somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাউনলোড করুন বাংলা টুল - বিকল্প ফোল্ডার গোপনীয়তা

২৫ শে জুন, ২০০৭ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাধারণভাবে কোন ফোল্ডারকে লুকিয়ে রাখতে হলে আমরা ফোল্ডারটির প্রপার্টিজে গিয়ে Attributes থেকে সেটাকে Hidden করে এরপর Tools > Folder Options > View থেকে Do Not Show Hidden Files And Folders অপশন বাটনে ক্লিক করে ফোল্ডারটিকে লুকিয়ে রাখি। কিন্তু এ পদ্ধতিটি প্রায় সবাই জানে বলে যে কেউই Tools > Folder Options > View থেকে Show Hidden Files And Folders অপশন বাটনে ক্লিক করে লুকিয়ে রাখা সকল ফোল্ডার দেখে ফেলতে পারে।

কিন্তু যদি এমন হয় যে, কোন পদ্ধতি অনুসরণ করে Tools মেনু থেকে Folder Options সাবমেনুটাই গায়েব করে দেওয়া যায়, তাহলে কেউ আর লুকিয়ে রাখা ফোল্ডারগুলো দেখে ফেলতে পারবে না। রেজিস্ট্রি এডিট থেকে খুব সহজেই এ কাজটি করা যায়। বিস্তারিত জানতে দেখুন জুয়েল ভাইয়ের এই পোস্টটি - Click This Link

পদ্ধতিটা বেশ কার্যকরী, এতে কোন সন্দেহ নেই। কিন্তু প্রতিবার এভাবে রেজিস্ট্রিতে গিয়ে ফোল্ডার অপশন হিডেন এবং আনহিডেন করাটা বেশ ঝামেলার ব্যাপার। তাও যদি এটা সাথে সাথে কাজ করত, তাহলে না হয় একটা কথা ছিল। কিন্তু কম্পিউটার রিস্টার্ট না করলে এটা কাজ করে না। আবার কিছু কিছু পিসিতে (উদাহরণ স্বরুপ আমার নিজের পিসিতেই!) এই পদ্ধতি ব্যবহার করে একবার ফোল্ডার অপশন হিডেন করলে তা চিরস্থায়ীভাবে হিডেন হয়ে থাকে।

এসব সমস্যার কথা চিন্তা করেই আমি বিকল্প ফোল্ডার গোপনীয়তা নামে একটা টুল তৈরি করেছি, যার মাধ্যমে খুব সহজেই ফোল্ডার অপশন এবং লুকিয়ে রাখা ফাইল/ফোল্ডার হিডেন/আনহিডেন করা যায়। কাজেই আপনার কম্পিউটারে যদি ভাইরাসের কারণে অথবা একবার ফোল্ডার অপশন লুকিয়ে ফেলার কারণে ফোল্ডার অপশনটি চিরস্থায়ীভাবে গায়েব হয়ে যায়, তাহলেও কোন সমস্যা হবে না। এই টুলটির মাধ্যমে আপনি মাত্র একটি ক্লিকের মাধ্যমেই লুকিয়ে রাখা ফাইল/ফোল্ডার হিডেন বা আনহিডেন করতে পারবেন। অর্থাত্ টুলটি বিকল্প ফোল্ডার অপশন হিসেবে কাজ করবে।

আমি আসলে প্রোগ্রামার নই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমার জ্ঞান এস.এস.সির মোস্তফা জব্বারের আর এইচ.এস.সির মুজিবর রহমানের কম্পিউটার সায়েন্স বই, তাদের সংশ্লিষ্ট পাঞ্জেরী গাইড আর গত একমাস ধরে ইন্টারনেটের কিছু কিছু ওয়েব সাইটের ভিজুয়্যাল বেসিকের টিউটোরিয়াল গুলো। এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে তৈরি কোন প্রোগ্রামে কোন বাগ থাকবে না, এটা আশা করা একেবারেই বোকামি। কাজেই আপনারা যারা ভিজুয়্যাল বেসিক সম্পর্কে ভালো জানেন, আশা করছি তারা কিভাবে এই টুলটিকে আরো উন্নত করা যায় বা আরো ভালো কোন টুল তৈরি করা যায়, সে ব্যাপারে পরামর্শ দিবেন।

টুলটির ইন্টাফেস মূলত বাংলা ভাষায় ডিজাইন করা হয়েছে। আপনার কম্পিউটারে যদি বৈশাখী ফন্টটি ইনস্টল করা থাকে, তবে এই টুলটির লেখাগুলো আপনি বাংলা ভাষাতেই দেখতে পারবেন। অন্যথায় সেগুলো ইংরেজিতে প্রদর্শিত হবে। টুলটিকে বাংলা ভাষায় তৈরি করতে গিয়ে Ok, About, Exit প্রভৃতি প্রচলিত শব্দগুলোর উপযুক্ত বাংলা প্রতিশব্দ কি হবে সেটা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত নিজের পছন্দ অনুযায়ী কিছু প্রতিশব্দ ব্যবহার করেছি। আশা করছি আপনারা আরো সুন্দর সুন্দর প্রতিশব্দ আমার সাথে শেয়ার করতে পারবেন।

ভিজুয়্যাল বেসিকের সাহায্যে তৈরি এ টুলটির সাইজ মাত্র 76 KB. তবে এটিকে কম্প্রেস করে ZIP ফরম্যাটে আপলোড করা হয়েছে, যার সাইজ মাত্র 22.6 KB. কাজেই আশা করছি কেউ এটি ডাউনলোড করতে আলসেমি করবেন না। এটি ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে -
Click This Link

আর হ্যা, এর পাসওয়ার্ড দুটি হল যথাক্রমে toha_mh এবং mozammel_hosain_toha

ভালো কথা, কেউ কি এমন কোন ওয়েব সাইটের সন্ধান জানেন, যেখানে আপলোড করে রাখা ফাইলগুলো কত কতবার ডাউনলোড করা হয়েছে সেটা জানা যায় এবং ডাউনলোডকারীরা সাইন ইন করা ছাড়াই সেখানে মন্তব্য করতে পারে? আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×