সামহোয়্যার ইন ব্লগে আমি ব্লগিং শুরু করি এ বছর ফেব্রুয়ারি মাস থেকে। এ পর্যন্ত মাত্র ২২টা পোস্ট দিয়েছি। সংখ্যাটা মোটেই বেশি নয়। তাছাড়া অধিকাংশই পোস্টই সময়ের অভাবে তাড়াহুড়ো করে লেখা। কাজেই হঠাত্ মনে হল, সবগুলো পোস্ট ডিলিট করে যদি আবার প্রথম থেকে শুরু করি, তাহলে কেমন হয়?
এরকম চিন্তা ভাবনা অবশ্য আমার প্রায়ই মাথায় আসে। শুধু ব্লগিং-এর ক্ষেত্রে নয়, যেকোন কাজের ক্ষেত্রে - এমন কি জীবনের ক্ষেত্রেও! প্রায়ই মনে হয়, জীবনটা যদি আবার নতুন করে শুরু করা যেত! কিন্তু সেটা তো আর সম্ভব নয়, তাই ব্লগিংটা অন্তত নতুন করে শুরু করা যাক। কারণ, ব্লগিংও তো আসলে এক ধরনের জীবন - একধরনের পরাবাস্তবতা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

