
আগামি কাল বিশ্ব ভালোবাসা দিবস। ব্লগের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবার দিনটা খুব ভালো কাটবে। প্রার্থনা করি সবাই যেন তাদের প্রিয়জন/ প্রিয়জনরদের সাথে দিনটা কাটাতে পারে। আর আমার মতো যারা এখনো একা তাদের প্রতি সমবেদনা রইলো। (আমরা যারা এখনো ......ভবিষ্যতে হয়তোবা কারো সাথে......)
( এবার আপনাদের কিছু মূল্যবান সময় নষ্ট করবো। যাদের সময়ের মূল্য আছে তারা মাইনাস দিয়ে চলে যেতে পারেন)
ভালোবাসা দিবসে এই অধমের একটা আবেদন। আসুন ভালোবাসি সৃষ্টিকর্তাকে। তিনি আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছেন। ভালোবাসি নবী রাসূলদের। যারা আমাদের সঠিক পথে আনতে নিজেদের সবই নিস্বার্থ ভাবে বিলিয়ে দিয়েছেন।
আসুন বাবা - মাকে ভালোবাসি। এই জীবনটাতো তাদেরই দান। কত কষ্টই না তারা করেছে আমাদের জন্য। প্রতি দিন একবার অন্তত তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
ভালোবাসি নিজেকে। আত্ম ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকি। নিজেকে নিজের মতো করে ভেঙে চুরে গড় তুলি। মিথ্যাকে ঘৃণা করি আর সত্য বলা শিখি।
ভালোবাসি দেশকে। দেশের জন্য কিছু করার চেষ্টা করি। আমরা যাদি ভালো না বাসি তবে দেশটাকে কে ভালোবাসবে ? আভাগা এই দেশটা আমাদের তার সবই দিয়ে দিচ্ছে। আসুন দেশকে অন্তত কিছু ফিরিয়ে দিই।
ভালোবাসি ভাইবোন আর আত্মীয় সবজন দের। ভালোবাসি বন্ধুদের। ভালোবাসি শিক্ষকদের। তাদের যেমন আপনাকে প্রয়োজন তেমনি আপনারও তাদেরকে প্রয়োজন।
নিঃশ্বার্থ ভাবে ভালোবাসি প্রিয় মানুষটাকে। একবার চিন্তা করি তার কথা। সে তার পিতা মাতাকে ছেরে আপনার/ আমার কাছে এসে পরেছে। তাকেও সাহায্য করুন আপনাকে ভালোবাসতে। আসুন সেই ছেলে বা মেয়ে টাকে সম্মান করতে শিখি। স্যাক্রিফাইস করি নিজেকে, খুশি করি তাকে।
আসুন ভালোবাসি নিজ সন্তানদের। আপনিই ভালো যানেন তাদের কখন ভালোবাসা দিতে আর কখন শাসন করতে হবে। অজথা খারাপ ব্যবহার না করি আমরা তাদের সাথে। আমরা সবাইতো ভুল করি।
ভালোবাসি প্রকৃতিকে। যে অবারিত ভাবে আমাদের জীবন ধারনের সব কিছুই দিয়ে যাচ্ছে। এগিয়ে আসুন সবাই। আপনারও বেচে থাকার জন্য প্রকৃতির সাহায্য দরকার। ভালো বাসি সব জীব জন্তুকে। অজথা তাদের কষ্ট না দেই।
ভালোবাসি গরীব দুঃখি ধনি দরিদ্র সবাইকে। তারাও আমাদের মতোই মানুষ। যতটুকু পারি সাহায্য করি তাদের। আপনার টাকা নেই ? আসুননা তাকে কিছু সু পরামর্শ দেই। সমবেদনা জানাই।
ভাবুন আপনি খুব শুখি। দেখবেন আল্লাহ রহমতে সব ঠিক হয়ে যাবে। আমাদের চেও অনেক কষ্টে আছে কেউ কেউ। চিন্তা করুন ইরাক , আফগান, চেচেন আর আফ্রিকানদের কথা। আপনি আমি তো ফিলিস্থিনিদের চেয়েও ভালো আছি।
আসুন ভালোবাসতে শিখি। ভালোবাসাকে সম্মান করতে শিখি।
আসুন ভালোবাসাকে সার্বজনীন করি। ছরিয়ে দিই পুরো পৃথিবীতে। আন্যকে ভালো না বাসতে পারলে শ্রদ্ধা না করতে পারলে নিজেও শ্রদ্ধা বা ভালোবাসা পাবো না।
কপিরাইটঃ বৃষ্টিবালক (http://bristibalok.co.cc )
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


