বাংলাদেশে সেনাবাহিনীর কোন দরকার নাই
০২ রা মার্চ, ২০০৯ ভোর ৫:৫৩
তৃতীয় শ্রেণীর একটা দরিদ্র দেশের জন্য এই হাতি সমান সেনাবাহিনী পোষা আসলে কতটুকু যুক্তিযুক্ত? আমাদের দেশের সেনাবাহিনী যতই চৌকস হোক না কেন বড় কোন শক্তি আমাদের উপর হামলে পরলে তা ঠেকানোর মত সামর্থ আমাদের দেশের সেনাবাহিনীর কোনদিনই হবে না। এর বড় প্রমান ইরাক যুদ্ধ। মাঝ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা গচ্চা যাচ্ছে। এই হাজার হাজার কোটি টাকা তথ্য প্রযুক্তি, যুব উন্নয়ন কিংবা বেকার সমস্যা সমাধানে কাজে লাগালে অবশ্যই আশানুরূপ ফল পাওয়া যাবে। আর সমস্ত সেনাবাহিনীকে বিডিআর দের মত কাজে লাগানো উচিৎ। তাহলে ভারতকে যেমন সীমান্তে উচিৎ শিক্ষা দেওয়া যাবে তেমনি ঠেকানো যাবে চোরাচালনী। অন্তত বসে বসে খাওয়া আর ল্যাজ নাড়ানী বন্ধ হবে।
এখন বড় প্রশ্ন হচ্ছে কিভাবে সেনাবাহিনীকে বন্ধ করা যায়। এই বিষয়টা অনেকেই ভাবে কষ্ট সাধ্য ব্যাপার, আসলে মোটেও কষ্ট সাধ্য নয়।
১। নতুন কাউকে এখন থেকে আর নিয়োগ না দেওয়া। মানে এখন থেকে যতজন অবসরে যাবে ততজনই কমতে থাকবে। একটা সময় আসবে যখন খুব কম সংখ্যক লোক থাকে সেনাবাহিনীতে আর তখন বিলুপ্তি ঘোষনা করলেই হবে।
২। আস্তে আস্তে সেনাবাহিনীর বাজেট হ্রাস করা সংখ্যানুপাতে। মানে নতুন কোন সুযোগ সুবিধা না দেওয়া।
৩। সেনাবাহিনীতে নতুন লোক আসাকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করা।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বিষয়টা ধর্মের মত করে দেইখেন না যে কোন প্রশ্ন বা আলোচনা করা যাবে না।
মানুষ বলেছেন:
সেনাবাহিনী কিছু করুক না করুক বেকার সমস্যা দূরিকরনে ব্যাপক সহায়তা করছে। সকল বেকার ভাই-বোনদের সেনাবাহিনীতে নেওয়া হোক।
লেখক বলেছেন: তাদের পিছনে যে পরিমান টাকা খরচ হয় সেই পরিমান টাকা দিয়ে আরও অনেক বেশি বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান করা সম্ভব মানুষ
কাবিল কৈতর বলেছেন:
টোনাটুনি পুস্ট। "কইতে হবে কইতেছি, কি কমু জানি না"
রাফা বলেছেন:
বিবেক বুদ্ধি বিবর্জিত পোষ্ট।
বিবর্ণ বলেছেন:
দেশের প্রত্যেক জন নাগরিকের জন্য সৈনিক ট্রেনিং বাধ্যতামূলক করা হোক.........
আর্মি ছাড়াও দেশ চলে
SSC এর পড় পড় প্রতিটা ছাত্রের বাধ্যতামুলক ট্রেনিং দেয়া যাইতে পারে @ বির্বন
আমাদের দরকার শক্তিশালী এবং কার্যকর পুলিশ,বিডিআর আর কোস্টগার্ড বাহিনী।
বাংলাদেশে ডিফেন্স পারচেজ সবচেয়ে বেশি টাকা খরচ করা হয় এবং সবচেয়ে বড় দূর্নীতি হয়, এতে নেতাদের (হাসিনা) দোষী করা হলেও সামরিক আমলাদের কখনও দায়ী করা হয় না, এ ব্যাপারটা দেখা দরকার।
টেকনো বলেছেন:
রাফা বলেছেন: বিবেক বুদ্ধি বিবর্জিত পোষ্ট।......সহমতআসলে কমেন্ট না করে পারলাম না।
@মাঝ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা গচ্চা যাচ্ছে। এই হাজার হাজার কোটি টাকা তথ্য প্রযুক্তি, যুব উন্নয়ন কিংবা বেকার সমস্যা সমাধানে কাজে লাগালে অবশ্যই আশানুরূপ ফল পাওয়া যাবে।
লেখক কি জানেন যে বাংলাদেশের গারমেন্টস সেক্টর এর পর সরকার এর সবথেকে বেশি বিদিশি মুদ্রা আয় হয় সেনাবাহিনীর ইউএন মিশন থেকে অর্জিত টাকা থেকে।
শুধু এই নয় বাংলাদেশ পুরো পৃথিবীতে আজ এত পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর সৎ ,সাহসী পরিচয় এর জন্য।
বাংলাদেশ সেনাবাহিনীর এত সুনাম এই জন্য কারো কারো কাছে অসজ্য লাগে। তাই তারা সব সময় শুধু সুযীগ খুজে।
আপনি আশা করি তাদের দলে নন।
লেখক বলেছেন: আপনারে কেডায় কইছে আর্মির ভাড়ার টাকা সবচেয়ে বেশি?
সবচেয়ে বেশি বঐদেশিক রেমিটেন্স, প্রবাসিদের পাঠানো টাকা।
বিবর্ণ বলেছেন:
SSC 'র পর প্রতিটা ছাত্রকে বাধ্যতামুলক ট্রেনিং দেয়া যেতে পারে..... আর্মি দরকার হবে না। পুলিশের উইং বাড়ালেই চলবে.....@ শূন্য
জাতিশ্বর বলেছেন:
নাজিম উদদিনের সাথে সহমত। নট অনলি ডিফেন্স পারচেজ, কোন আমলাদেরই কোন কালে বিচারের সম্মূখিন হতে হয় না।বিবর্ণ বলেছেন: দেশের প্রত্যেক জন নাগরিকের জন্য সৈনিক ট্রেনিং বাধ্যতামূলক করা হোক.........
এটাও ভেবে দেখার মত। ইজরায়েল কিন্তু এভাবেই সারভাইভ করে আছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
@টেকনো : এই পরিচয় টা কি সবার আগের নিজের দেশে পাওয়ার কথা না ?
নিজের দেশে কি আজ সেনাবাহিনীকে সৎ আর সাহসী হিসাবে জানে ?
জাতিসংঘ মিশনে এত টাকা পায় তা জানা ছিল না ..
কোন লিংক থাকলে প্লিজ শেয়ার করেন
রাজর্ষী বলেছেন:
আর্মি থাকবে। তবে সংস্কার করা যায়। আর সবার জন্য ন্যুনতম সামরিক ট্রেনিং ব্যাবস্থা করা যায়।
তুইরাজাকার বলেছেন:
এইগুলান নিয়া আলোচনা কেও করব না, করলে গদি নইরা যাইব!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্লগ ও বন্ধ কইরা দিতে পারে ......... খেক খেক খেক .....
আশার কথা হইল অত্যাচারীর বিচার হইবোই ... গলায় পারা দিয়া আটকায়া রাখতে পারবো না
বিবর্ণ বলেছেন:
জাতিশ্বর ...... শুধু ইজরায়েল না, মোড়ল দেশগুলোর অনেক দেশেই একসময় বিষয়টি বাধ্যতামূলক ছিল। এতে শুধু যোধ্যা বাড়ে না, সুঠম ও কর্মী নাগরিক সমাজও গড়ে ওঠে।টেকনো...... আর্মি কি বৈদেশিক মূদ্রা অর্জনের ক্ষেত্র!
জাতিশ্বর বলেছেন:
@টেকনো। আপনেরে একটা কথা মনে করাইয়া দেই। ১/১১র পর ম.ইউ.আ. বলেছিলেন.......এটা(বাংলাদেশ আর্মি) কোন মার্সেনারী আর্মি নয়। মার্সেনারী কিন্তু সাংবাদিকরা কয় নাই, কইছেন ম.ইউ.। খিয়াল কৈরা। ভাড়া খাইট্টা যতই আয় করুক ,সেইটা আর্মির কাজ না। আইজ ভাড়া খাটতে যাওয়ার লাইগ্যা রিতিমত কম্পিটিশন হয়, ঘুষ দেওয়া-নেওয়াও হয়। মানে কি? টাকা। মানি ইজ বেটার দ্যান হানি! আর আর্মি যখন মানি মেকিংয়ে জড়ায় তার আর সৃজনশীল কিছু করণের ক্ষ্যামতা থাকে না।
টেকনো বলেছেন:
ধন্যবাদ জাতিশ্বর।@আর আর্মি যখন মানি মেকিংয়ে জড়ায় তার আর সৃজনশীল কিছু করণের ক্ষ্যামতা থাকে না।
এটা সবার জন্যই সত্য। টাকা মুখ্য হলে তাই হয়, তখন বিবেক বলে কিছু থাকে না।
আপনার
মৌশুমী আবেগ এবং মানবতাবাদের সোলএজেন্ট যুগলের উদ্দেশ্যে
পোস্টটা পড়লাম।
আসলে আমরা দেশের সার্থে অনেক কিছু নিয়েই আলোচনা করতে পারি বা মতামত দিতে পারি, কিন্তু অবশ্যই দেশের কথা মাথায় রেখে। যেন আমাদের একটা কথার ভুল ব্যাখ্যার কারনে ক্ষতি না হয়ে যায়।
আবুল বাহার বলেছেন:
সেনা বাহিনী অপ্রয়োজন তা ঠিক না । তবে এরে বিরাট সংস্কার প্রয়োজন ।এস এস সি পাশ করার পর বাধ্যতামুলক না করে ২০ - ৩০ বছরের বয়সের মধ্যে সুস্হ সকল নাগরিকের সুবিধা মতো সময়ে ৩ বছরের ট্রেনিং বাধ্যতা মুলক করা উচিত ।
এতে করে যারা লেখা পড়া করে বা অণ্য পেশায় থাকে তারা তাদের নিজ নিজ সুবিধা মত সময়ে ট্রনিং নিবে । এই ৩ বছরে সরকারের কাছ থেকে নুন্যতম ভাতা পাবে ।
লেখক বলেছেন: কেন সেনাবাহিনী দরকার তা একটু বলুন তো?
ভন্ডপির বলেছেন:
একমত।পুলিশ পুরা অকার্যকর, গুন্ডা দেখলে পলায়া যায় কারন গুলি লোড করতে করতে চাকু মাইরা দিবে। আর সেনাবাহিনী আফ্রিকায় শান্তি রক্ষা করে!
সেনাবাহিনী উঠায়া আরো অনেক গার্মেন্টস দিলেও তো হয়।
জাতিশ্বর বলেছেন:
@টোনাটুনি। আমি বলি? সেনাবাহিনী দরকার দেশের অল্প কিছু সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মানুষদের নিরাপত্তা দিতে।
আমাদের একটা অত্যাধুনিক(বার্মার হাতে যারা নিয়মিত মাইর খায়) সেনাবাহিনী আছে সেইডা জানান দিতে।
আর সেনাবাহিনীর জন্য সারা বছর বিশাল বাজেটের সরঞ্জাম কিনে তার কমিশন খেতে। এবং সরকারের বিরুদ্ধবাদীদের দমন করতে।
এবং সর্বশেষ দেশের এলিটদের সুখনিদ্রার যেন ব্যাঘাত না ঘটে সেইটা নিশ্চিত করতে।
লেখক বলেছেন: এইসব কারনে আরও বেশি বাজেট দেওয়া হোক আর্মগো
ভাদাইম্মা বলেছেন:
নেগেটিভ
আশরাফ মাহমুদ বলেছেন:
এটা আবেগের কথা।
লেখক বলেছেন: আবেগের কথা না, এইটাই বাস্তবতা
আশরাফ মাহমুদ বলেছেন:
@ শূন্য আরণ্যকএটা বাস্তবতা নয়। এটা আবেগতাড়িত কথা। তবে আমাদের বিশাল সেনাবাহিনীর প্রয়োজন নেই, হাজার পঞ্চাশ হলে হবে। আধুনিকায়ন এবং নিয়মনীতি পাল্টানো উচিত।
বাস্তুহারা বলেছেন:
সেনাবাহিনীর দরকার নাই?কয়দিন পরে বলবেন প্রধান মন্ত্রীর ও দরকার নাই মূখ্য মন্ত্রী হইলেই চলবো।
লেখক বলেছেন: ছাগলের সুখ কাঠাল পাতায়
এস্কিমো বলেছেন:
বাংলাদেশের সেনাবাহিনী হলো ননভ্যালুএড এনটিটি। বিশাল বিনিয়োগ থেকে রিটার্ন জিরো। যে দেশের ৩০% মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে - সে দেশের চৌকস সেনাবাহিনী না - জনবাহিনী দরকার।
একটা নির্দিস্ট সময়ের জন্যে সবাইকে সেনাবাহিনীতে কাজ করানোর মাধ্যমে কনভেনশনাল আর্মি সিস্টেম থেকে বের হয়ে আসা যায়।
তানভির বলেছেন:
১০০% ভারতীয় দালাল। কত টাকা খাইচেন আপনাদের দাদা গো কাছ থাইক্যা??? ভাদা আর রাজাকার মুদ্রার এপিঠ ওপিঠ। ৭১ এ যেমন আপনার গুরু গোলাম আজম কইছিল বাংলাদেশের দরকার নাই, সেইরকম এখন আপনি কইতেছেন সেনাবাহিনী এর দরকার নাই। ভাদা কোথাকার।
লেখক বলেছেন: নামটা অনেক অনেক সুন্দর আপনার।
আশা করছি আপনার এই সুন্দর নামের জন্য মহান আল্লাহ তায়াল্লা আপনাকে গোলাম আযমের গেলমান হিসেবে নিয়োগ দান করিবেন- আমিন।
সচেতন বলেছেন:
দেখুন ভাই চট করে একটা কথা বলে দিলেইতো হয়না তাই না। আর্মীর দরকার নাই এমনভাবে বললেন যেন এই আর্মী হত্যায় আপনার সহমত ছিল। যেহেতু দরকার নাই তাই মেরে ফেলেও ভালই হয়েছে... আপনার কথার সুত্র ধরে বলতে চাই আমরা যারা অফিসে বসে এই ব্লগগুলি পড়ছি আর উত্তর দিচ্ছি তাদেরও দরকার নাই ঐ অফিসে কাজ করার। কারন লেখক বলেছেন: অন্তত বসে বসে খাওয়া আর ল্যাজ নাড়ানী বন্ধ হবে। আমরা অনেকেই অফিসের কর্ম সময়ে এই ব্লগ নিয়ে ব্যাস্ত, আমাদের কি নিশ্চই ব্লগে সময় দেবার জন্য বেতন দেয়া হচ্ছেনা।আমিও একমত যে, একটা বিশাল জনগোষ্ঠীর আর্মীর প্রশিক্ষণ দরকার। বাজেট একটা অবশ্যই বড় বাঁধা। তাই প্রথমে অন্তত প্রতিটি পরিবার থেকে একজন করে চিন্তা করা যেতে পারে।
লেখক বলেছেন: আপনার সদয় অগতির জন্য জানানো যাইতেছে যে আমি আপাতত অফিসে নাই, আর অফিসে ব্লগ লিখার কোন সুবিধাও নাই।
শুধু বলি নাই তো, সম্ভাব্য উপায়গুলোও উল্লেখ করেছি।
লেখক বলেছেন: চুলকাইলে ক্যাকটাস দিয়ে টেরাই করতে পারেন
ধীবর বলেছেন:
ভাই টোনাটুনি, আম্নের কথা হুইনা মনে হইতাছে, ফেন্সির নেশা এখনও কাটে নাইক্কা। সুস্থা হইয়া এর পর ব্লগ লেখতে আইয়েন।
লেখক বলেছেন: গোবরে তাহলে আজকাল পদ্মফুল বাদে ফেন্সির চাষ হচ্ছে??
ফালতু মিয়া বলেছেন:
মাথায় সমস্যা মাথা কেটে ফেলুন মার্কা কথা বলেন কেন?
লেখক বলেছেন: আপনার সেন্ডো গেন্জিটা কোন দোকান থেকে কিনেছেন?
আমারও একটা দরকার
শুধুমন্তব্য বলেছেন:
বিবর্ণ বলেছেন: SSC 'র পর প্রতিটা ছাত্রকে বাধ্যতামুলক ট্রেনিং দেয়া যেতে পারে..... আর্মি দরকার হবে না। পুলিশের উইং বাড়ালেই চলবে.....এস এস সি না করে এইডা এইচ এস সি করলে বেশী কার্যকর হবে। এবং এইচ এস সি এর পর আর্মি ট্রেইনিং এর সার্টিফিকেট ছারা ইঊনিভার্সিটিতে আপ্লাই করতে পারবে না। তাইলে ই সব সোজা হয়ে যাবে। এটলিস্ট ৩-৬ মাস এর ট্রেইনিং ই ডিসিপ্লিন টা শিখে যাবে ।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
সেনাবাহিনী পুরোপুরি বন্ধ না করে, আকার আর বাজেট কমিয়ে দেয়া যেতে পারে। আর এস এস সি'র পরের ট্রেনিংটার কথা ঠিকই আছে। তুরস্কেও এমন হয়। এমনকি প্রবাসী টার্কি যারা নিজেদের দেশে নাগরিকত্ব রাখতে চান, তাদেরকেও এটা করতে হয়। না করলে ৫০০০ ইউ এস ডলার সরকারকে দিতে হবে।
Click This Link
অারমান বলেছেন:
আসলে এটা এক ধরনের চক্রান্ত বাংলাদেশকে নিয়ে,সেনাবাহিনির ২-১ টা কাজ বাদ দিলে বাকি সব কাজ তো দেশ ও জনতার জন্য,এখন যারা মাথা ব্যথার কারনে মাথা কেটে ফেলতে চান তখন আমাদেরকে ভাবিত করে যে আসলে উনাদের আসল উদ্দেশ্য কি?
কারন আমরা জানি যে যারা সেনাবাহিনিতে যোগ দেয় তারা যে কোন দুর্যোগপুর্ন পরিবেশে দেশের জন্য জীবন দেয়ার অভিপ্রায় নিয়েই সেনাবাহিনিতে যোগ দেয়।
নিশ্চই কেউ ভুলে যাননি যে আমাদের সেনা বাহিনি আফ্রিকা সহ বিশ্বের অনেক দেশে খুবই জনপ্রিয়, তাদের মত এত চমৎকারভাবে শান্তি স্থাপন আর কোন দেশের শান্তি রক্ষী বাহিনি করতে পারেনি
আমাদের আরো মনে আছে সম্ভবত ১০-১২ বছর আগের ঘটনা... পূর্ব ইউরোপের কোন এক দেশে (খুব সম্ভবত যুগোস্লাভিয়ায়.. মনে নেই) ইউ এন মিশনে বাংলাদেশ আর্মি; প্রত্যন্ত অঞ্চলে এক দুর্যোগপূর্ণ গ্রামে এক ইউনিটের দায়িত্ব পরেছে। কাজ হচ্ছে গ্রাম বাসীকে গুপ্ত আক্রমন হতে রক্ষা করা। প্রচন্ড বরফ পরছে এবং রসদ প্রায় শেষ, ওদিকে গ্রমেও খাদ্যের অভাব। এমতাবস্থায় একটি হেলিকপটারে কিছু রসদ এসেছে আর্মির জন্য। কিন্তু আর্মির জোয়ান রা প্রায় সব খাবারই গ্রামবাসীদের মাঝে বিলিয়ে দিয়েছে। আর তারা থেকেছে অনাহারে অর্ধাহারে।
পরে যখন তারা মিশন শেষ করে চলে আসে, ঐ গ্রমের কেউ অশ্রু সংবরন করতে পারে নি।
আমাদের মহান স্বাধিনতা যুদ্ধে এই সেনাবাহিনির অবদান কেউ কি ভুলে যেতে পারবেন,
খুব দুঃখ হয় যখন আজ দেখি আমাদের প্রতিবেশি দেশের সাথে সুর মিলিয়ে কেউ কেউ সেনা বাহিনিকে সহ্য করতে পারছেন না,এক শ্রেণীর মানুষ খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীকে দেশের সাধারণ মানুষের বিপক্ষে দাঁড় করানোর জন্য।
লেখক বলেছেন: অারমান,
একটা কথা জানেন নিশ্চয়ই " গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন" । আমাদের দেশের আর্মি যদি নিজের দেশেই দাম না পায় সেই দাম অন্য জায়গায় পাইলে লাভ কি?
গোলাম আযমও কিন্তু পাকিস্থানে বিখ্যাত লোক, তার মানে কি তারে আমরা প্রেসিডেন্ট বানমু?
কাবিল কৈতর বলেছেন:
না বইলা পারতেছি না কাকু--- ভাগ্যিস আপনার মত মাথা নিয়া এই দ্যাশ শাছিত হয় না। কইষা মাইনাছ। আজাইরা পুস্ট। টাইম নুষ্ট।
লেখক বলেছেন: হ, কইতর আর কিইবা কইতারে
মাথাটা একটু খাটান .. দেশ কেবল হেরাই শাসন করতে পারবো আমরা পারতাম না কেন ?
যদি একসময় এমন হয় .. তাইলে কি করবেন মনে রাইখেন
লেখক বলেছেন: জালালি কৈতর ![]()
মুক্ত বয়ান বলেছেন:
সেনাবাহিনী নিয়ে এখন প্রচুর মন্তব্য আসছে। আপনার বক্তব্যও গ্রহণযোগ্য। আবার, '৭১ -এ তাদের ভূমিকা অনস্বীকার্য। এখন, যে বিষয়টি আলোচনা হতে পারে, সাধারণ মানুষের সেনা প্রশিক্ষণ। কারণ, '৭১-এ এই সাধারণ জনগণই সেনা প্রশিক্ষণ নিয়ে এক অসাধ্য সাধন করেছিল। জয়তু, সাধারণ জনতা।
কায়েস মাহমুদ বলেছেন:
সোমালিয়ার ও কোন সেনাবাহিনি নাই। কি দারুন।
তবে অশান্তি বাহিনি আছে কিন্তু।
আমাদের ও সেনাবাহিনির দরকার নাই। জাতিসংঘ শান্তিরক্ষি বাহিনি পাঠাবে আরকি।
সমুদ্র জলসীমা আমেরিকা পাহারা দিবে, সীমান্তগুলো দিবে বি এসএফ।
আর ভিতরে আন্তর্জাতিক শান্তিবাহিনি।
পরম নিশ্চিন্তে থাকব।
তাহ্লীল আহেমদ চৌধুরী বলেছেন:
রাফা বলেছেন: বিবেক বুদ্ধি বিবর্জিত পোষ্ট। ।... সহমত।লেখকের আসলে সেনাবাহিনীর এক্টিভিটিয সম্পকে কুন ধারনা নেই। আর সেনাবাহিনী না থাকার কারনে সিকিম এখন ভারতের একটা স্টেট।সিকিম এ ভারত অসথিতিশীল অবস্থা তৈ্রি করে দখল করে নিয়েছে। আমরা চাইনা বাংলাদেশের সেই অবসথা হোক।
আর যদি বলেন আমরা দেশ রক্ষা করতে পারব না তাহলে ১৯৭১ কে মনে করুন।আপনার জবাব পাবেন।সেই সময়ে সেনাবাহিনী এবং বিডিয়ার সাধারন মানুষএর সাথএ যুদ্ধ নেতৃ্ত্ব দিয়েছিল।
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন:
আমার কয়েকটি প্রস্তাবনাঃ ১. সেনা বাহিনীর সকল সদস্যকে উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত করা। প্রতিদিন প্রত্যেকে কৃষি-শিল্প সেক্টরে কমপক্ষে ২ ঘন্টা কায়িক শ্রম করবেন।
২. দেশের সকল যুবক-যুবতীকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া। পর্যায়ক্রমে Peoples Army গড়ে তোলা।
রক্ত দিয়ে পেলাম শালার "----- " স্বাধীনতা
আই লাভ ব্লগিং বলেছেন:
একমত। ইউএন মিশন থেকে টাকা তারা আনে ঠিকই কিন্তু সেই টাকার এক পার্সেন্টও দেশের সাধারণ মানুষের কাজে লাগে না। তারাই ঐ টাকার ওপর বইসা বইসা ঘুমায়।আবেগে অন্ধ হলে চলবে না। পোস্টে প্লাস।
কোষ্টারিকা পরিস্থিতি আর বাংলাদেশ পরিস্থিতি পুরোপুরি ভিন্ন।
বহ্নিশিখা বলেছেন:
আরে ভাই, দেশটার দরকার আছে তো? নাকি তাও নাই?
কাবিল কৈতর বলেছেন:
@শূন্য আরণ্যক,দ্যাশ হেরা শাসুন করতাছে কই? আর ট্যাঙ্ক ১০ টা নামাইলেই কি মানুষ মইরা যায়? আইজকা ঢাবির ১৫০ পুলাপান মাইরা ফেলাইলে কি আমরা ছাইড়া কতা কইতাম। মাইরা ঠিকই উল্টায় দিতাম। ক্ষমা আমাগো রক্তে নাই। মাপ করলেও আমরা সাময়িক মাপ করি। সিনাবাহিনী অনেক খারাপ কাম করছে। মাগার যারা মইরা গেছে, হেরা কি খারাপ লুক আছিল।? পুরমান কিতা? এরশাদের আমলে দেখেন গিয়া ২০ জনেরও কমিশুন পাই নাইক্কা। আর হুদাই বিচারের দাবি না তুইলা আপনারা আরেক খানে গুতাগুতি করতেছেন কেলায়? এই গুতাগুতির কি এইটা পারফেক্ট টাইম?
সিনাবাহিনী না থাকলে আর দ্যাশে যুদ্ধু লাগলে আপনেরাই আগে পলাইবেন..। এইটা বুজতে আর বাকি নাই। এই পুস্টে আর টাইম লস করুম না।
যে বাহীনি সরকারকে সব সময় চাপের মুখে রাখে সে বাহীরি কতটুকু দরকার আছে..................?
আলমগীর কুমকুম বলেছেন:
াফা বলেছেন: বিবেক বুদ্ধি বিবর্জিত এবং হোগাপ্রসুত পোষ্ট।
নয় তো পাবনায় ।
বিশ্বের সমস্ত দেশেই সেনাবাহিনী আছে, বিশ্বের সবাই কি পাগল, না আপনি ?
কি ভাবে এই অবাস্তব পোষ্ট দিয়েছেন ?
মন্তব্য পাবার আশায়, না নিজেকে পরিচিত করার জন্য !!!!!!!!!!!
এখনই সময় বলেছেন:
সেনাবাহিনীকে দিয়ে হালচাষ নিদেন পক্ষে ড্রেন সাফ করানো যেতে পারে, তাতে করে তারা উৎপাদনশীল কাজে নিয়োজিত থাকবে। Click This Link
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
উপরের কাঠাল পাতা খাওয়া পাবলিকদের উদ্দেশ্য ..
জানার কোন শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই
লুকার বলেছেন:
একসময় রাজা বাদশাহদের সভাসদ হিসেবে অপরিহার্য ছিল জ্যোতিষি। এমনকি ওমর খৈয়াম একজন গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী হওয়া সত্ত্বেও রাজার পৃষ্ঠপোষকতা লাভের জন্য রাজজ্যোতিষী হিসেবে কাজ করেছেন। এছাড়া গবেষণার জন্য মানন্দির করা সম্ভব ছিল না।
তেমনি তখন প্রায় সব রাজদরবারে রাজকবি, আনন্দ দেয়ার জন্য ভাঁড়, রাজনর্তকী, রাজপুরোহিত ইত্যাদি পদও ছিল।
অবাক হয়ে ভাবি, এখন কোন রাষ্ট্রেই এসব পদ নেই! রাজজ্যোতিষীর পরামর্শ ছাড়া রাষ্ট্রের কর্মকান্ড, চুক্তিস্বাক্ষর, যুদ্ধযাত্রা- এসব কি ঠিক?
অশ্ব ডিম্ব বলেছেন:
রেডসিগনাল বলেছেন: আপনি তো বিরাট বড় বুদ্ধিজীবি, আপনাকে শহীদ মিনারে জীবন্ত টানিয়ে দেয়া দরকার ।নয় তো পাবনায় ।
বিশ্বের সমস্ত দেশেই সেনাবাহিনী আছে, বিশ্বের সবাই কি পাগল, না আপনি ?
কি ভাবে এই অবাস্তব পোষ্ট দিয়েছেন ?
মন্তব্য পাবার আশায়, না নিজেকে পরিচিত করার জন্য !!!!!!!!!!!
..................................
টোনা..আপনার মতামতের সাথে পুরোপুরি দ্বিমত পোষন করি.।।
রন্টি চৌধুরী বলেছেন:
বাজেটের একটা বিশাল অংশ আর্মির পেছনে খরচ করা হয় কেন এ প্রশ্নের কোন উত্তর পাই না। আর্মির আকার এবং সুবিধা সীমিত করে পুলিশ কোষ্টগার্ড আর বিডিআরের সুবিধা বাড়ানো উচিত, কেননা কাজের কাজ সব এরাই করে। আর্মির কাজ তো শুধু কবছর পর পর ক্ষমতা দখলের পায়তারা।
তারিক টুকু বলেছেন:
সত্যিই দরকার নাই।
জাহিদুর রহমান মাসুদ বলেছেন:
কয়েকদিন আগে ভারতের সেনাপ্রধান এক সাক্ষাৎকারে বলেছেন ভাল ছেলেরা সেনাবাহিনীতে আসছেনা। ভারতের সেনাবহিনীতে দক্ষ ও নতুন সেনার অভাব দিনদিন বাড়ছে। অর্থনীতির অগ্রগতি ও টেকনোলজির উন্নতির কারণে সৈনিক হওয়াটা এখন আর তাদের কাছে ভাল কোন পেশা নয়।
কাঙ্গাল মুরশিদ বলেছেন:
বাংলাদেশের সমুদ্র সীমা পাহারা দেবে আমেরিকান মেরিন সেনারা আর স্থল সীমান্তের জন্য বি.এস.এফতো আছেই। সুতরাং আমাদের আর সেনাবাহীনির প্রয়োজন কি? আসুন আমরা বি.এস.এফ. এবং আমেরিকান মেরিন সেনাদের পাহারায় সুখে নিদ্রা যাবার প্রস্তুতি গ্রহন করি।
নির্মোহ বলেছেন:
সব ক্ষেত্রেই কিছু স্পেশালাইজড লোক দরকার। তাই রেগুলার আর্মি একেবারে বন্ধ করে দেয়া যায়না। তবে অবশ্যই "ব্লাডি সিভিলিয়ান"দের জন্য কয়েক বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত। এতে অন্তত ব্লাডি আর এলিটদের ব্যবধান কিছুটা হলেও কমে আসবে।
মেঘলা মানুষ বলেছেন:
মাথা খারাপ করবেন না ভাইয়েরা।একেবারে দরকার নাই --- এটা ঠিক না।
আবার এত বড় আকারে দরকার কিনা সেটা ঠিক কিনা তাও জানি না। আকার আকৃতি নিয়ে আমার কাছে কোন তথ্য নাই, তাই বলতে পারলাম না।
তাহ্লীল আহেমদ চৌধুরী বলেছেন:
আই লাভ ব্লগিং বলেছেন: একমত। ইউএন মিশন থেকে টাকা তারা আনে ঠিকই কিন্তু সেই টাকার এক পার্সেন্টও দেশের সাধারণ মানুষের কাজে লাগে না। তারাই ঐ টাকার ওপর বইসা বইসা ঘুমায়।bujhlam na 'ইউএন মিশন থেকে টাকা তারা আনে ঠিকই কিন্তু সেই টাকার এক পার্সেন্টও দেশের সাধারণ মানুষের কাজে লাগে না।'' ei kothar mane ki!!!! army ki tader jiboner jhukir dara orjito taka jonogon ke bilay dibe !!!!! tara jai foreign currency income kore shaita amader remitance er ekta boro ongsho.
ei blogger er blog porun taholay bujhben army koto takar upore boisha ghumay.
Click This Link
. tobe er mane ei na je tara durniti kore na. kintu era shadharonoto most senior officer ebong protirokha othoba shorastro montronaloy er shatha jorito.so pura institution ka doya kore gali diben na.arokom montobber kuno mane nai.
রাতমজুর বলেছেন:
নেগেটিভ ।
লেখক বলেছেন: কেন ধ্রুব?
ঝান্ডুদা বলেছেন:
মাইনাচ
েপচাইললা বলেছেন:
মন্তব্যে দেখলাম অনেকেই সেনাবাহিনী তুলে দেয়ার নাম উঠতেই চমকাইয়্যা উঠলেন। অনেকে ভাদাও (নামে ক্রিয়েটিভিটি আছে কিন্তু) বলছেন, আবার অনেকে বলছেন ভারতীয়রা চায় বলেই আমরা তাদের সাথে সুর মিলাচ্ছি। আমি বুঝতে পারি না আর্মি আমাদের কাদের হাত থেকে রক্ষা করছে? ভারতের হাত থেকে? বার্মার হাত থেকে? কার হাত থেকে? লেখক বলেছেন, পুলিশ অস্ত্র লোড করতে করতে সন্ত্রাসীরা গুলি করে ফেলে দিচ্ছে। জনগণ হচ্ছে ভালনারেবল গোষ্ঠী। নামমাত্র বেতন দিয়ে পুলিশ পালন করা হচ্ছে, তারা হয়ে পড়ছে দুর্নীতিগ্রস্ত। আর হাজার হাজার কোটি টাকা দিয়ে অস্ত্র কিনে ভাল ভাল খাইয়ে পড়িয়ে ব্যায়াম করিয়ে তাগড়া বানিয়ে যোদ্ধা বানিয়ে ভাড়া খাটানোর ধান্দা করা হচ্ছে। আহা! টাকা আনছে সোনার ছেলেরা। গণতন্ত্র বলে কিছু নাই। একটু এদিক-ওদিক, নামাও আর্মি। লাত্থি মারো ব্লাডি সিভিলিয়ানদের। যাদের টাকায় খেয়ে পড়ে বেঁচে থাকা-তাগড়া শরীর বানানো।
দেশের প্রতিটি যুবক-যুবতীকে ট্রেনিং দিয়ে পুলিশের বেতন রেশন বাড়ানো দরকার। শিক্ষার পেছনে বাজেট কয়েকগুন করা দরকার।
পোস্টের জন্য প্লাস, ভাই। আমরা ব্লাডি সিভিলিয়ান হতে চাই না, চাই সভ্য সিভিলিয়ান হতে যেখানে মত প্রকাশের সুবিধা থাকবে- থাকবে না শক্তির বলে যা ইচ্ছে তা করার ক্ষমতার বাহাদুরি।
কার্ল মার্কস বলেছেন:
রাষ্ট্র সরকার এবং প্রতিরক্ষা; এগুলোর মাঝে আন্ত সম্পর্ক কি, কেমন হবে বা হওয়া উচিত এসব বুঝে মন্তব্য করলে সবাই উপকৃত হব।অযথা চিৎকারের মানে হয় না।
আর্মি নিয়ে এগুলো কথার কথা বাজে কথা হচ্ছে...
রাষ্ট্র ও জনগনের স্বার্থের জায়গা কি এক?
সরকার ও রাষ্ট্র স্বার্থ কি এক ?
বাংলাদেশ রাষ্ট্রের সময়ের মধ্যদিয়ে পথ চলাকে বুঝে এগুতে হবে...
দরকার নাই বলা সহজ, বাস্তবতা তা বলে না...
কেএসরথি বলেছেন:
ভালো লাগছে, কারন অনেকদিন পরে হাসছি, বন্ধুদের দেখাইলাম, অরাও দেখি হাসে
সেনাবাহিনী লাগবো না, যারা কয়, শুধু তাদের কাছে পোশনো, দেশ যখন শত্রুর শিকার হবে, তখন কি হইবো? তখন কি ১৯৭১ এর মতো ভারতের কাছে হাত পাতবেন আপনেরা? দেশে মানুষ গুলি খায়া মরবো, আর আফনেরা তো ততদিনে দৌড়ের ঊপর.। তখন সবাই কইব, আর্মি কিছু করে না কেন? শুধু যুদ্ধ হলেই কি সেনাবাহিনী দরকার? ঘরে পেট ব্যাথা, ডায়ারিয়ার ওষুধ রাখেন কি জন্য? নাকি রাখেন না, ডায়ারিয়া শুরু হইলে এরপর ডাক্তারের থন দৌড়ান???
সেনাবাহিনীর মাইর খাইসি, তাই আইজ কা সেনাবাহিনীরে গাল-মন্দ করি। নাইলে হেরা আছে হেদের কামে, তাতে আমার কি? নিচ্চয় আমি আর আফনে এই বাইনির কাচে মাইর খাইছি, নাইলে এইসব পুষ্টের মানে কি?
মন একটু খুলা রাখেন, দেখবেন কি সোন্দর বাতাস ঢুকে।
মোহাম্মদ জিয়াউল হক বলেছেন:
এইসব ঘোলা মাথার মোটা বুদ্ধির কথা। সেনাবাহিনী এ যাবত যা করেছে তার একটি ফর্দ দেখালে পানির মত পরিস্কার হয়ে যাবে।
ছাপচিত্রি বলেছেন:
যাক .. পাবিলকের সেনা প্রেম তাহলে কম নয় ।কিন্তু এই প্রেমর জন্য কত বড় বাজেট দিতে হয় সেটা তো পাবলিকের জানা নাই তাই এতো প্রেম... এই আকাম্মারা আছে দেশ রক্ষার জন্য নয় , কখন ক্ষমতা ব্যবহার করে টাকা ইনকাম করা যায় সেই ধান্ধায়
সপ্ন পুরন বলেছেন:
নির্মোহ বলেছেন: সব ক্ষেত্রেই কিছু স্পেশালাইজড লোক দরকার। তাই রেগুলার আর্মি একেবারে বন্ধ করে দেয়া যায়না। তবে অবশ্যই "ব্লাডি সিভিলিয়ান"দের জন্য কয়েক বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত। এতে অন্তত ব্লাডি আর এলিটদের ব্যবধান কিছুটা হলেও কমে আসবে।
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন:
আমাদের দেশের সেনাবাহিনী যতই চৌকস হোক না কেন বড় কোন শক্তি আমাদের উপর হামলে পরলে তা ঠেকানোর মত সামর্থ আমাদের দেশের সেনাবাহিনীর কোনদিনই হবে না।----- আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আপনার মতোএই মন মানসিকতার মানুষ ৭১ এ বাংলাদেশে ছিলো না। থাকলে কোনদিনই বাংলাদেশ স্বাধীন হতে পারত না (পাকিস্তানী সেনাবাহিনীর তুলনায় আমাদের শক্তি ছিল নগন্য। কার সেনাবাহিনী কত বড় শক্তিশালী তা বিবেচনা করে যুদ্ধ হয় না। যুদ্ধ সর্বদাই আদর্শকেন্দ্রিক।
সেনাবাহিনীর খরচটার বেশিরভাগ হয় বেতন-ভাতা দিতে। সুতরাং সমস্ত সেনাবাহিনীকে বিডিআর দের মত কাজে লাগালে পুরো খরচ খুব একটা কমবে না।
রিফাত বিন সাদিক বলেছেন:
নষ্ট ছেলে বঝার জন্য ধন্যবাদ, খারাপ ভাষা ব্যাবহারের জন্য আমি দুঃখিত।লোক গুলা যদি সুধু রাস্তায় হাটার কারণে ছেলেগুলকে এভাবে মেরে থাকে, তাহলে আমি বলব এই গুলারে ধরে আগে পাবনা পাঠানো দরকার। তবে আমি আপনাকে এটুকু বলতে পারি, একজন সেনাবাহিণি সদস্য তাদের সহকর্মীর পরিবারকেও সমমানের চওকেি দেখেন।
কল্পবিলাসী স্বপ্ন, আমি জানি এ দেশের কিছু মানুষ আছে যারা চায় না দেশে সামরিক বাহিনী থাকুক।
আামি আপনাকে কিছু প্রশ্ন করি,
১। আপনি কি মনে করেন, সেনাবাহিনী না থাকলে পার্বত্য চট্টগ্রাম এখনও আমাদের দেশের অংশ থাক্ত?
২। আপনার কি মনে হয়, আমাদের দেশের কোন সরকারী প্রতিষ্ঠানটার জন্য এখনও আমরা দুনিয়াতে গর্ব করতে পারি?
৩। আপনি হিসাব দিলেন, ৫হাজার কটি টাকা সামরিক বাহিনী খরচ করে। এটাকি জানেন, জাতিস্নঘ মিশ্ন থকে কত টাকা আসে?
৪। যেখানে এই দেশের প্রতিটা ক্ষেত্রে অস্মভব পরিমান দ্ররনিতী সেখানে আপনি কিভাবে একটা প্রতিষ্ঠানের কাছ থেকে সম্পুর্ণ ন্য্য বিচার আসা করেন?
৫। সম্প্রতি মায়ানমার নেভি কে তেল সম্পদ দখল করা থেকে কে বিরত রাখতে কি নেভির বদলে আপনি ্যেতেন?
৬। আপনাদের সবচেয়ে বড় সমস্যা দেখি, আপান্রা বলেন, এরা খুব আরামে থাকে। আপনার মা কি রাতের পর রাত উদ্দিগ্ন হয়ে কাটিয়েছেন, যে আপনার বাবা যেকন সময় মারা যেতে পারেন?
৭। আমাদের সেনাবাহিণীর সদস্য্রা বাইরে থেকে কেউ আসিনি। তারা আপনার আমার মতি মানুস, আপনি যদি বলেন তাদের মধ্যে এত জন ধ্ররষন করছে, এত জন ঘুস খাইছে ।ঠিক আছে। কিন্তু ঢালাও ভাবে যখন তাদের দোষি বলাটা কি আপানার কাছে ঠীক মনে হয়? ( আর্মিতে কেউ অপরাধ করলে তার সাজা অত্যান্ত কঠোর।
৮। একজন সইনিক কতটা ঝুকি নিয়ে কাজ করে জানেন? কখন গ্রেনেড ছুড়ে দেখেছেন? রাতে ২০০০ ফুট ওপর থেকে লাফ দিয়েছেন? আপনার চাকরিতে যদি আপানার বাবা মারা যায় আর আপনার অফিস থেকে যদি ডাকে, আপনি ইচ্ছা হলে নাও জেতে পারেন। কিন্তু এক জন সইনিক কে যেতে হবে।
৯। একটা বম্ব পাওয়া গেলে ওখানে আপনি যাবেন না, যাবে একজন সইনিক। আর তারো জীবনের দাম আছে, তার পরিজন রা ভয়ে থাকে তারা এতিম বা বিধবা হবেন কিনা। আপনি যা পারবেন তা হল ব্লগ লিখে তার জন্য সরকার এত কেন খরচ করছে সেটা নিয়ে চিল্লাতে।
ইন্ডিয়ান দের দেখেছি, আম্রেইকান দের দেখেছি, এমনকি পাকিস্তানিরা পর্যন্ত তাদের সামরিক বাহিণি নিয়ে প্রচন্ড গর্ব করে। এটা তাদের দেশ প্রেমের অংশ বলে মনে করে। আমিও কোন কিছু হলে ওদের বলতাম, দেখ আমাদের ছোট্ট একটা বাহিণি , অথচ জাতিস্নঘ মিশনে আমাদের চেয়ে সেরা কেউ নেই। তোমরা জান, সিয়েরালিওন এর দিতীয় ভাষা বাংলা?
সুধু ওরা আমাদের সেনাবাহিনীর কাজে খুসি হয়ে, তাদের ভালবেসে এই সম্মান দিয়েছে।
আফসস অই অসভ্য কালরা আমাদের সেনাবাহিনীর মধ্যে ভাল কিছু দেখতে পেল, কিন্তু দুক্ষ ব্লগের অতি সভ্য লোকজন একটা ভাল কাজ দেখতে পেল না
দুরত্ব বলেছেন:
gov should expend hug amount under police department...army r show off.
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















দেখি ব্লগাররা কি বলেন
সেনাবাহিনীর ঘাড় থেকে আগে ব্রিটিশ ঔপনিবেশিকতার সিন্দাবাদের দৈত্য নামাতে হবে