দেশ-বিদেশের চা - প্রথম পর্ব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
লিবিয়ানদের চা খাওয়ার নিয়মটাকে মোটামুটি অদ্ভুতই বলা যায়। অধিকাংশ লিবিয়ানই চা খায় দিনে ২০ থেকে ২৫ কাপ। বৃদ্ধদের ক্ষেত্রে এই সংখ্যার সীমা ৩০ থেকে ৪০। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সত্যি। এটা সম্ভব হয় এ কারণে যে, লিবিয়ানদের চায়ের কাপগুলো হচ্ছে একেবারে যাকে বলা যায় মাইক্রো কাপ। এসব কাপে যদি চা সম্পূর্ণ ভর্তি করা হয়, তা হলেও এক আউন্স হবে কি না সন্দেহ। তারপরেও তারা যদি কাপ পূর্ণ করে চা খেত, তা হলে না হয় একটা কথা ছিল। কিন্তু কাপ পূর্ণ করে খাওয়া তো দূরের কথা, এর তিন ভাগের এক ভাগও তারা পূর্ণ করে না। প্রাথমিক ভাবে তারা অবশ্য প্রায় পুরো কাপ পূর্ণ করেই চা ঢালে। এর পরে যত কাপ চা খেতে হবে বা পরিবেশন করতে হবে, তার চেয়ে দুটো বা তিনটে কাপ বেশি নেয়। এরপর সবগুলো কাপে গণহারে চা ঢালাঢালি করতে শুরু করে। এর ফলে কিছুক্ষণের মাঝেই প্রতিটি কাপে চায়ের চেয়ে ফেনার পরিমাণ বেশি হয়ে যায়। সেই ফেনিল চা-ই হচ্ছে লিবিয়ানদের প্রিয় পানীয়।
মাত্র আড়াই বছর বয়স থেকে আমি লিবিয়াতে পড়ে আছি। কাজেই বাংলাদেশ সম্পর্কে আমার ধারণা খুব একটা স্পষ্ট নয়। তবে মানুষের কাছে যতটুকু শুনেছি তাতে আমার ধারণা হয়েছে বাংলাদেশে চা বলতে প্রধানত দুধ চাই বোঝানো হয়। মজার ব্যাপার হচ্ছে, লিবিয়াতে কিন্তু দুধ চা এবং লাল চা ছাড়াও আরেক প্রকার চা আছে। এর নাম হচ্ছে শাহী আখদার বা সবুজ চা এবং এই সবুজ চা-ই হচ্ছে লিবিয়ানদের কাছে তিন প্রকার চায়ের মধ্যে সবচেয়ে প্রিয়। লিবিয়ানদের চা বলতে প্রধানত সবুজ চা-কেই বুঝানো হয়। তবে সবুজ হোক আর লালই হোক, তাদের চায়ের সাথে যে জিনিষটি অবধারিত ভাবে থাকবেই, তা হল নানা তথা পুদিনা পাতা। তাদের ধারণা, পুদিনা পাতা মিশ্রিত চা শরীরের জন্য বেশ উপকারী।
বিদেশে থাকার কারণে বাংলা সাহিত্য সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা না থাকলেও এটা খুব ভালো ভাবেই জানা আছে যে, হুমায়ূন আহমেদ এবং মুহম্মদ জাফর ইকবালের গল্প-উপন্যাস গুলোতে বিস্বাদ চা-কে ইঁদুর মারার বিষের সাথে তুলনা করা হয়ে থাকে। আমার এই লেখা পড়ার পর কোন অত্যুৎসাহী পাঠক যদি পুদিনা মিশ্রিত সবুজ অথবা ফেনা যুক্ত লাল চা খেতে আগ্রহ প্রকাশ করেন, তবে তাকে ইঁদুর মারার বিষ; এবং কেউ যদি ইঁদুর মারার বিষ চেখে দেখতে চান, তবে তাকে পুদিনা মিশ্রিত সবুজ অথবা ফেনা যুক্ত লাল চা খাওয়ার আমন্ত্রণ জানাতে আমি মোটেই দ্বিধা করব না।
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।