অনেকদিন আগে লিখেছিলাম তোমাকে নিয়ে। হ্যাঁ আমি সেই তন্ন। আমি জানি প্রতি রাত্রে তুমি ব্লগে থাক। এবং এখনও আছো। তাই দেখেই রিপোষ্ট করলাম। তোমার জন্যই আমার এই ব্লগে আসা।
============================
তুমি কেমন আছ? চিনতে পার আমাকে? আচ্ছা আমাকে কি মনে পড়ে? মনে আছে আমাদের সেই সব দিনগুলোর কথা?
ভুলে গেলে? এত তাড়াতাড়ি? ওহ দুই বছর কেটে গেছে? কি অবাক করা ব্যাপার দেখ, ২০০৯ সালের ১৫ এপ্রিল তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, আর আজ ২ বছর পর ঠিক সেই দিনেই তোমার সাথে আমার আবার দেখা হল। এর মাধ্যে কতবার চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করতে।
আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। আমাকে কেন ছাড়লে? ওহ, মনে পড়েছে। আচ্ছা আমার মামাতো ভাই আমাকে প্রোপোজ করেছে, তাতে আমার কি দোষ ছিল? হা হা হা, তোমার কি সত্যই তাই ধারণা যে আমি তার সাথে বেশি কথা বলতাম যাতে করে সে আমাকে প্রোপোজ করে? ওহ, তাই বিশ্বাস কর তাহলে।
আচ্ছা, আমার একটা কথার উত্তর দিবে? কেন? উত্তর দিতে ভয় হয়? হা হা হা, আরে যদি ভয় নাই পাও, তাহলে উত্তর দাও না। বলব? সত্য উত্তর দেবেতো? আচ্ছা চেষ্ট করলেই হবে। আচ্ছা, আমাকে ছেড়ে যেই মেয়েকে ভালবাসলে, সে কি আমার মত করে ভালবাসে? যাক, শুনে ভাল লাগল। না না, সত্যি বলছি, তোমাকে ভালবাসি এখনও, তাই তোমার ভাল লাগা আমার এখনও ভাল লাগে। আমি সত্যিই চাই তুমি ভাল থাক।
ওহ, আচ্ছা যাচ্ছি। শেষ একটা প্রশ্নের জবাব দেবে? তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে সন্দেহ করে? কেন করবে না? আজব কথা বললে, আমি কি করতাম? আচ্ছা আচ্ছা যাচ্ছি, আমি চাই না যে আমার জন্য তোমার কোন ক্ষতি হোক। বাই।
তুমি কি জান, আমি আজকে তোমার উপর অনেক্ষণ নজর রেখেছি, কিন্তু তুমি যার কথা বলেছ তোমার গার্লফ্রেন্ড, সে তো আসলনা, আসল অন্য একটা মেয়ে। তার মানে তুমি কি আবার গার্লফ্রেন্ড চেঞ্জ করেছ?
তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে ভালবাসতাম, এখনও বাসি, ভবিষ্যৎ আমি জানি না। তবে চেষ্টা করে যাব ভালবাসতে।
আমি জানি যে তুমি এই ব্লগের একজন ব্লগার হওয়া সত্বেও আমার লেখা পড়বে না। কারণ আমি এখনও সেইফ না। তাও লিখে রাখছি, যখন সেইফ হব, তখন নতুন করে লেখাটা পোষ্ট করব। তোমাকে পড়তেই হবে, আমি "সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন" অংশে তোমার নাম খুজে যাব। যেইদিন পাব, বুঝব যে আমার কথা বলা সার্থক। ভাল বাসি তোমাকে, অনেক বেশি। তুমি বুঝলেনা, কখনই বুঝবে না হয়ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



