আমাদের বন্ধু, কবি মামুন মিজান চলেন গেলেন
২০ শে জুন, ২০১৩ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার খুবই কষ্ট হচ্ছে মামুনের জন্য। মামুন খুব ভালো কবিতা লিখত, কলেজে পড়াত, গাইবান্ধায়। ও যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, আমি পড়তাম ঢাকায়, চারুকলায়। আমাদের বন্ধুত্ব হয়েছিল বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পের দিনগুলোতে। তখন বাংলা একাডেমি থেকেই, প্রকল্পের আমাদের ৪০ জনের বই একসঙ্গে বের হয়, প্রথম বই প্রায় সব্বারই। গত সপ্তাহে মামুন ঢাকায় এলো, হঠাৎ আমাদের সঙ্গে ওর দেখা হলো চারুকলার সামনে। অনেকদিন পর দেখা... কয়েকটি কথাও হলো। আজ খালেদ ভাইয়ের ( কবি খালেদ হোসেইন) স্ট্যাটাস পড়ে আমার বিশ্বাস হচ্ছে না যে, মামুন মারা গেছে।
মামুন ঢাকায় এসে একবার ওর উপন্যাস পড়তে দিল। খুবই পরিশ্রম করে লেখা। আরেকটি উপন্যাসের প্লট শোনাল একবার আমার বাসায় বসে...আজ সেই মামুন নেই?
আমাদের অনেক স্মৃতি আছে জ্বলজ্বলে...মামুনের কবিতা আমার পছন্দ ছিল প্রথম থেকেই। খুব খারাপ লাগল এই সংবাদটা...আমাদের বন্ধু, কবি মামুন মিজান নেই? শোকাহত আমি...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন