somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা টাইপ করুন সফটওয়্যার ছাড়াই

২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য দুটি জিনিসের দরকার হয় – একটি হল বাংলা ফন্ট এবং অন্যটি হল সফটওয়্যার। ফন্টগুলোর আকার বেশ ছোট হয়, কাজেই এগুলো বহন করা কোন সমস্যা নয় – সাধারণ ফ্লপি ডিস্কেটে করেই এগুলো বহন করা যায় বা প্রয়োজনে চট করে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া যায়। কিন্তু সমস্যা হয় সফটওয়্যারগুলোর ক্ষেত্রে। এগুলোর আকার যথেষ্ট বড় হতে পারে। কাজেই ইন্টারনেটের স্পীড কম থাকলে এগুলো ডাউনলোড হতেও অনেক সময় নেয়।

এখন আপনাকে যদি কখনও এমন কোন কম্পিউটার ব্যবহার করতে হয়, যেখানে শুধু বাংলা ফন্ট আছে কিন্তু কোন সফটওয়্যার নেই, তাহলে? চিন্তিত হওয়ার কিছু নেই – মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট সিম্বল অপশনটির মাধ্যমে কোন সফটওয়্যার ছাড়াই আপনি বাংলা লেখালেখির কাজ চালিয়ে যেতে পারবেন।

মনে করুন, আপনার কাছে সুতন্বী এম জে ফন্টটি আছে। কিন্তু এই ফন্টে বাংলা লেখার জন্য যে বিজয় কী-বোর্ড প্রয়োজন, সেটি নেই। এখন আপনি যদি বিজয় সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র সুতন্বী এম জে দ্বারা বাংলা টাইপ করতে চান, তাহলে প্রথমে আপনাকে এম এস ওয়ার্ডের মেনুবার থেকে Insert > Symbol এ ক্লিক করতে হবে।

এরফলে যে উইন্ডোটি আসবে, সেখানকার Font ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে Sutonny MJ সিলেক্ট করতে হবে। এরফলে আপনি সুতন্বী এম জে ফন্টটির ক্যারেক্টার ম্যাপ দেখতে পাবেন। এবার আপনি যে বর্ণটি টাইপ করতে চান, সেই বর্ণটি সিলেক্ট করে Insert বাটনের উপর ক্লিক করুন অথবা বর্ণটির উপর ডাবল ক্লিক করুন।

এখন আপনি যদি Close বাটনে ক্লিক করে এম আএস ওয়ার্ডের মূল উইন্ডোতে ফিরে যান, তাহলে দেখবেন যে আপনার ক্লিক করা বর্ণটি সেখানে টাইপ করা হয়ে গেছে। এই পদ্ধতি অনুসরণ করে আপনি বর্ণের পর বর্ণ, শব্দের পর শব্দ, এমনকি বাক্যের পর বাক্য টাইপ করে যেতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই।

এই ক্যারেক্টার ম্যাপের একটা অসুবিধা হল, এতে বর্ণগুলো , বিজয় কী-বোর্ডের লে-আউটের পরিবর্তে অ্যসকি কোড অনুযায়ী সাজানো থাকে। তাই প্রথম প্রথম প্রয়োজনীয় বর্ণ খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে। তবে কয়েক দিন ব্যবহার করলেই অভ্যাস হয়ে যাবে।

আরেকটি ব্যাপার হল, উপরে আমি শুধু ইনসার্ট সিম্বল ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার কথা বলেছি। কিন্তু আপনি ইচ্ছে করলে অন্য যেকোন ওয়ার্ড প্রসেসরে যেমন ওয়ার্ডপ্যাডে বা নোটপ্যাডে বা অন্য যেকোন প্রোগ্রামে এই পদ্ধতি ব্যবহার করে বাংলা টাইপ করতে পারবেন। তবে এরজন্য আপনাকে ইনসার্ট সিম্বলের পরিবর্তে Start > All Programs > Accessories > System Tools > Character Map চালু করতে হবে।

এবার যেসব বর্ণ আপনি টাইপ করতে চান, সেগুলো সিলেক্ট করে সিলেক্ট বাটনের উপর ক্লিক করুন অথবা সেসব বর্ণের উপর ডাবল ক্লিক করুন। এরফলে বর্ণগুলো Characters to copy টেক্সট বক্সে জমা হবে। এবার EnglishCopy বাটনে ক্লিক করলেই সেগুলো কপি হয়ে যাবে। এরপর ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড যেখানে প্রয়োজন, সেখানে গিয়ে পেস্ট করে দিতে হবে।

পদ্ধতিটা নিঃসন্দেহে চূড়ান্ত রকমের বিরক্তিকর। কিন্তু সফটওয়্যার না থাকলে এ ছাড়া আর উপায় কী!

তাছাড়া মনে করুন আপনার কাছে ফন্ট এবং সফটওয়্যার - দুইই আছে। কিন্তু আপনার কী-বোর্ডটাই কাজ করছে না। তাহলেও কিন্তু আপনি এই পদ্ধতি ব্যবহার করেই টাইপিং-এর কাজ চালিয়ে যেতে পারবেন। অবশ্য যদি আপনার কাছে বাংলা টাইপ করার সফটওয়্যার থেকেই থাকে তাহলে কী-বোর্ড ছাড়া বাংলা টাইপ করতে হলে এই পদ্ধতি দুটি অনুসরন না করে অন্য একটি পদ্ধতি অনুসরন করতে পারেন, যেখানে অক্ষরগুলো বিজয়-কী-বোর্ড অনুযায়ীই সাজানো থাকবে। এই পদ্ধতিটা সম্পর্কে জানতে হলে আমার টাইপ করুন কী-বোর্ড ছাড়াই প্রবন্ধটি পড়ুন।

অবশ্য বর্তমানে বেশির ভাগ মানুষই ইউনিকোড ব্যবহার করে। আমি নিজেও কম্পিউটার থেকে বিজয় আন-ইনস্টল করে ফেলেছি - প্রায় এক বছর হতে চলল। কোন সফটওয়্যার ইনস্টল না করেই ইউনিকোডে বাংলা টাইপ করার জন্য আমি এসএম মাহবুব মোর্শেদের কোড করা অভিধান ডট ওআরজি-এর সার্চ টেক্সট বক্সটাকে মডিফাই করে একটা সিঙ্গেল এইচটিএমএল ফাইল তৈরি করে নিয়েছি, যেটাতে অফলাইনে বসেই বিজয় অথবা ইউনিজয় কী-বোর্ড লে-আউট ব্যবহার করে ইউনিকোডে বাংলা টাইপ করা যায়। সবচেয়ে বড় কথা হল ফাইলটার সাইজ মাত্র 41.5 কিলোবাইট।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×