ওয়েবপেজ ঠিকভাবে প্রদর্শিত হচ্ছে না - হেল্প প্লীজ!
১৫ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৩৯
কয়েকদিন ধরে আমার কম্পিউটারে একটা সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাটা ওয়েব ব্রাউজার সংক্রান্ত। আগে কম্পিউটারে সক ধরনের ওয়েব পেজ ঠিকভাবে প্রদর্শিত হলেও কদিন ধরে যেসব ওয়েব পেজের সোর্স ফোল্ডারে show_ads.js নামক জাভাস্ক্রীপ্ট ফাইলটি আছে, সেসব ওয়েব পেজ চালু করতে গেলেই প্রথমে চিত্রের মতো একটা এরর ম্যাসেজ আসে। এখানে Don't Send বাটনে ক্লিক করলে চিত্রের দ্বিতীয় অংশের মতো আরেকটি ম্যাসেজ বক্স আসে এবং এতে OK ক্লিক করলে ব্রাউজারটি বন্ধ হয়ে যায়। এটা যে শুধুমাত্র IE এর ক্ষেত্রেই ঘটে, তা নয়। আমি Avant Browser ব্যবহার করে দেখেছি, সেখানেও পেজগুলো ওপেন হয় না।
সোর্স ফোল্ডার থেকে show_ads.js ফাইলটি ডিলিট করে দিলে বা ওয়েব পেজটির সোর্স কোড এডিট করে show_ads.js শব্দগুলো রিপ্লেস করে অন্য যেকোন শব্দ বসিয়ে দিলে সমস্যাটি আর থাকে না। তাই আমি ভিজুয়্যাল বেসিকের মাধ্যমে একটা টুল তৈরি করে নিয়েছি, যেটা ব্যবহার করে প্রয়োজনীয় ওয়েবপেজ গুলো সিলেক্ট করে Replace বাটনে ক্লিক করলে ঐসব ওয়েব পেজের সোর্স কোড থেকে show_ads.js শব্দগুলো রিপ্লেস হয়ে show_ads.html হয়ে পরিণত হয়ে যাবে।
কিন্তু এটা তো কোন স্থায়ী সমাধান নয়। তাছাড়া সমস্যাটার মূল কারণ কি, সেটাই আমি এখনও জানিনা। অর্থাত্ ব্রাউজার কেন এতদিন কোন সমস্যা না করে গত কদিন ধরে সমস্যা করছে। কেউ কি বলতে পারেন, সমস্যাটা কেন হচ্ছে এবং উইন্ডোজ রি-ইনস্টল না করে এই সমস্যার স্থায়ী সমাধানের উপায় কি?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সমস্যা, ২০০৮ নির্বাচন!, চট্টগ্রাম - ৮, ফান পোস্ট ;
প্রকাশ করা হয়েছে: কম্পিউটার ও ইন্টারনেট বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ত্রিভুজ বলেছেন:
"তাই আমি ভিজুয়্যাল বেসিকের মাধ্যমে একটা টুল তৈরি করে নিয়েছি, যেটা ব্যবহার করে প্রয়োজনীয় ওয়েবপেজ গুলো সিলেক্ট করে জবঢ়ষধপব বাটনে ক্লিক করলে ঐসব ওয়েব পেজের সোর্স কোড থেকে show_ads.js শব্দগুলো রিপ্লেস হয়ে হয়ে show_ads.html পরিণত হয়ে যাবে।"এতটুকু টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন ব্যাক্তির এই সমস্যায় হাবুডুবু খাওয়ার কারনটা বুঝলাম না...
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ত্রিভূজ, সমস্যাটা কি ইন্টারনেট এক্সপ্লোরারের? অপেরাতেও কাজ করছে না।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
আরে ভাই, আমার মোটেও টেকনিক্যাল জ্ঞান নেই। ভিজুয়্যাল বেসিকের প্রতি কিভাবে যেন একটা ইন্টারেস্ট তৈরি হয়ে গেছে। সেটাও অ্যাকাডেমিক্যালি নয়। ইন্টারনেট থেকে টুকটাক টিউটোরিয়াল সংগ্রহ করে প্র্যাকটিস করার মাধ্যমে।
মদন বলেছেন:
আরো সহজ বুদ্ধি দেই,এই পিসি/ল্যাপটপ বা দিন।
বাজারে গিয়ে নতুন একটি ল্যাপটপ কিনে ফেলুন যাতে সব সফ্টওয়্যার ঠিক মতো ইনস্টল করা আছে।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
সব সফটওয়্যার আমারটেতেও ঠিক ভাবেই ইনস্টল করা ছিল - ডীপ ফ্রিজ সহ। তবুও এখন ...
আমি হনুমান বলেছেন:
সি ফরমেট ইনসটল্ একসপি
উনি বলেছেন:
ভালবাসার সাথে একটা কিস্ দিয়ে দেন । তবে মনে রাখবেন অবশ্যই যেন মনিটরের উপর দেন।দেখুন কেমন আপসে কাজ শুরু করে দিচ্ছে । আপনিতো ওটাকে যন্ত্র ছাড়া আর কিছুই মনে করছেননা , আসলে তো ওটারও একটা মন আছে। এব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে ।
মদন বলেছেন:
ফরমেট করে সব নতুন ইনস্টল করতে সময় লাগবে কয়েক ঘন্টা। আর নতুন পিসি কিনতে সময় লাগবে সর্বোচ্চ ১ ঘন্টা।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
আরে ভাই, ফরম্যাট করলে যে সমস্যা সমাধান হবে, সেটা তো জানা কথা। ফরম্যাট না করে, উইন্ডোজ রি-ইনস্টল না করে অন্য কোন উপায় আছে কি না, সেটা বলেন।
দেখুন
Click This Link
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ধন্যবাদ নাজিরুল হক।
মদন বলেছেন:
আপনার উইন্ডোজ অরিজিন্যাল না হইলে ওইখানে ভুলেও যায়েন না।
সুফল বলেছেন:
অপেরা ইউজ করে দেখতে পারেন। আমার মনে হয় এটা কোনো ভাইরাস বা স্প্যামওয়্যার জনিত সমস্যা। এক্ষেত্রে আপনি যঃঃঢ়://িি.িংঢ়ুনড়ঃ.রহভড়/ স্পাইবট সার্চ এন্ড ডেস্ট্রয় ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ও...! ভুলেই গিয়েছিলাম। ধন্যবাদ মদন।অনেকক্ষন ফাও প্যাচাল পাড়ার পর এবার একটা কাজের কথা বলেছেন।
কোথায় যেন একটা লিংক পেয়েছিলাম, সেখানে একটা হ্যাকিং টুল আছে, যেটা দিয়ে নকল উইন্ডোজকে আসল হিসেবে চালিয়ে দেওয়া যায় এবং মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে যেকোন কিছু ডাউনলোড করা যায়।
কিন্তু লিংকটা হারিয়ে ফেলেছি। কেউ কি এ সম্পর্কে কিছু জানেন?
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ধন্যবাদ সুফল। কিন্তু আমার মনে হয় না ভাইরাস জনিত সমস্যা। কারণ আমার পিসিতে ডীপ ফ্রিজ ইনস্টল করা আছে।
jewelosman বলেছেন:
মনে হয় কোন পপআপ এড ব্লকার কোন ভাবে ভুল কনফিগার হয়েছে...চেক করে দেখেন...সেটা ইন্টারনেট এক্সপ্লোরারে হতে পারে, এন্টিভাইরাস প্রোগ্রামে হতে পারে আবার আলাদা সফটওয়্যার ও হতে পারে....
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ধন্যবাদ রাশেদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















!@@!1155981 !@@!1155982 !@@!1155983 !@@!1155984 !@@!1155985 !@@!1155986...