। তুমি কারোকাছথেকে ধার করে এই ঈদটা চালিয়ে নাও। ঈদের তিন দিনপরে প্রথম অফিস দিবশেই সবার বেতন পরিশোধ করাহবে।
বস তোতাপাখির মত মুখস্ত বুলি আওরাইয়াই খালাস। একটাই মেয়ে আমার বয়স ৪ বছর হবে এই ফেব্রুয়ারিতে, এখনো মেয়েকে নতুন জামা নতুন জোতা কিনেদিতে পাড়িনাই।
গিন্নি বলেছে এই ঈদে ওর কিছু লাগবেনা শুধু একটা ট্রেনের দু'টু টিকিট যেন যোগার করি।
বাংলা লিঙ্ক গ্রামিণফোন কোথাও ট্রেনের টিকিট পেলামনা। অবশেষে কালো বাজারে ৩৫০ টাকার টিকিট ১০০০ টাকাও দেয়না। অনেক কাকুতি মিনতি করে ১০০০টাকায় কিনলাম। পকেট খালি। বাসায় গেলে মেয়ে নতুন জামার কথা জিজ্ঞাসা করলে কি উত্তর দিবো ভেবে পাইনা।
কংকৃটিটের এই ঢাকা শহরের মানুষগুলির মনও কংকৃটের চাইতে শক্ত কার কাছে এখন ১০টাকা চাইলেও পাওয়া যাবেনা ।
সবমিলিয়ে খুবই হতাসার মাঝে আছি কি যে করি..........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


