আমার প্রিয় পোস্ট

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

সুসংবাদ - caebd.com এ আমার তিনটা প্রবন্ধ একসাথে জনপ্রিয় লিস্টে!

০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৬

শেয়ারঃ
0 0 0

সামহোয়্যার ইন ব্লগের প্রাক্তন ব্লগার (কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স), চট্টগ্রামের মোঃ ওসমাণ গণি জুয়েল সম্প্রতি http://www.caebd.com নামে কম্পিউটার ও ইলেক্ট্রনিক্সের উপর নতুন করে সাইট তৈরি করেছেন। এই সাইটটিতে যে কেউ রেজিস্ট্রেশন করে সংশ্লিষ্ট বিষয়ে লেখা জমা দিতে এবং যেকোন লেখার উপর মন্তব্য করতে পারবে।

সাইটটি চালুর পর প্রথম কয়েকদিনের মধ্যেই আমি এতে চারটা লেখা জমা দেই। চারটা প্রবন্ধই প্রকাশিত হয়। কিন্তু তখন জুয়েল ভাই প্রতিদিন এত বেশি সংখ্যক নিজের পুরানো প্রবন্ধগুলো সেখানে প্রকাশ করছিলেন যে, আমার গুলো সেগুলোর নিচে চাপা পড়ে যাচ্ছিল। কাজেই আমি সেখানে লেখা বন্ধ করে পূর্বের মতো বিজ্ঞানী ডট কমেই লিখে যেতে থাকি। কিন্তু জুয়েল ভাইয়ের ভাইয়ের অনুরোধে পরবর্তীতে আমি আবারও caebd তে লেখা শুরু করি।

caebd তে নতুন করে লেখা শুরু করে আমি পরপর তিনটা লেখা জমা দেই। প্রবন্ধগুলো হল - হ্যকিং টিপস - পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন নকিয়া 1110!, ফ্রি ডাউনলোড করুন কুরআনের নতুন একটি বাংলা অনুবাদ, ডাউনলোড করুন বাংলা কুরআন সফটওয়্যার]। মজার ব্যাপার হল, তিনটা প্রবন্ধই এখন সেরা দশ জনপ্রিয় প্রবন্ধের তালিকায় আছে। এর মধ্যে wjsK=http://www.somewhereinblog.net/blog/toha_mhblog/28735088হ্যকিং টিপস - পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন নকিয়া 1110! প্রবন্ধটি সেরা দশের মধ্যে প্রথম স্থানে আছে। আমার মতো অভাজনের পক্ষে এটা একটা খুশির সংবাদ বৈকি!


আরও পড়ুন :

টেকনোলজি টুডেতে আমার দুটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে - পড়ুন প্রথম প্রবন্ধ

 

প্রকাশ করা হয়েছে: কম্পিউটার ও ইন্টারনেট  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৬
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: একি, আরও একটা প্রবন্ধও তো দেখি জনপ্রিয় লিস্টে উঠে গেছে! এটার শিরোণাম "অসাড় প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে একা একাই"। এইমাত্র এটা জনপ্রিয়তে উঠল।
২. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৪
প্রচেত্য বলেছেন: ধন্যবাদ ত্বোহা, সাইটগুলি শেয়ার করার জন্য
ভাল লাগল
এবং অভিনন্দনও রইল
৩. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৪
রসের হাঁড়ি বলেছেন: একটা কৌতুক শুনবেন?
মামা ভাগ্নেকে বলছেন, কিরে ক্লাসে তোর রোল কত?
ভাগ্নে বলল, ৩
মামা: বেশ ভাল, তা তোদের ক্লাসে ছাত্রছাত্রী কতজন?
ভাগ্নে: ৪ জন!!!
বাকিটা সবাই বুইঝা লইবেন!!!!
৪. ০১ লা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: রসের হাঁড়ি, আপনি কি সাইটটা ভিজিট করেছেন, নাকি না করেই ...

সাইটটাতে মোট প্রবন্ধের সংখ্যা ২৩৩ টি এবং জনপ্রিয় হওয়া প্রবন্ধগুলো যে সময়ে প্রকাশিত হয়েছে, সে সময়কালে মোট প্রকাশিত হওয়া প্রবন্ধের সংখ্যা ৩০ এর উপরে। সুতরাং ...
৫. ০১ লা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: প্রচেত্য আপনাকেও ধন্যবাদ।
৬. ০১ লা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
রসের হাঁড়ি বলেছেন: হা হা হাঃ
ধন্যবাদ ত্বোহা ভাই তথ্যের জন্য!
৩০ টির মধ্যে ১০ টি লেখা সেরা নির্বাচিত হয়েছে। বেশ !!!
৩০টির মধ্যে আপনার এবং জুয়েলের লেখা কয়টি একটু জানাবেন কি?
আশা করি বুঝতে পারছেন সাইটটা ভিজিট করেছি কিনা!!!
৭. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৪
বন্দী বলেছেন: ভুয়া।একদম ফালতু,আপনারে কানে ধইরা উঠবস করানো দরকার।
৮. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৭
না বলা কথা বলেছেন: যে নিজের প্রশংসায় পন্চমুখ,
সে হইলো মস্তবড় আহাম্মক। হযরত আলী রাঃ।

 

মোট সময় লেগেছে ০.৯৩৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আড়াই বছর বয়স থেকেই লিবিয়াতে পড়ে আছি - প্রথমে মিসুরাতা, এখন সিরত, মাঝে মাঝে ত্রিপলী। জীবন তিন জায়গাতেই সমান বৈচিত্রহীন।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ