সামাজিক বন্ধন সবচেয়ে দৃঢ় বাংলাদেশীদের; দ্বিতীয় সুদানিদের; সবচেয়ে কম মিসরীদের মধ্যে!
১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৯
শিরোণামে উল্লেখিত বিষয়ের প্রতিপাদ্যটা গবেষণালব্ধ না হলেও নিছক কল্পনাপ্রসূত নয়; বরং বলা যায় দীর্ঘদিনের অভিজ্ঞতাপ্রসূত। বিভিন্ন ভাবে আমি অসংখ্যবার এই প্রতিপাদ্যের প্রমাণ পেয়েছি। কিন্তু আজ শুধু একটা বিষয়ের কথাই বলব - সেটা হল ঈদের নামায বা জুমার নামাযের পর কুশল বিনিময়ের কথা।
খুব বেশি ছোটকালের কথা বলব না; গত এক যুগের কথাই বলি। গত বারো বছর ধরে কোন ঈদেই আমি ঈদের নামায মিস করিনি। প্রথমে যখন মিসরাতায় ছিলাম, তখন সেখানকার সবচেয়ে বড় মসজিদ জামা'ল আলীতে এবং সিরতে আসার পর থেকে এখানকার একমাত্র ঈদগাহ আল মুতাবা'তে নিয়মিতভাবে ঈদের নামায আদায় করে আসছি।
সঠিকভাবে বলা কঠিন, তবে আনুমানিকভাবে বলা যায় এসব মসজিদে উপস্থিত মুসল্লীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষতো অবশ্যই লিবিয়ান; তারপর সম্ভবত যথাক্রমে মিসর, সুদান, ফিলিস্তিন, জেজায়ের, মাগরিব, ইরাক, পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া, ঘানা, তেশাদ, মৌরিতানিয়া, নাইজার, বসনিয়া, ইন্ডিয়া প্রভৃতি দেশীয়রা।
অন্য সব দেশের মুসল্লীরা সাধারণত ঈদের নামায এবং খুতবা শেষ হওয়ার পর কিছুক্ষণ পরিচিতদের সাথে কুশল বিনিময় করেই বাড়ি ফিরে যায়। ব্যতিক্রম শুধু বাংলাদেশীদের ক্ষেত্রে। মিসরাতা এবং সিরত দুইজায়গাতেই দেখেছি, হোক সেটা জুমার নামায শেষে বা ঈদের নামায শেষে, সব দেশীরা চলে যাওয়ার পরেও আরো অনেকক্ষণ পর্যন্ত বাংলাদেশীরা থেকে যায়। প্রায় সব বাংলাদেশীই তাদের সকল পরিচিতের সাথে কোলাকুলি করতে থাকে এবং বাসায় যাওয়ার আমন্ত্রণ জানাতে থাকে। আর এটা নিছকই লোক দেখানো নয় - তাদের কন্ঠস্বর থেকেই তাদের আন্তরিকতাটুকু টের পাওয়া যায়। প্রায় ঘন্টাব্যাপী কোলাকুলি করার পরে বুক ব্যাথা হয় না, এমন বাংলাদেশী পাওয়া খুবই কঠিন।
যেমন এবারকার ঈদের কথাই ধরা যাক। ঈদের নামাযের পর খুতবা শেষ হয়েছে আটটা বাজে। সাড়ে আটটার দিকে দেখা গেল, ঈদগাহের ব্যবস্থাপনায় যে কয়েকজন লিবিয়ান ছিল তারা, দুইটা পুলিশের পেট্রোল কার আর দূরে একটা অ্যাম্বুলেন্স ছাড়া আর কেউ উপস্থিত নেই; কিন্তু তখনও প্রায় সব বাংলাদেশীই বহাল তবিয়তে উপস্থিত ছিল। আমরা ঈদগাহ থেকে বাসার দিকে রওনা দেই সোয়া নয়টার দিকে। তখন পুরো ঈদগাহে মানুষ বলতে ছিল শুধুমাত্র ছয়-সাত জন বাংলাদেশী।
আর এই চিত্রতো শুধু এবারের নয়, প্রতিবারের ঈদের। আর শুধু ঈদ কেন, জুমার নামাযের পরেও সবাই চলে যাওয়ার পর, এমনকি মসজিদের শেষ ব্যক্তিটিও চলে যাওয়ার পরেও দেখা যায় কয়েকজন বাংলাদেশী মসজিদের সামনের কোন একটা ছায়ায় দাঁড়িয়ে গল্প-গুজব করছে, কথা-বার্তা বলছে - কাজের কথার চেয়ে অকাজের কথাই বেশি, যার মধ্যে একটা বড় অংশ অবশ্যই বাংলাদেশের এবং সারা বিশ্বের রাজনীতি।
ঈদগাহে বাংলাদেশীদের চেয়ে একটু আগে যারা স্থান ত্যাগ করে, তারা হল সুদানিরা। শুধু ঈদগাহের ক্ষেত্রে নয়, এমনিতেও সুদানিরা বেশ সামাজিক। বাংলাদেশীদের মতোই তারা অতিথি-আপ্যায়নপ্রিয়। প্রায়ই দেখা যায় পুরো পরিবার নিয়ে এক সুদানি আরেক সুদানির বাসায় বেড়াতে গিয়েছে, যেটা বাংলাদেশী ছাড়া এখানে অন্যদেশীদের মধ্যে খুব কমই দেখা যায়।
অপরদিকে মিসরীদের অবস্থান এদিক থেকে সম্পূর্ণ ভিন্ন রকম। ঈদগাহে দেখা যায় অধিকাংশ মিসরীই ঈদের নামায শেষ হওয়ার সাথে সাথেই ঊটে চলে যায়; খুতবা শেষ হওয়ার জন্য অপেক্ষা করে না।
বাংলাদেশীদের অনেক দিকে অনেক নেগেটিভ পরিচয় আছে। কিন্তু বাংলাদেশীরা যে অন্যান্যদেশীদের তুলনায় অনেক বেশি সামাজিক, অতিথিবত্সল, আতিথ্যপরায়ন, সেটা কি খুব বেশি বিদেশী জানে
আরও পড়ুন : প্রতি ঈদে এশীয়রা করে বকাবকি আর আরবীয়রা করে গালাগালি
ঈদ ছড়া - ঈদের চাঁদ
প্রকাশ করা হয়েছে: আবোল তাবোল, আমার দিনকাল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিহংগ বলেছেন:
বাংলাদেশির আতিথেয়তা প্রশংসার দাবীদার।
'ভিমরু' বলেছেন:
বাংলাদেশীরা যে অন্যান্যদেশীদের তুলনায় অনেক বেশি সামাজিক, অতিথিবৎসল, আতিথ্যপরায়ন। ১০০% একমত।গালাগালি বকাবকি নামটা পড়ে কেমন খটকা লাগলো। আসলে অন্য কেইস। মজা পাইলাম।

৫
শিলা বলেছেন:
৫
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ধন্যবাদ বিহংগ, ভিমরু, চতুর্ভূজ।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
মূল পোস্টে জেজায়ের = আলজেরিয়া
মাগরিব = মরক্কো
তেশাদ = চাদ
হবে।
আরব দেশে থাকতে থাকতে লেখার মধ্যেও আরবীকরণ হয়ে গেছে!
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ধন্যবাদ শিলা এবং মেহরাব শাহরিয়ার।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
না ভাই মেহরাব শাহরিয়ার, তেমন ভালো লেখা আমি লিখতে পারি না। ৯০টা পোস্ট দিলাম, একটাও টপরেটেডে হল না।তবে শিরোণামগুলো ভালো দিতে পারি নি:সন্দেহে।
আমার লেখা কয়েকটা গল্প বিভিন্ন সাইটে প্রকাশিত হয়েছে, শিরোণাম শুনলে মনে হবে দারুণ; কিন্তু আসলে কিরকম হয়েছে সেটা বলা মুশকিল।
লিংকগুলো দিলাম। আশা করছি পড়ে কেমন লাগল কমেন্ট করবেন :
অতি-বৈজ্ঞানিক স্বপ্ন (রহস্য গল্প)মুখোশের অন্তরালে (রহস্য গল্প)পুন:পৌনিক আত্মহত্যা (সায়েন্স ফিকশন)
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ধন্যবাদ ফারহান দাউদ।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ধন্যবাদ বদি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















