somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুরঙ্গগঞ্জন : হরিণের লজ্জা দেখার লোভ

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুরঙ্গগঞ্জন : হরিণের লজ্জা দেখার লোভ

বাঙলা কবিতা লিখি। লিখতে গিয়ে, হঠাৎ একটা শব্দ নিয়ে খটকা লাগে। হয়তো শব্দটার অর্থ কিছুটা আবছা মতোন, আর তখনই অভিধান খুলে বসি। অভিধানে সব শব্দের মানে লেখা আছে। যেমন, কুলঙ্গি মানে হচ্ছে- জিনিশপত্র রাখার জন্য দেয়ালের মধ্যস্থিত ছোট খোপ। দিগন্তমোহে আমি মাঝেমধ্যে অবাক হয়ে দেখি: নিভে যাওয়া বাল্যকাল একটি মাটির কুপি হয়ে জ্বলে জ্বলে উঠছে খোপ-কুলঙ্গিত, মামাবাড়ির সেকালের দেয়ালে... একরাতে, মা তখনও অবিবাহিত, নিরক্ষর নানীর শোবার ঘরের কুলঙ্গিতে লুকিয়ে রাখা তার একগুচ্ছ ভুল বানান-সমৃদ্ধ প্রেমপত্র ধরা পড়ে যাওয়ায়, হন্তদন্ত মামাদের সুপাত্র সন্ধান জরুরি হয়ে পড়ে। হবু বরগুলো হবু অবস্থায়-ই মরে যায়। থাক সেসব কথা, এখন কুলঙ্গি শব্দটার পরিষ্কার মানে কি- সেটা দেখবার জন্য যখন সংক্ষিপ্ত বাঙলা অভিধান খুললাম, খুঁজছি ক... কা... কু... কুলঙ্গি খুঁজে পাওয়ার অন্তত তেইশটি শব্দ আগে চোখে পড়ল অদ্ভুত এক শব্দ, শব্দটা কুরঙ্গগঞ্জন? কুরঙ্গগঞ্জন মানে- হরিণকে লজ্জা দেয় এমন; হরিণ থেকে উৎকৃষ্ট। যারা কবিতা পড়েন, তাদের উদ্দেশ্যে বলি- কুরঙ্গগঞ্জন শব্দের মানে বুঝেছেন? না, আমি ঠিক বুঝিনি। কারণ হরিণকে লজ্জা দেয় এমন কোন প্রাণী আছে- উদাহরণ হিসেবে সেটা অভিধানে নেই। কোথায় এমন কে আছে যে, তাকে দেখে হরিণ লজ্জা পেয়ে যাবে? তাছাড়া হরিণের কী নেই যা তার মধ্যে আছে? এদিকে, হরিণ থাকে সুন্দরবনে, হরিণ থেকে উৎকৃষ্ট সে থাকে কোথায়? সমুদ্রে, পাহাড়ে-- নাকি এই প্রহেলিকায় শহরের মেট্রো গলির পরের গলির শেষের একলা একটা বাড়ি?

কুরঙ্গগঞ্জন-এর আভিধানিক অর্থ জানার পরও মাথায় নানা প্রশ্ন আসে। প্রশ্নে প্রশ্নে প্রেম ঘন হয়। ভাবি, যদি কোনো ভেরিগুড ম্যুড ছুটে আসে একদিন লেখার সময়, সে লেখায় হঠাৎ করেই বসিয়ে দেব কুরঙ্গগঞ্জন শব্দটি, হয়তো হরিণের লজ্জা দেখার লোভে, নয়তো হরিণ থেকে উৎকৃষ্ট কাউকে দেখার আকাঙ্ক্ষায়

আকাশ যেমন নীল, প্রত্যেকদিন সেরকমই কবির অভিপ্রায়...

....................................................
কবিতাটি 'নার্স, আমি ঘুমোইনি' ২০০৮-এ প্রকাশিত গ্রন্থ থেকে সংকলিত এবং 'নার্স, আমি ঘুমোইনি' গ্রন্থটা ২০১০ থেকে সংরক্ষণ করছে 'গোধূলি কল্যাণ সংঘ'
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×