ছন্দবন্ধ শব্দজব্দ - এক অভিনব শব্দছক - চলুন না সবাই মিলে সমাধান করি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এটা একটা অভিনব শব্দছক। ছকের শব্দগুলো জোড়ায় জোড়ায় অবস্থিত এবং এদের একটার সাথে আরেকটার মিল রয়েছে - ছড়ায় যে ধরনের মিল ব্যবহার করা হয় সেরকম। কাজেই প্রতি জোড়ার একটা শব্দ পারলেই অপরটা কান টানলে মাথা আসে সূত্রানুযায়ী চলে আসবে।
কিন্তু ব্লগাররা যেরকম জ্যাক অভ অল ট্রেডস, তাতে এত সহজ সমস্যা দিলে দেখা যেত পোস্ট করার আগেই সমাধান হয়ে গেছে! (আমার কানেকশন খুব স্লো কি না, তাই নিউ পোস্টের প্রকাশ করুন বাটনে ক্লিক করার পর তা প্রর্দর্শিত হতে যে সময়টুকু লাগে, সে সময়ের মধ্যে ব্লগাররা এটা সমাধান করে ফেললেও ফেলতে পারে!) কাজেই শব্দের সূত্রগুলো যথাসম্ভব কঠিন করে দিয়েছি।
দেখা যাক, ব্লগারদেরকে এটা কতক্ষণ দেরি করাতে পারে! একজনেই পুরাটুকু সমাধান করার দরকার নেই। সবাই মিলে আলোচনা করে সমাধান করুন। প্রয়োজনে সূত্রগুলো আরেকটু সহজ করা হবে ...
সূত্র :
পাশাপাশি : 1. একটি বিখ্যাত শহর 3. একটি ফুলের নাম 5. বাংলাদেশের একটি জেলা 6. কোমল এর সমার্থক শব্দ 8. আমাদের নিয়মিত খাদ্যতালিকার একটির প্রকৃত নাম 10. সহিস এর ইংরেজি শব্দটির অপর বাংলা অর্থ 12. পিপে এর ইংরেজি 13. যে নিষেধ করে 15. যার ধ্বংস নেই 17. এক ধরনের শাসন ব্যবস্থার প্রধান ক্ষমতাধরের পদবী 18. হত্যা এর বাংলা/ইংরেজি/আরবি যেকোন একটি প্রতিশব্দ 19. Regal এর প্রতিশব্দ
উপর-নিচে : 1. দীপ এর সমার্থক শব্দ 2. একটি সংখ্যাবাচক শব্দ (যেমন প্রথম) 3. শিক্ষাদীক্ষার কাজে ব্যবহৃত হয় এমন একটি বস্তু 4. একটি পাখি 7. একটি সংস্থা 9. এমন একটা দেশ যার রাজধানীর নামটা শুনতে "বোমা মারব" শব্দটার কাছাকাছি শোনা যায় 10. একটা গাছ 11. পালনকর্তার সমার্থক শব্দ 13. দূত এর সমার্থক শব্দ 14. একটা ফুলের নাম 15. যার অসুখ হয় না 16. একটি গ্রীষ্মকালীন ফলের প্রতিশব্দ
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।