আমার প্রিয় পোস্ট

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

জন্মদিনে আবার ...

১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:৪৬

শেয়ারঃ
0 0 0

দীর্ঘদিন পর আজ আর ব্লগে আসলাম। সত্যি কথা বলতে কি, ইন্টারনেটেই আসলাম দীর্ঘদিন পর। গত দুমাস ধরে আল-তাহাদ্দী ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের পড়া, সেখানকার ল্যাঙ্গুয়েজ সেন্টারে আরবি ভাষার কোর্স, সিরত বাংলাদেশী স্কুলে শিক্ষকতা, প্রাইভেট টিউশানি সব মিলিয়ে এত বেশি রকম ব্যস্ত ছিলাম যে আমার প্রিয় সাইট বিজ্ঞানী ডট কমেও (যেখানে আমি বলতে গেলে একজন নিয়মিত লেখক ছিলাম) কোন লেখা দিতে পারিনি।

এখনও যে ব্যস্ততা কমেছে, তা নয়, বরং একটু বেড়েছে। কারণ সিরত স্কুলের প্রথম সাময়িকী পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে - কাজেই প্রশ্নপত্র তৈরি করতে হবে। তবে যেহেতু গত সপ্তাহে ভার্সিটির মিড সেমিস্টার এক্সাম শেষ হয়েছে এবং লিবিয়ানে মোবাইল ফোনের বদৌলতে এখন ঘরে বসেই ইন্টারনেট ব্যবহার করতে পারছি, সেজন্যই শত ব্যস্ততার মধ্যেও আবার একটু পরিচিত সাইটগুলোতে উঁকিঝুঁকি মেরে গেলাম। ও হ্যাঁ, এতদিন পরে আজ আসার আরো একটা কারণও হয়তো আছে, সেটা হল আজ আমার জন্মদিন।

কে জানে, এই উপলক্ষে লেখা শুরু করে আবার নিয়মিত হতে পারব কি না?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জন্মদিনবার্থ ডেসিরতলিবিয়াইউনিভার্সিটিবিশ্ববিদ্যালয়স্কুলবিদ্যালয়আল-তাহাদ্দীআরবিআরবীভাষাইঞ্জিনিয়ারিংপ্রকৌশলপড়াশোনাপড়ালেখাশিক্ষাশিক্ষকতাপরীক্ষা ;
প্রকাশ করা হয়েছে: আবোল তাবোল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:৪৯
রফিকুল ইসলাম ফারুকী১১ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা আপনাকে।

আশিষ রইলো তোমার তরে..
সুখে থেকো জীবন ভরে।
২. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৫:০১
নাফে মোহাম্মদ এনাম বলেছেন: তোমার জন্য এমন একটা চমৎকার সাইটের সন্ধান পেলাম। তোমার জন্মদিনে আমার রইল বিশেষ শুভেচ্ছা। বিজানী.কম এখনও সচল?
আমার বল্গটা দেখবে কিন্তু।
৩. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৫:২৪
ময়ুরবাহন বলেছেন: শুভ কামনা রইল। ভাল থাকবেন দাদা।
৪. ১৩ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১২
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: তোমার জন্মদিনে আমার রইল বিশেষ শুভেচ্ছা।

 

মোট সময় লেগেছে ০.৯০৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আড়াই বছর বয়স থেকেই লিবিয়াতে পড়ে আছি - প্রথমে মিসুরাতা, এখন সিরত, মাঝে মাঝে ত্রিপলী। জীবন তিন জায়গাতেই সমান বৈচিত্রহীন।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ