somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ন্যাটো লিফলেট

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিবিয়াতে ন্যাটোর একটা বৈশিষ্ট্য ছিল, পিওর মিলিটারি সাইটে তারা কোন ঘোষণা ছাড়াই বম্বিং করত, কিন্তু সিভিলিয়ান এলাকার মিলিটারি স্থাপনার উপর বোমা মারার আগে তারা লিফলেট ফেলত। যেমন রোযার মাসে একবার শোনা গেল, গাদ্দাফীর দুই ছেলে তাদের ফ্যামিলি সহ সিরতের ক্বাসর দীয়াফা রেস্ট হাউজে এসে উঠেছে। সেদিনই ন্যাটো ঐ এলাকায় কিছু লিফলেট ফেলল, যাতে ম্যাপে নেস্ট হাউজটা এবং তার আশেপাশের এলাকা লাল বৃত্ত দিয়ে ঘেরাও করে ডেঞ্জারাস এরিয়া হিসেবে চিহ্নিত করা ছিল। এবং বলা হয়েছিল সিভিলিয়ানরা যেন ঐ এলাকা ছেড়ে চলে যায়, কারণ সেখানে বম্বিং করা হবে। ঠিকই ঐ এলাকা সম্পূর্ণ জনশূণ্য হয়ে যাওয়ার পর (গাদ্দাফীর ছেলেরাও চলে যাওয়ার পর) সেখানে বোমা মারা হয়। অবশ্য এর ব্যতিক্রমও ছিল। অন্তত চার জায়গায় বিনা ঘোষণায় সিভিলিয়ানদের উপর বোমা মারায় প্রচুর মানুষ মারা গিয়েছিল।

লিফলেটগুলো অবশ্য সাধারণ মানুষের হাতে পড়া একটু কঠিন ছিল। কারণ যেখানে লিফলেট পড়ত, সাথে সাথে গাদ্দাফী বাহিনীর লোকেরা সেখানে গিয়ে সব লিফলেট জড়ো করে সেগুলোতে আগুন ধরিয়ে দিত, যেন সাধারণ মানুষ লিফলেটে কি লেখা আছে সেটা জানতে না পারে। কাউকে লিফলেট কুড়িয়ে নিতে দেখলেও ধমকে তার কাছ থেকে সেটা নিয়ে নেওয়া হত। তাই অধিকাংশ লিফলেটই আমার সংগ্রহে নেই। যেই কয়টা আছে সেগুলো এখানে দিলাম।







উপরের প্রথম দুইটা লিফলেট ত্রিপলী দখল হওয়ার কয়েকদিনের মধ্যেই সিরতে ফেলা হয়। এগুলোর উল্টো পিঠে সিরতের মানুষকে বিদ্রোহীদের সাথে মিলে গিয়ে নতুন করে লিবিয়া গড়ার আহ্বান জানানো হয়। সামনের পিঠে বড় করে লেখা আছে লিবিয়া ওয়াহদা, ওয়া শা'ব্‌হা ওয়াহদা। অর্থাত্‍ লিবিয়া ইজ ইউনাইটেড অ্যান্ড ইটস পিপল ইজ ইউনাইটেড।




এটাতে সিরতবাসীকে এই এফএম রেডিওর সংবাদ শুনতে বলা হয়। এখানে বিদ্রোহীদের সর্বশেষ অগ্রগতির সংবাদ বলা হতো এবং ন্যাটো কোথায় কোথায় বোমা মারবে সেটাও বলা হত।








এটা ফেলা সিরত যুদ্ধ শুরু হওয়ার পর। প্রথম পাতায় বলা হয়েছে, তোমরা কি জান লিবিয়াতে এখন কি হচ্ছে? গাদ্দাফী সরকার এখন আর দেশ পরিচালনা করছে না। ন্যাশনাল ট্রান্জিশনাল কাউন্সিলই এখন জাতিসংঘ সহ পুরো বিশ্ব সমর্থিত সরকার। এটাই হচ্ছে লিবিয়ার বর্তমান পরিস্থিতি। বেনগাজী, মিসরাতা, তবরুক্ব, আজদাবিয়া, জিনতান, জাওইয়া, গারিয়ান, তারহুনা, গাদামেস, জিলিতন, খোম্‌স, জোয়ারা, ব্রেগা, রাস লানূফ, জোফরা, উদ্দান, হুন এবং সাবহা স্বাধীন হয়েছে। এবং রাজধানী ত্রিপলীও এখন এনটিসির হাতে।

আর দ্বিতীয় পাতায় আছে, যুদ্ধ বন্ধ কর এবং নতুন লিবিয়ার নিরাপদ ভবিষ্যতের জন্য কাজ শুরু কর। কেন তোমরা এমন লোকের জন্য যুদ্ধ করছ, যে তার নিজের পরিবারকে নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়েছে অথচ একই সাথে তোমাদের যুদ্ধ চালিয়ে যেতে বলছে? ...





আর শেষ লিফলেটটা হচ্ছে আফ্রিকান মার্সেনারীদের উদ্দ্যশ্যে ফেলা, যারা শেষ পর্যন্ত গাদ্দাফীর পক্ষে লড়ে যাচ্ছিল। নোটের ছবিটা আসলে এক দিনারের নোটের ছবি। এখানে বলা হয়েছে, এটাই হচ্ছে সেই টাকা যার লোভে তোমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছ, কিন্তু এই টাকা আর গাদ্দাফীর নিয়ন্ত্রণে নেই। সে নিজেই আইসিসির ওয়ারেন্টপ্রাপ্ত পলাতক আসামী।


গতকাল অনেকদিন পর আকাশে হেলিকপ্টারের আওয়াজ শুনলাম। শুনেই ন্যাটোর অ্যাপাচির কথা মনে পড়ে গেল। ভাবলাম একটা পোস্ট দিয়েই দেই ...
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×