কত অজানারে!

অপদার্থ কথা (ছেলেবেলা)

১৮ ই জুন, ২০০৮ রাত ১১:১৫

শেয়ার করুন:                   Facebook

“তুই একটা অপদার্থ”। আমি নিশ্চিত, পৃথিবীতে সবচেয়ে বেশিবার এই কথা শুনেছি আমি। আর পৃথিবীতে সবচেয়ে বেশিবার এই কথা বলেছেন আমার বাবা। পদার্থ বিজ্ঞান পড়েছি ক্লাস নাইনে উঠে। কিন্তু অপদার্থের সংজ্ঞা জেনে গেছি তার অনেক আগেই। আমার বাবা আমাকে শুধু অপদার্থ বলেই ক্ষান্ত হননি। আমি যাতে ঠিক মত অপদার্থ হয়ে বেড়ে উঠি তার উপযূক্ত ব্যবস্থাও করেছেন! যদিও তার ধারণা ছিল আসলে সে আমাকে মানুষ বানাচ্ছে!!

বাসায় নতুন কোন গৃহশিক্ষক নিয়োগ করার সময় বাবা একটা কথা সব সময়ই বলে, ‘স্যার, এই ছেলের খালি হাড্ডি গুড্ডি আমার, ছাল চামড়া মাংস সব আপনার!’ মফস্বল এলাকার স্যাররাও ছাল চামড়া আলাদা করার ওস্তাদ। পরের দিনই সেসব কাজের ইন্সট্রুমেন্ট, মানে বেত, নিয়ে হাজির। তার পর চলে ছাল চামড়া আলাদা করার ব্যপক কর্মকান্ড! রাতে বাবা বাড়ি এসে বলে, ‘দেখিতো, তোর পড়াশুনা কেমন হচ্ছে? এদিক আয়। জামা খোল!’ তখন জামা খুলে আমার গায়ের বিভিন্ন যায়গায় ‘পড়াশুনার’ চিহ্ন দেখাতে হয়। বাবা সন্তুষ্ট চিত্তে মার দিকে ফিরে বলে, ‘বুঝলে এইটা জাদরেল টিচার!’

মাঝে মাঝে গা দেখে বোঝা যায় যে, ‘পড়াশুনা’ আজ তেমন হয়নি। তখন আমাকে নিয়ে বসে ট্রানস্লেশন সেখাতে। তখন ‘ডাক্তার আসার আগে’ এমনকি ‘রোগী মরারও অনেক আগেই’ আমার ‘পড়াশুনা’ হয়ে যায়। এর পর বাবা বসে জেনেটিক্স নিয়ে। আমার মামারা কেন সব গাধা গরু। এবং কি ভাবে সেই জিন আমার মায়ের মাধ্যমে তার ছেলের জিন কে মডিফাই করে গাধাগরু বানিয়ে ফেলেছে, সেইসব এর বিশদ বর্ণনা!

এভাবে প্রতিটা দিন শেষ হয়। পরদিন সকালে যখন আমাদের মাস চুক্তির রিক্সাওয়ালা বাসার সামনে টুন টুন বেল বাজায়। স্কুলে নিয়ে যাবার জন্য। দেখা যায় আমি তখনো আমার জুতার ফিতা নিয়ে কসরত করছি। বাবা আবার ‘তুই একটা অপদার্থ’ বলে এসে আমার জুতার ফিতা বেধে দেয়। আর সাথে দেয় ফিতা বাধার ইন্সট্রাকশন। ঘটনাটা প্রায় প্রতিদিনই ঘটতে থাকে। তার পর কোন একদিন হুঠ করে ফিতা বাধা শিখে ফেলি আমি! অভ্যাস বসে আমার জুতার ফিতা বাধতে এসে ‘তুই একটা অপদার্থ’ বলার পর বাবা যখন দেখে ফিতা বেধে ফেলেছি তখন বাবা যেন একটু থমকেই যায়। হয়তো তার অপদার্থ ছেলেটা বড় হয়ে যাচ্ছে দেখেই! ততদিনে সকালে আমার জুতার ফিতে বেধে দেওয়া টা তার অভ্যাস হয়ে গেছে। বাবা বলে, ‘এহ হে! এভাবে বাধে নাকি!’ তার পর সেই গিট খুলে আবার বেধে দেয়।

আসলেই বাবার বেধে দেওয়া গিটে যে ভালবাসা টুকু থাকে সেটা তো আর আমার গিটে থাকেনা। তাই সেই সুযোগটা আমিও দেই তাকে। তারপর আবারো বরাবরের মতই আরেকটা দিন। আবারো সেই ‘পড়াশুনা’ আরো দু-দশবার অপদার্থ পরিগনিত হওয়া...। এভাবেই দিন গুলো কাটে। আমি বড় হই। বড় হতেই থাকি। সকাল বেলায় এই ফিতে বেধে দেওয়ার ছোট্ট নাটিকাও টি অভিনিত হতেই প্রতিদিনই।

এভাবেই কাটে অনেক অনেক দিন। একসময় আমার এইচ, এস, সি, পরীক্ষা। সেই ফিতা বেধে দেওয়ার খেলাটা তখনো চলছে। সকালে বাবা যথারীতি আমার জুতার ফিতা বেধে দিচ্ছে। এসময় পাশের বাসার আঙ্কেল এসেছে পরীক্ষার্থি কে একটু অভয় টভয় জানাতে। এসে দেখে এই অবস্থা! সে চক্ষু ছানাবড়া করে তাকিয়ে আছে। তার চোখে তখন বড় হরফে লেখা ‘কত্ত বড় অপদার্থ!’ তাকে দেখে আমি যারপরনাই লজ্জা পেয়ে গেছি। বাবা তখন জুতা থেকে চোখ উঠিয়ে তার দিকে তাকিয়ে বলে, ‘বুঝলেন ভাই। আমার ছেলেটা একটা অপদার্থ!’

তার পর আমি পরীক্ষা দিতে যাই। পদার্থবিজ্ঞান!

 

প্রকাশ করা হয়েছে: ছেলেবেলা  বিভাগে ।

 

  • ৮০ টি মন্তব্য
  • ৫২৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই জুন, ২০০৮ রাত ১১:১৬
comment by: রাশেদ বলেছেন: পরে পড়বো। :)
১৮ ই জুন, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: ঠিকাসে!!

২. ১৮ ই জুন, ২০০৮ রাত ১১:২১
comment by: মৈথুনানন্দ বলেছেন: এইটুকু?
১৮ ই জুন, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: B:-/
হুম !!

৩. ১৮ ই জুন, ২০০৮ রাত ১১:২২
comment by: বাফড়া বলেছেন: দুইদিন আগে পইড়া ফেলসিলাম... পুবাল হাওয়ার সাথে... খিক... + ... পছন্দ অইছে
১৮ ই জুন, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! :)

৪. ১৮ ই জুন, ২০০৮ রাত ১১:২৩
comment by: ফারহান দাউদ বলেছেন: অনেকদিন পরে সেইরকম একটা লেখা পড়লাম তোমার। অপদার্থ কথাটা বিশেষ গায়ে লাগে না,বাপ এখনো ডেইলি ১০ বার কয়,কাছের বন্ধু-বান্ধব কয়,মায়ে কয় সারাদিন,তো আমি অপদার্থ হয়া খারাপ নাই,আমারে ভরশূন্য জ্ঞান কইরা এই মানুষগুলা দিব্যি আমার বোঝা নিজের ঘাড়ে নিয়া আমারে চালায়া যাইতাসে।
১৮ ই জুন, ২০০৮ রাত ১১:৩৮

লেখক বলেছেন: দারুণ কথা বলেছ ত!! অপদার্থ হলে যে বোঝা হালকা হয় !! এই সুবিধা জানা ছিল না ! :P

লেখা ভাল লেগেছে জেনে খুব খুশি লাগছে। :)

৫. ১৮ ই জুন, ২০০৮ রাত ১১:২৪
comment by: লেখাজোকা শামীম বলেছেন: অপদার্থ ছেলেটি পদার্থবিজ্ঞানে পাশ করেছিল তো ? নাকি সেখানেও অপদার্থ ?
১৮ ই জুন, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন: ইয়ে মানে... করেছিল।! :)

৬. ১৮ ই জুন, ২০০৮ রাত ১১:৩৩
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: খুব ভালো লাগলো।
১৮ ই জুন, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: ভাল লেগেছে শুনে আমারো ভাল লাগছে! ধন্যবাদ আপনাকে। :)

৭. ১৮ ই জুন, ২০০৮ রাত ১১:৪৯
comment by: মেহরাব বলেছেন: শুরু টা অনেক ভাল হলেও শেষের অংশে খটকা লাগে। বাবা এইচ এস সি পরীক্ষা দিতে যাওয়া ছেলের জুতার ফিতা বেধেঁ দিচ্ছে। অপদার্থই বটে আপনি। আপনার বাবা ঠিকই বলেছেন। ভাল থাকবেন।
১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ!
আমার কাছেও মনে হয়েছে শেষের দিকে একটু তাল কেটে গেছে!!

৮. ১৮ ই জুন, ২০০৮ রাত ১১:৫১
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: দিনে দিনে লেখা ম্যাচিওরড হচ্ছে তোমার সৈকত।
১৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই!
আপনার এই ডিপি টা জোসস !! :)

৯. ১৮ ই জুন, ২০০৮ রাত ১১:৫৯
comment by: ~টক্স~ বলেছেন: আবারো পড়লাম, আবারো ভাল লাগল।
১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: :)

১০. ১৯ শে জুন, ২০০৮ রাত ১২:০১
comment by: ~টক্স~ বলেছেন: আপনার আসল নাম জানতাম না ভাইয়া মাত্র খেয়াল করলাম।
যাই হোক, আপনাকে আরো একবার অভিনন্দন জানাতে চাই।কারণটা এখানে নাইবা বললাম।আবারো শুভকামনা আপনার জন্য।
১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: অভিনন্দন গ্রহীত হল। :)

১১. ১৯ শে জুন, ২০০৮ রাত ১২:০৯
comment by: প্রিয়তমা বলেছেন: বাবার 'অপদার্থ" কথাটার মাঝেই ভালোবাসার পদার্থ কণা মিশে আছে বলে মনে হল....আসলে এক এক জন বাবার সন্তানদের প্রতি ভালোবাসার প্রকাশটা হয়তো এক এক রকম হয়...তবে এই অপদার্থ লেখকের লেখাটা কিন্তু বরাবরের মতোনই আমার অনেক ভালো লেগে গেছে ;) !
১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয়তমা!! ;)

১২. ১৯ শে জুন, ২০০৮ রাত ১২:০৯
comment by: ফ্রুলিংক্স বলেছেন: বাবা অপদার্থ বলার সময় পায়নি। তবে মা তা পুষিয়ে দিয়েছেন। আর গ্রামের শিক্ষদের ব্যাপারে যা বলেছেন তা ১০০% আমাদের ক্ষেত্রেও হয়েছে। শিক্ষক রাখার আগে হাড্ডি চামড়ার ভাগাভাগি হয়ে যেতো। তবে স্যারের কাছে মার খেলে ঘরে এসে মায়ের হাতেরও কিছু পাওনা থাকতো। কেন মার খেলাম?? বুঝেন ঠেলা
১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৪১

লেখক বলেছেন: বাহ! যাক এক জন পেলাম আমার মত হাড় চামড়া ছাড়ানো!!
ঢাকায় এসে যাদের সাথে পরিচয় হয়েছে তাদের বেশির ভাগকেই নাকি কোনদিন কেউ একটা থাপ্পর ও মারেনি !!!

১৩. ১৯ শে জুন, ২০০৮ রাত ১:৪৪
comment by: উত্তরাধিকার বলেছেন:
ছেলেবেলা বিভাগের লেখা আপনার এই লেখাটা দারুন হয়েছে।

চমৎকার লেখনী আপনার।:)

বারবার বাবার মুখে বলিয়েছেন 'অপদার্থ' -
অথচ তার গভীরে উজার করে দিয়েছেন পুত্রের প্রত পিতার অফুরন্ত ভালবাসা...।

এইরকম অপদার্থ হতে কে না চায়...?;)
১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৪১

লেখক বলেছেন: আসলেই!
অনেক ধন্যবাদ!

১৪. ১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:০৪
comment by: বৃত্তবন্দী বলেছেন: অপদার্থ রকমের বিচ্ছিরী
১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৪২

লেখক বলেছেন: হা হা হা!!
থেঙ্কু।। :)

১৫. ১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:২৭
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ভাই, সত্যি আপনে আমার বাবার কথা মনে করিয়ে দিলেন ...
১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: তাই নাকি !! তাহলে তো লেখাটা সফল।
অনেক ধন্যবাদ :)

অফ টপিকঃ
ভাই আপনার এত সুন্দর নিক এর সাথে ডিপি টা যাচ্ছে না! যদিও ডিপিটাও খুব সুন্দর। আমার পছন্দ হইসে। :)

১৬. ১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৪২
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: regular shuni ekhono ei kotha , ami asholei opodartho . Tobe tumi je opodartho eta amake pidaileo bisshash korbo na , tomake chena ase
১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: হা হা হা !! কি যে বল!! আমি আসলেই .....

১৭. ১৯ শে জুন, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: লেখক বলেছেন: ধন্যাবাদ ভাই!
আপনার এই ডিপি টা জোসস !!

১. "ধন্যাবাদ" জিনিসটি কী? শব্দটির ভিতরে অশ্লীলতার আমেজ লক্ষ্যণীয়।
২. "ডিপি" শব্দটি ব্যাখ্যা করিতে অনুরোধ করা হইলো।
১৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: হায় হায়!! বানান ভুল কোরসি !! দাড়ান এখনি ঠিক করছি।
আর ডিপি হল ডিসপ্লে পিকচার ! :)

১৮. ১৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২১
comment by: রন্টি চৌধুরী বলেছেন: মুঘল আমলে পড়ছি :)
১৯ শে জুন, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন: জানি :P

১৯. ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
comment by: একরামুল হক শামীম বলেছেন: হুমম :):):)
১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: হুম ! :)

২০. ২০ শে জুন, ২০০৮ দুপুর ১২:২৩
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: বরবরের মত চমৎকার হয়েছে...........।
আপনার সুনিপণ হাতের লেখা বলে কথা.......।

চলতে থাকুন
পিতা-পুত্রের ভালোবাসার কথন।

শুভেচ্ছা রেখে গেলাম।
২০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ ! :)
আপনাকেও শুভেচ্ছা।

২১. ২০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৩২
comment by: আসিফ আহমেদ বলেছেন: লেখাটা এমনভাবে গড়িয়ে চলছিলো ঠিক বুঝতে পারছিলাম না কোথায় যেয়ে থামবে কিংবা মোড় নেবে।

২য় প্যারা থেকেই আমার বেশি ভালো লেগেছে।

ভালো থাকবেন।
২০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: হুম আসলে বাবা দিবসের লেখা এইটা !
পড়া এবং কমেন্ট করার জন্য অনেক ধনব্যাদ।

২২. ২০ শে জুন, ২০০৮ দুপুর ২:৫৬
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: সৈকত ঘটনা কী কওতো?
২০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: হুম সঠিক তথ্য যে কই গেল !! ঘটনা আমিও জানিনা। একদিন তো কেউ একজন এইটা নিয়ে একটা পোস্ট ও দিয়েছিল!!!

২৩. ২০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৩
comment by: আকাশচুরি বলেছেন: ++++
২১ শে জুন, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ!

২৪. ২০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৩
comment by: আন্দালীব বলেছেন: ""বুঝলেন ভাই। আমার ছেলেটা একটা অপদার্থ!’

তার পর আমি পরীক্ষা দিতে যাই। পদার্থবিজ্ঞান!""

আপনের সেন্স অব হিউমার তো অসাধারন! লেখাটা ভালো লেগেছে...মজার লেগেছে।

তবে একটা বিষয়ে দ্বিমত; লেখার একদম প্রতম যেই কথাটা:
"তুই একটা অপদার্থ" এইটা সবচে বেশী শোনার গীনেজ রেকর্ডের মালিক আমি :)। হেহেহে।

চলুক আরো...
২১ শে জুন, ২০০৮ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: আমার 'সেন্স ওফ হিউমার' !! আমার আশেপাশের লোকজন আমাকে রোবট বলে!! :(

সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধনব্যাদ। :)

২৫. ২০ শে জুন, ২০০৮ রাত ১১:৩৫
comment by: সারওয়ার জামান চন্দন বলেছেন: +++
২১ শে জুন, ২০০৮ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ! অনেক দিন পর দেখলাম আপনাকে। :)

২৬. ২১ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫২
comment by: দ্বিধা বলেছেন: জুতার ফিতা বাদে পুরা আমার জীবন কাহিনী...
আমি কপিরাইট মামলা করুম...
২১ শে জুন, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: হা হা হা!! হুম তার মানে পিটান ভালই খাইসেন !! ;)

২৭. ২১ শে জুন, ২০০৮ বিকাল ৫:৩৯
comment by: জোনাকি বলেছেন: আসলেই আপনি অপদার্থ!! এই টুকু কি কাউ লেখে!!
দারুন লাগল!
২১ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: হা হা হা!! আসলেই!! :)

আচ্চা জোনাকি নামের একজন একদিন বন্ধু হতে চেয়েছিল। সেই জোনাকি দেখি আপনি না!! সে কে?

২৮. ২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০২
comment by: জোনাকি বলেছেন: নীল জোনাকি হতে পারে
২৪ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: হুমম !

২৯. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:৩৪
comment by: নিবিড় অভ্র বলেছেন: আপনি অগাণিতিক.....অপদার্থ.....অরসায়ন.....এবং .....অজীব।
সত্যি!!!
আমি আমার জীব জীবনে কোনোদিন এত সুন্দর করে লিখতে পারিনি!!
২৪ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: কি যে বলেন!!
লেখা ভাল লেগেছে জেনে ভাল লাগছে! :)

৩০. ২৩ শে জুন, ২০০৮ সকাল ১১:২৮
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
তাইলে তো তোর ওজন নাই , তুই জায়গা দখল করিস না এবং বল প্রয়োগে বাধাও দিস না , তাই না ?

বিনা অনুমতিতে " তুই " ডাকলাম । এই ব্যাপারে আমি অবশ্য কুনুদিন অনুমতি নেই না :)
২৪ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: হা হা হা!! অনুমতি লাগবে না ! :)

৩১. ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৪
comment by: রাশেদ বলেছেন: পরে পড়ুম। :P
২৪ শে জুন, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন: ঠিকাসে! :-P

৩২. ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫৬
comment by: মানুষ বলেছেন: খুবই ভাল্লাগলো
২৪ শে জুন, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩৩. ২৪ শে জুন, ২০০৮ সকাল ৭:৪৬
comment by: রন্টি চৌধুরী বলেছেন: অগানিতিক। তুমি কই। খোজ নাই কেন?
২৪ শে জুন, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: আর বলেন না! আমাদের অফিসে সামহোয়য়ার ইন ব্লক করছে!! :(

৩৪. ২৪ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৯
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: হায় হায় বলো কি ? :) পাচ্ছে , আবার :( ও লাগতেসে ।
আমাদের এখানে ফেসবুক , ক্রিকইনফো , র‌্যাপিডশেয়ার আর যত গুলো পারসে প্রক্সি ব্লক করে দিসে ।

সামহোয়্যার ব্লক করতে পারে এনিটাইম
২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: হুম খবর আছে!!

৩৫. ২৪ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৯
comment by: যীশূ বলেছেন: অসাধারণ!
২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: :)

৩৬. ১৩ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৭
comment by: ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: একটা অপদার্থ ছেলে কি সুন্দর করে ঘটনাটা লিখে ফেলেছে!!! আমিও এমন অপদার্থ হয়ে যেতাম!!! ভাল থাকবেন।
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:২০

লেখক বলেছেন: হা হা!
অনেক ধন্যবাদ! :)

৩৭. ১৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০২
comment by: সীমান্ত আহমেদ বলেছেন: ভালো লাগল।
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:২১

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই!
আসবেন এদিকে মাঝে মাঝে। :)

৩৮. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৪
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কি খবর?
অনেক দিন পর দেখলাম।
পরীক্ষা ছিলো নাকি ?পদার্থবিজ্ঞান?:)
শুভেচ্ছা..........।
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:২২

লেখক বলেছেন: ইয়ে মানে।.।
পরীক্ষা ঠিক ছিল না। তবে বিবিধ কারণে আপাতত রেস্টে আছি। লেখালেখি কর্রা ভারি কষ্ট!! :P

৩৯. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:২৬
comment by: কঁাকন বলেছেন: অপদার্থ মানেই তো শক্তি নাকি
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: শক্তিও এক প্রকার অপাদার্থ। তবে শক্তি ছাড়াও অনেক অপদার্থ আছে! যেমন আমি! :(

৪০. ২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৪
comment by: কাল্‌বেলা বলেছেন:
আপনি একটা অতিপদার্থ......হে...হে...
৪১. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৯
comment by: ভাঙ্গা পেন্সিল বলেছেন: জটিল...+

 



 


একজন আনাড়ি যার জানা চাই সব কিছুই!!


© সর্বস্বত্ত সংরক্ষিত
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪৭৯৯