আমার প্রিয় পোস্ট

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

আসছে রমযান - ডাউনলোড করুন বাংলা কুরআন সফটওয়্যার

১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৭

শেয়ার করুন:                   Facebook


ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইটে কুরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া গেলেও সফটওয়্যার আকারে কুরআন শরীফের বাংলা অনুবাদের সংখ্যা খুব একটা বেশি নেই। আমার জানা মতে এখন পর্যন্ত এরকম একটা সফটওয়্যারই আছে, যেটা ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করার যোগ্য। সফটওয়্যারটির নাম Bangla Translation Of Quran. এটি তৈরি করেছেন নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশী সৈয়দ মোঃ রাসেল।

সফটওয়্যারটিতে পবিত্র কুরআন শরীফের মূল আরবির পাশাপাশি ইংরেজি এবং বাংলা অনুবাদ দেওয়া আছে। তবে সফটওয়্যারটি যেহেতু মূলত বাংলা অনুবাদের জন্যই তৈরি করা হয়েছে, সেজন্য এই অপশনও দেওয়া হয়েছে যে, আপনি ইচ্ছে করলে মূল আরবি বা ইংরেজি অনুবাদ হিডেন করে শুধুমাত্র বাংলা অনুবাদ দেখতে পারবেন। সফটওয়্যারটি মূলত বাদশাহ ফাহাদ কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য অনুদিত পবিত্র কুরআনুল কারীমের ইলেক্ট্রনিক সংস্করণ।

সফটওয়্যারটিতে বাংলা ফন্ট হিসেবে বৈশাখী ব্যবহার করা হয়েছে এবং তা সফটওয়্যার ইনস্টলেশনের সময়ই সেট হয়ে যায়। কাজেই বাংলা দেখতে কোন সমস্যা হয় না। এর ইন্টারফেস সাদামাটা হলেও সুন্দর এবং প্রথমে চালু হতে একটু সময় নিলেও এরপর এক সূরা থেকে অন্য সূরায় গমন করার কাজটি সম্পাদিত হয় বেশ দ্রুত। সবচেয়ে বড় কথা হল এই চমত্কার সফটওয়্যারটির সাইজ মাত্র ১.৮৬ মেগাবাইট। কাজেই ইন্টারনেটের স্পীড যত কমই থাকুক না কেন, যেকোন সময় প্রয়োজন হলেই এটি ঝটপট ডাউনলোড করে নেওয়া যাবে।

সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ক্লিক করুন এই লিঙ্কে

এছাড়াও অনলাইনে বাংলা কুরআনের বিভিন্ন সাইট সম্পর্কে জানতে ভিজিট করুন আমার এই পোস্টটি

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কুরআন শরীফ ;
প্রকাশ করা হয়েছে: কম্পিউটার ও ইন্টারনেটধর্ম-অধর্ম  বিভাগে ।

 

  • ২৩ টি মন্তব্য
  • ৩৭৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৯
comment by: জোনাকি বলেছেন: ধন্যবাদ........এই টা খুবই ভালো কাজ করেছেন.......৫৫৫৫৫৫৫৫৫৫৫
২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: আসল ধন্যবাদ সৈয়দ মো: রাসেলের প্রাপ‌্য। কিন্তু তার ই-মেইল আইডি কোথাও পাচ্ছি না।
৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬
comment by: শান্ত বলেছেন: অসংখ্য ধণ্যবাদ। আমার খুব প্রয়োজন ছিলো এটা। আল্লাহ আপনাকে ভালো রাখুন।
৪. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৭
comment by: বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ...
আপনাকে এবং সৈয়দ মো: রাসেলকে....
৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪০
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: আশা করি সবাই সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং অন্তত রোযার মাসটা অর্থ বুঝে কুরআন তিলাওয়াত করবেন।
৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫১
comment by: বিবেক সত্যি বলেছেন: ইনশাআল্লাহ্
৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৮
comment by: ত্রিভুজ বলেছেন: লিংকটি আমার বুকমার্কে ছিল। তাও ধন্যবাদ....
৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
comment by: আমি হনুমান বলেছেন: ইনজিল থাকলে দিতে পারেন

হুক হুক
৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৮
comment by: বিবেক সত্যি বলেছেন: হনুমানে পড়তে পারে !!!
১০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৯
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: ইনজিল না, আমি বরং রামায়ন মহাভারত খুজছিলাম জাস্ট কৌতূহলের জন্য। কেউ জানেন, ইন্টারনেটে পাওয়া যাবে কি না?
১১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৩
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: মরিস বুকাইলির "দ্যা বাইবেল, দ্যা কুরআন অ্যন্ড সায়েন্স" বইটাকি কারো কাছে আছে?

আমি দুইবার বইটা হাতে পেয়েও পড়তে পারিনি। সেটা পড়ার খুবই শখ আমার।
১২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৭
comment by: বিবেক সত্যি বলেছেন: আছে বইটা
১৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৫
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: বলেন কি? আপনার কাছে স্ক্যানার আছে? স্ক্যান করে যদি ইন্টারনেটে আপলোড করে দিতে পারতেন ...
১৪. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৪
comment by: আলী বলেছেন: ধন্যবাদ
১৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৭
comment by: জুবাঈর_সাঈদ বলেছেন: লিংক দুটোতে বইটা পাবেন (২নং টা তে ডাউনলোডসহ)। দারুন বই, আমি ৮ বছর আগে প্রথম বাংলায় পড়েছিলাম। নেটে মনে হয় বাংলায় পাওয়া কঠিন।
http://home.swipnet.se/islam/quran-bible.htm
http://www.islambasics.com/view.php?bkID=4
১৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৭
comment by: জুবাঈর_সাঈদ বলেছেন: লিংক দুটোতে বইটা পাবেন (২নং টা তে ডাউনলোডসহ)। দারুন বই, আমি ৮ বছর আগে প্রথম বাংলায় পড়েছিলাম। নেটে মনে হয় বাংলায় পাওয়া কঠিন।
http://home.swipnet.se/islam/quran-bible.htm
http://www.islambasics.com/view.php?bkID=4
১৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩২
comment by: সুমি বলেছেন: ধন্যবাদ ত্বোহা ভাই ও জুবাঈর সাঈদ ভাই
১৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২২
comment by: বইপাগল বলেছেন: কোরআনের সফটওয়্যারটি আগেই ডাউনলোড করেছিলাম, যাকেই পাচ্ছি, তার পিসিতে ইন্সটল করে দিয়ে বেড়াচ্ছি এখনো। দারুন কাজ করেছে ভাই রাসেল। ধন্যবাদ তাকে। ৫

ডঃ মরিস বুকাইলির "বাইবেল কোরআন ও বিজ্ঞান" বইটি আমার সংগ্রহে আছে, বাংলাতে যেটা সেটাই। ইনশাল্লাহ বাংলা বইটা ওয়েবে কোথাও পেলে পরে জানাবো।
১৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০০
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: সবাইকে ধন্যবাদ।
২০. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০২
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: জুবাঈর_সাঈ লিংক দুটির জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অনেক খুঁজেছিলাম। পাইনি। এখন পেলাম।
২১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৫
comment by: সুখী মানুষ বলেছেন: ভালো, আমি ডাওনলোড করে পড়া শুরু করছি। ৫!
২২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৩
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: পড়ুন, পড়ে যান, পড়তেই থাকুন ...
২৩. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৫
comment by: জুবাইর রেযা বলেছেন: ধন্যবাদ ত্বোহা ভাই .আল্লাহ আপনাকে ভালো রাখুন।

 



 


আড়াই বছর বয়স থেকেই লিবিয়াতে পড়ে আছি - প্রথমে মিসুরাতা, এখন সিরত, মাঝে মাঝে ত্রিপলী। জীবন তিন জায়গাতেই সমান বৈচিত্রহীন।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৯৪১৯