somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণ বিবাহ - 1500 দম্পতির - খরচ ফ্রি

০১ লা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভিন্ন দেশেই বিভিন্ন উপলক্ষে গণ বিবাহের সংবাদ পাওয়া যায়। লিবিয়াতে সেই ব্যাপারটা ঘটে প্রতি বছর আউয়াল (পহেলা) সেপ্টেম্বরে। দিনটি লিবিয়ার বিপ্লব দিবস। (#1) প্রতি বছর এই দিনে মোয়াম্মার আল গাদ্দফী কোন একটা শহরে যান এবং সেখানে দিবসটির মূল অনুষ্ঠান পালন করা হয়। সেই দিন সেই শহরেই সরকারি খরচে আনুষ্ঠানিকভাবে বিপুল সংখ্যক বর-কনের বিয়ের আয়োজন করা হয়।

ধারণা করা হচ্ছে এ বছর 1লা সেপ্টেম্বরের মূল অনুষ্ঠানটি হবে বেনগাজীতে। (#2) কাজেই বেনগাজীতেই এই গণবিয়ের অনুষ্ঠানটি হবে। শোনা যাচ্ছে এবছর 1500 বর-কনের বিয়ে অনুষ্ঠিত হবে। এদের প্রত্যেকের বিয়ের যাবতীয় খরচ (স্বর্ণ-গয়না ছাড়া) দেওয়া হবে সরকারিভাবে। এছাড়া প্রত্যেক নবদম্পতিকে একটি করে ফ্ল্যাট এবং নগদ 1500 দিনার (1 দিনার = .77 ডলার) করে উপহার দেওয়া হবে। কি সৌভাগ্য!

(#1) যদিও সাধারণ ভাবে একেই স্বাধীনতা দিবস বলা হয়ে থাকে, আসলে এটা গাদ্দাফীর ক্ষমতা গ্রহণ দিবস। প্রকৃতপক্ষে লিবিয়ার ইতালির কাছে থেকে স্বাধীনতা লাভ করে 1954 সালের 24শে ডিসেম্বর জাতিসংঘের হস্তক্ষেপে আনুষ্ঠানিক ভাবে। কিন্তু লিবিয়ার আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সেই স্বাধীনতার তেমন কোন গুরুত্ব নেই। সেই দিনটিতে এমনকি লিবিয়াতে সরকারি ছুটিও দেওয়া হয় না এবং কোন অনুষ্টানও পালন করা হয় না। 1969 সালের 1লা সেপ্টেম্বর গাদ্দাফীর ক্ষমতা দখলের পরই লিবিয়াতে উন্নতির ছোঁয়া লাগে এবং তখন থেকেই স্বাধীনতা প্রকৃতপক্ষে অর্থবহ হয়ে উঠতে শুরু করে।

(#2) অবশ্য এখনও নিশ্চিত না। গাদ্দাফী পৌঁছার এক মুহূর্ত আগেও নিশ্চিত হওয়া যাবে না। প্রতি বছরই দুই তিনটা শহরকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয় এবং হয়তো শোনা যায় গাদ্দাফী মিসরাতায় যাবেন কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় তিনি কুফরায় গিয়ে হাজির হয়েছেন। নিরাপত্তার স্বার্থেই এরকম করা হয়। অগণতান্ত্রিক শাসন তো! তাই নিরাপত্তার ব্যাপারটা একটু বেশিই ভাবতে হয়।

লিবিয়া এবং গাদ্দাফী সম্পর্কে আরও জানতে আমার এই পোস্টটি পড়ুন।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×