এক ব্যক্তি ভুলক্রমে রক্ষীদের অগোচরে এক সুরক্ষিত দুর্গে ঢুকে পড়ল। ভেতরে ঢোকার পর রক্ষীরা টের পেয়ে তাকে রাজার কাছে ধরে নিয়ে এল। লোকটি রাজাকে জানাল সে গুপ্তচর টুপ্তচর কিছুই নয় - নিতান্তই একজন গোবেচারা টাইপের মানুষ। পথ হারিয়ে ভুল করে দুর্গে ঢুকে পড়েছে।
বন্দীর কথা শুনে রাজা বললেন, বিনা অনুমতিতে এই দুর্গে ঢোকার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদন্ড। কিন্তু যেহেতু তুমি দাবি করছ তুমি নির্দোষ, তাই তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। এই দুর্গ থেকে বের হওয়ার দুটো দরজা আছে। এই দুই দরজারই ভেতরের দিকে একজন করে দারোয়ান আছে। তাদের মধ্যে একজন সবসময় সত্য কথা বলে, অপরজন সবসময়ই মিথ্যা কথা বলে। কিন্তু কে কোন দরজায় আছে সেটা তোমাকেই বের করতে হবে। এই দুই দরজার একটির বাইরে ক্ষুধার্ত সিংহরা ঘুরে বেড়াচ্ছে। সে দরজা দিয়ে বের হলে নিশ্চিত মৃত্যু। আর অপর দরজার বাইরে কিছু নেই। সেদিক দিয়ে বের হতে পারলেই তোমার মুক্তি।
রাজার কথা শুনে বন্দী অত্যন্ত হতাশ স্বরে জিজ্ঞেস করল, কিন্তু আমি সেই দরজাটা আমি চিনব কি করে?
উত্তরে রাজা বললেন, সেটাই তো তোমার শাস্তি। তুমি এই দুজনের যেকোন একজনকে এমন একটা মাত্র প্রশ্ন করতে পারবে, যার উত্তরে সে কেবল হ্যাঁ অথবা না বলবে। এই প্রশ্নের উত্তর শুনেই তোমাকে বুঝে নিতে হবে, কোন দরজার সামনে সিংহ আছে এবং তুমি কোন দরজা দিয়ে বের হবে।
বলতে হবে, ঠিক কি প্রশ্ন করলে নিরাপদে দুর্গ থেকে বের হওয়া যাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



