হ্যকিং টিপস - পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন নকিয়া 1110!
০২ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৩
নকিয়ার অন্যান্য অনেক সেটের তুলনায় 1110 মডেলের একটা বাড়তি সুবিধা হল, এটা পাসওয়ার্ড (কী-গার্ড কোড) দিয়ে লক করে রাখা যায়। তবে মজার ব্যাপার হল, পাসওয়ার্ড দেওয়া থাকলেও পাসওয়ার্ড না জেনেই এই সেট আনলক করা সম্ভব। উল্টাপাল্টা টেপাটেপি করতে গিয়ে একদিন নিজের অজান্তেই পদ্ধতিটার সন্ধান পেয়ে গিয়েছিলাম। নিচে ব্লগারদের জন্য পদ্ধতিটা দেওয়া হল।
পাসওয়ার্ড না দিয়ে সাধারণ ভাবে কোন সেট লক করে রাখলে সেটা আনলক করার জন্য Menu + (*) বাটন প্রেস করতে হয়। কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকলে মেনু প্রেস করে পাসওয়ার্ড টাইপ করে পুনরায় মেনু প্রেস করতে হয়। এখন আপনি যদি পাসওয়ার্ড না জেনেই পাসওয়ার্ড দিয়ে লক করা 1110 সেট আনলক করতে চান, তাহলে প্রথমে Menu প্রেস করুন। এখন সিকিউরিটি কোড তথা পাসওয়ার্ড লেখার প্রম্পট আসবে। এখানে Back (Go to) চাপুন। এখন আবার Unlock (Menu) চাপুন এবং না ছেড়ে দুই সেকেন্ড পর্যন্ত একটানা চেপে ধরে রাখুন। দুই সেকেন্ড পর দেখবেন Now Press * কমান্ডটা এক ঝলক দেখা দিয়েই মিলিয়ে যাবে। কমান্ডটা দেখার সাথে সাথেই আপনাকে Unlock (*) বাটন প্রেস করতে হবে। তাহলেই দেখবেন পাসওয়ার্ড না জেনেই আপনি সেট আনলক করে ফেলেছেন!
ছবি - নকিয়া 6630 দিয়ে আমার তোলা ...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হ্যাকিং, yahoo!, yahoo, yahoo briefcase, হ্যাকিং, টিপাইমুখী বাঁধ, রাজনৈতিক দুর্বিত্তায়নের দখলে বাংলাদেশ, ক্যানসার, মুই সেফ, ফ্রি কল, ইয়াহু মেসেঞ্জার দিয়ে কল করুন ফ্রিতে, css, css tutorials, cascading style sheet tutorials, css video tutorials, css podcasts, web design tutorials ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল, কম্পিউটার ও ইন্টারনেট বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
৫
ক! বলেছেন:
ধুনফুন পুষ্টানোর জন্য ১ দাগানো হল
সােদকুর রহমান সুমন বলেছেন:
Bhai... mobile chor der haat theke bachar jonno ettodin amar Nokia 1110 ta lock kore raktaam password die.... ekhon apnaar lekha dekhe mone hacche taar ar kono kaaj nei... congrates!!!!! ;(
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
সাদেকুর রহমান সুমন, সাবধান থাকুন, তাহলেই চলবে। এই টিপসটা মনে হয় খুব কম মানুষই জানে।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ক! কার নিক?
শাহেদুর রহমান বলেছেন:
আমার ১১১০ মোবাইলে পাসওয়ার্ড দিয়ে লক করা যায় না !!!Even if I enable Keyguard Code, it still display 'Now Press *'.
Software version 3.42
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
হতে পারে। আপনারটা ওল্ড ভার্সন তো, তাই। আমারটা ৪.০৪।
শাহেদুর রহমান বলেছেন:
অপশন থাকবে কিন্তু কাজ করবেনা এটা কেমন কথা!
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ধন্যবাদ লগ। দেখুন ট্রাই করে।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
গ্রামীণের নতুন অ্যাড থেকে জানতে পারলাম বাংলাদেশের নকিয়া ১১১০ এর দাম ২৭০০ টাকা। সে হিসেবে দেখা যাচ্ছে লিবিয়াতেই সস্তা। এখানে এখন ৫০ দিনার, যা বাংলাদেশের হিসেবে প্রায় ২৪০০/২৫০০ টাকা।ব্যাবসা শুরু করা দরকার। কি বলেন?
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
বা: সেই জন্যেই তো! আইজুর ইসলাম বিরোধী লেখার বিপক্ষে একটা পোস্ট দিয়েছিলাম। এরপর থেকে বেচারা আমার ভালো-মন্দ সব ধরনের পোস্টে নেগেটিভ কমেন্ট করে আর শুধু রেটিং কমায়। বড়ই ঘৃণ্য চরিত্র! পোস্টটার লিংক এখানে - লিংক
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















আশা করছি কেউ অসত্ উদ্দেশ্যে এই পদ্ধতিটা ব্যবহার করবেন না। বন্ধুদের সাথে হয়তো একটু মজা করতে পারবেন বা যারা আগে থেকেই এটা জেনে অসত্ উদ্দেশ্যে ব্যবহার করছে, তাদের কাছ থেকে সাবধান থাকতে পারবেন - এই আশাতেই লেখাটা দিলাম ...