অনলাইনে বাংলা অভিধান
ইন্টারনেটে বিভিন্ন ওয়েব সাইটে বেশ কিছু বাংলা অভিধান আছে যাদের মধ্যে কতকগুলো আছে ইংলিশ টু বাংলা আবার কতকগুলো আছে বাংলা টু ইংলিশ। এদের মধ্যে আবার কতকগুলো আছে ফ্রি ডাউনলোড করার যোগ্য আবার কতকগুলো আছে শুধুই অনলাইনে ব্যবহার করার উপযোগী। এসব অভিধানের মধ্যে কোনটির কিরকম সুবিধা বা অসুবিধা সেটা জানা থাকলে এবং প্রয়োজন অনুযায়ী সেরকম কয়েকটি অভিধান ডাউনলোড করে রাখলে বা সাইটগুলোর ঠিকানা মুখস্ত করে রাখলে প্রয়োজনের সময় খুব সহজেই অল্প সময়ের মধ্যে কাঙ্খিত শব্দটি খুজে নেওয়া যেতে পারে। নিচে আমার জানা এধরনের কয়েকটি সাইট এবং সফট সম্পর্কে আলোচনা করা হলো। আপাতত অনলাইনে ব্যবহার যোগ্য কিছু অভিধানের সাইটের বর্ণনা দেওয়া হল। পরবর্তীতে ডাউনলোডযোগ্য অভিধানের সফটগুলোর বর্ণনা দেওয়ার চেষ্টা করব।
অনলাইনে ব্যবহার যোগ্য কিছু অভিধানের সাইট –
অ্যারে বাংলা অভিধান – এই সাইটে ইংরেজি থেকে বাংলা/ইংরেজি এবং বাংলা থেকে ইংরেজি/বাংলা উভয় ধরনের অভিধানই রয়েছে। তাছাড়া যেকোন শব্দ বিষয়ভিত্তিক ভাবে সার্চ করার ব্যবস্থাও আছে এখানে। বাংলা লেখার জন্য কী-বোর্ড লে-আউট হিসেবে ব্যবহার করা হয়েছে বিজয় ও ইউনিজয় এবং ফন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিকোড ভিত্তিক সুতন্বী সোলাইমান লিপি ও বাংলা ওএমজে। কী-বোর্ড লে-আউট এবং ফন্ট দুটো সাইটের সাথেই এমবেড করে দেওয়া আছে। কাজেই বাংলা লেখার জন্য বা দেখার জন্য কোন সফট বা ফন্ট প্রয়োজন হবে না। সাইটটির ঠিকানা হল –
http://www.ovidhan.org/
অনলাইন বাংলা অভিধান - এই সাইটেও ইংরেজি থেকে বাংলা/ইংরেজি এবং বাংলা থেকে ইংরেজি/বাংলা উভয় ধরনের অভিধানই রয়েছে। এই সাইটে অভিধান ডাউনলোড করার জন্য একটি পেজ বরাদ্দ রাখা হয়েছে তবে এখনও তা কার্যকর নয়। আশা করা যায় ভবিষ্যতে হয়তো এটি কার্যকর করা হবে। বাংলা শব্দ প্রদর্শনের জন্য এখানে টেক্সট ভার্সন এবং ইমেজ ভার্সন নামে দুটি বিভাগ আছে। টেক্সট ভার্সনটি শুধুমাত্র উইন্ডোজ এবং ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ করলেও ইমেজ ভার্সনটি প্রায় সকল অপারেটিং সিস্টেম এবং সকল ব্রাউজারেই কাজ করে। বাংলা লেখার জন্য এখানে রূপালী ফন্ট ব্যবহার করা করা হয়েছে এবং তা সাইটের সাথেই এমবেড করে দেওয়া হয়েছে। এই ফন্ট ব্যবহার করে কোন সফট ছাড়াই বিজয় কী-বোর্ডের লে-আউট অনুযায়ী বাংলা টাইপ করা যায়। এই সাইটের আরেকটি বৈশিষ্ট হল এতে কোন শব্দ খুজে পাওয়া না গেলে তা সংযোজন করে দেওয়া যায়। কাজেই অভিধানটিকে সমৃদ্ধ করতে ভিজিটররা বড় ধরনের অবদান রাখতে পারেন। সাইটটির ঠিকানা হল –
http://www.bangladict.org/
সংসদ বাংলা অভিধান - এই সাইটেও ইংরেজি থেকে বাংলা/ইংরেজি এবং বাংলা থেকে ইংরেজি/বাংলা উভয় ধরনের অভিধানই রয়েছে। তবে অন্যান্য সাইটের সাথে এর সবচেয়ে বড় পার্থক্য হল, অন্যান্য সাইটে শব্দগুলোর অর্থ খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। কিন্তু এখানে প্রতিটি শব্দের অর্থ পূর্ণাঙ্গরূপে ব্যাকরণগত উত্পত্তি সহকারে দেওয়া আছে, যেমনটি দেওয়া থাকে একটি আদর্শ অভিধানে। বাংলা দেখার জন্য এখানে ইউনিকোড ভিত্তিক টেক্সট ব্যবহার করা হয়েছে তবে বাংলা লেখার জন্য কোন কী-বোর্ড সাপোর্ট দেওয়া হয়নি। কাজেই কম্পিউটারে বৃন্দা বা অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক ফন্ট থাকলেই বাংলা দেখা যাবে কিন্তু বাংলা লিখতে হলে উপযুক্ত কোন সফট ব্যবহার করতেই হবে। সাইটটির ঠিকানা হল –
Click This Link
Click This Link
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।