আমার প্রিয় পোস্ট

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

রিজিউম করুন আপনার ডাউনলোড

২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০৫

শেয়ারঃ
0 0 0

এক বছরেরও বেশি হয়ে গেল সামহোয়্যার ইনে লেখা হচ্ছে না। আজ ভাবলাম আবার শুরু করি। আপাতত কম্পিউটার বিষয়ক লেখাই না হয় দেই :

ইন্টারনেটে ফ্রি ডাউনলোডযোগ্য প্রচুর নাটক সিনেমা পাওয়া যায় এমন একটা সাইট হল মিডিয়াফায়ার। কিন্তু এ জাতীয় অধিকাংশ সাইটের মতোই এতে আপলোড করা ফাইলসমূহের কোন হট লিংক থাকে না। এতে প্রতিটা আপলোড করা ফাইলের জন্য একটা রেফারেন্স লিংক থাকে যে লিংকটা ব্রাউজারে চালু করলে তাত্ক্ষণিকভাবে ব্রাউজারের রিকোয়েস্টের ভিত্তিতে সার্ভার থেকে আপনাকে একটা ডাউনলোড লিংক দিবে। কিন্তু এই লিংকটা হবে অস্থায়ী এবং অবিতরণযোগ্য। অর্থাত্‍ নির্দিষ্ট সময় পরে এটা আর কাজ করবে না এবং যতক্ষণ কাজ করবে ততক্ষণও এটা যে কম্পিউটার থেকে পাওয়া গেছে শুধুমাত্র সেই কম্পিউটারেই কাজ করবে। শুধু মিডিয়া ফায়ার না, বর্তমানে অধিকাংশ ফাইল স্টোরেজ সাইটের পদ্ধতি মোটামুটি একই রকম।

এখন আপনার ইন্টারনেট কানেকশন যদি খুব ফাস্ট হয়, তাহলে আপনি এসব সাইট থেকে কয়েকশ মেগাবাইট সাইজের ফাইল কোন রকম ঝামেলা ছাড়াই ডাউনলোড করে ফেলতে পারবেন। কিন্তু আপনার স্পীড যদি কম হয় অথবা ফাইলের সাইজ যদি অনেক বড় হয় তাহলে আপনার পক্ষে সম্পূর্ণ ফাইলটা একবারে ডাউনলোড করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে ফাইলটা কিছু সময় পরে আর ডাউনলোড হচ্ছে না। এমন কি ডাউনলোড রিজিউমও করা যাচ্ছে না। এর কারণ হচ্ছে এই সময়ের মধ্যেই ফাইলটার ডাউনলোড লিংক পরিবর্তিত হয়ে গেছে।

এই সমস্যা সমাধানের জন্য অর্থাত্‍ এরকম অবস্থায় ডাউনলোড রিজিউম করার জন্য আপানাকে ঐ ফাইলের রেফারেন্স লিংকটা অর্থাত্‍ যে লিংকটা ব্যবহার করে আপনি প্রথমবার ডাউনলোড লিংকটা পেয়েছিলেন সেই লিংকটা পুনরায় ব্রাউজারে চালাতে হবে। এরফলে আপনি ফাইলটার একটা নতুন ডাউনলোড লিংক পাবেন। আপনি যদি ভালোভাবে লক্ষ করেন তাহলে দেখতে পাবেন যে পূর্বের ডাউনলোড লিংক এবং এই ডাউনলোড লিংক ভিন্ন। এবার আপনি যেই ডাউনলোড ম্যানেজার দিয়ে ফাইলটা ডাউনলোড করছিলেন (ধরে নিচ্ছি Internet Download Manager) তার ডাউনলোড লিস্ট থেকে ঐ ফাইলটার নামের উপর রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবার এই Properties উইন্ডোর Referer বক্সে ঐ রেফারেন্স লিংকটা এবং Address বক্সে নতুন ডাউনলোড লিংকটা প্রবেশ করিয়ে এরপর Resume বাটনে ক্লিক করুন। দেখবেন কোন ঝামেলা ছাড়াই পুনরায় ডাউনলোড শুরু হয়ে গেছে।

মাঝে মাঝে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে মিডিয়া ফায়ার থেকে ডাউনলোডের সময় কিছু কিছু ফাইল 99.99% ডাউনলোড হয়ে এরপর আর ডাউনলোড হয় না। সেক্ষেত্রে এই পদ্ধতি পর পর দুইবার প্রয়োগ করলেই সমস্যা সমাধান হয়ে যাবে। IDM ছাড়াও অন্যান্য ডাউনলোড ম্যানেজারেও এই পদ্ধতি সুন্দরভাবে কাজ করে। কিন্তু সেসব ক্ষেত্রে ফাইলটা করাপ্টেড হওয়ারও সম্ভবনা থাকে। বিশেষ করে ফাইলটা যদি *.rar ফাইল হয় তাহলে IDM ছাড়া অন্য কোন সফটওয়্যার যেমন Orbit Downloader দিয়ে এই পদ্ধতি প্রয়োগ না করাই ভালো।
আরো বিস্তারিত বিবরণ সহ মূল প্রবন্ধটা আছে আমার ওয়ার্ডপ্রেস ব্লগে - http://tohamh.wordpress.com/2008/08/27/resume_download/

এই লেখাটা আমার হলেও বুদ্ধিটা আমি পেয়েছিলাম ব্লগার মাহবুব জামান আশরাফীর কাছ থেকে ...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডাউনলোড রিজিউমমিডিয়াফায়ারহ্যাকিং ;
প্রকাশ করা হয়েছে: কম্পিউটার ও ইন্টারনেট  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৪. ২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৯
লুকার বলেছেন:
ধন্যবাদ।
১০০ মেগা ফাইল ডাউনলোড করতে জান বারায়ে যায়।
ব্রেক হইলে আর রিজিউম করা যায় না।
৫. ২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৩
রহস্য বলেছেন: কি ব্যাপার ত্বোহা ভাই ফোরাম থেকে ব্লগে?+++
৬. ২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৯
নাফিস ইফতেখার বলেছেন: আর ১টা ঘন্টা আগে এই পোস্টটা দেখলে অর্ধেক ডাউনলোড হওয়া SAW ম্যুভিটা IDM থেকে মুছে দিতাম না.....:( তারপরও.....ধন্যবাদ.....
৭. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২০
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ ত্বোহা ভাই.. অনেক উপকার করলেন... +
৮. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৫
আরিফ থেকে আনা বলেছেন: অনেকদিন পরে দেখলাম আপনাকে
৯. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪১
ফারহান দাউদ বলেছেন: অনেকদিন পরে,কেমন আছেন? সিস্টেমটা কাজে লাগায়া দেখতে হবে।
১০. ২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২১
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: ধন্যবাদ সবাইকে। আসলে সামহোয়্যার ইনের গালাগালির সংস্কৃতির কারণে এখানে কিছু লিখতে মনে চায় না। কিন্তু ভাবলাম অনেকেই আছেন শুধুমাত্র সামহোয়্যার ইনে ব্লগিং করেন। তাই আমি যদি আমার লেখাগুলো এখানেও দেই, তাহলে অন্তত তারা কয়েকটা টিপস পেয়ে উপকৃত হবে।
১১. ২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: বীর শ্রেষ্ঠ,
এখানে সফটওয়্যার পাইলেন কই? বড়জোর ভিডিও পাইরেসী বলতে পারেন।

লুকার,
আশা করি এবার আপনার সমস্যার আংশিক হলেও সমাধান হবে।

রহস্যমানব,
আমি ফোরামে যাওয়ার অনেক আগে থেকেই ব্লগে আসতাম। আমার আর্কাইভ দেখতে পারেন।

ইফতেখার ভাই,
দুঃখ কইরেন না, ভবিষ্যতে কাজে লাগবে।


আচ্ছা কেউ মিডিয়াফায়ার ছাড়া এই জাতীয় আরো দু-একটা সাইটের নাম বলেন যেখানে ডাউনলোডগুলো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেও মনে করতে পারছি না।
১২. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৬
গ্যাঁড়াকল বলেছেন: Adrive এ আপনার টেকনিক ফলো করেও কাজ হচ্ছে না।
এরর দেখাচ্ছে..

" The server sent incorrect reply on restart command"

১৩. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩২
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: আমি এ ড্রাইভে টেস্ট করিনি। আসলে আমার কানেকশন এতো স্লো যে এ ড্রাইভে ঢুকতেই পারি না। ঢুকতে পারলে চেষ্টা করে দেখব। তবে এই পদ্ধতি সব সাইটের ক্ষেত্রে কাজ করবে এমন কোন কথা নেই।
১৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৫
অতিথি_পথিক_মানুষ বলেছেন: এইডা নিয়া কাইলই একডা পুষ্ট দিছি,আপনার লেহাডা আরো আগে দ্যাখলে ভালা হইতো....

Click This Link
১৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮
নাজিরুল হক বলেছেন: আহারে এই পোষ্টা আগে দেখলে ৪৫৯ মেগা ডাওনলোড কইরাও IDM থেকে মুছে দিতাম না।

অনেক ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।
২১. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪১
সিএইচকে বলেছেন: আপনার টিপসটা কাজে লাগালাম।
অসংখ্য ধন্যবাদ।
২২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১০
মহসিন০৮ বলেছেন: ধন্যবাদ, কাজের একটা পোস্ট করেছেন। +++
২৩. ২৮ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১২
হামিদ পায়োনিয়ার বলেছেন: •.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.•.EID MUBARAK•.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.
•.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.•.EID MUBARAK•.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.
•.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.•.EID MUBARAK•.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.
•.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.•.EID MUBARAK•.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.


অত্যন্ত কাজের লিখা। + সহ ধন্যবাদ
২৪. ১৩ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৪
মেঘ_বালিকা বলেছেন: thnx a lot vaia !! it's a very helpful post & thnx again. :)
২৬. ১৩ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৪
দু-পেয়ে গাধ বলেছেন: কইরা দেহি, যদি কাম হয় তাহলে ধইন্যা বাদ দিমু।

 

মোট সময় লেগেছে ১.০৭৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আড়াই বছর বয়স থেকেই লিবিয়াতে পড়ে আছি - প্রথমে মিসুরাতা, এখন সিরত, মাঝে মাঝে ত্রিপলী। জীবন তিন জায়গাতেই সমান বৈচিত্রহীন।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ