যেন জেলখানা থেকে মুক্তি পেলাম। দীর্ঘ ৭ টি মাস আমাকে নিষিদ্ধ থাকতে হয়েছে। অবশেষে আজ হঠাৎ ঢুকে দেখি আমি মুক্ত। মুক্তির স্বাদ যে এত মধুর আগে বুঝিনি। জেলখানায় যাইনি তো কখোনো। অবশ্য অনেক সময় দীর্ঘ দিন জ্বরে শয্যাশায়ী থাকলে সুস্থতার জন্য এমন ছটফট করতো মন।
কি কারণে নিষিদ্ধ হয়েছিলাম? আমি যতটুকু আবিষ্কার করেছিলাম- কানাডিয়ান এস্কিমো আমাকে রাজাকার বলায় আমি তাকে বাকশাল বলেছিলাম। এই ছিল সর্বসাকুল্যে আমার অপরাধ। কর্তৃপক্ষের এ ব্যাপারে কড়া আপত্তি আগে বুঝিনি। যা হোক, একবার শিক্ষা হলো, ভবিষ্যতে আর কাউকে বাকশাল বলবোনা। আমাকে হাজারবার রাজাকার বললেও আমি ভুলেও বাকশালের নাম উচ্চারণ করবোনা, প্রিয় কর্তৃপক্ষ এই নাকে খত দিলাম। দরকার হলে ব্লক করবো, তবু বাকশাল বলবোনা।
অসংখ্য অশ্লীল ও নোংরা গালি আমি খেয়েছি। জবাবে একটা সিঙ্গেল গালি দিয়েছি এমন কোন প্রমাণ আমার কোন পোস্টে নেই। কিন্তু আমাকে গালি দিয়ে কেউ নিষিদ্ধ হয়েছে এমন কোন নজির আমার জানা নেই। হয়তো গালাগালিকে কর্তৃপক্ষ অতটা কড়া অপরাধ মনে করেননা। অবশ্য সবার ক্ষেত্রে সমান না। বেচারা আমাকে সম্ভবত ফ্রি গালাগালি করা জায়েজ। যাই হোক, আফসোস করে কি লাভ, যার নুন খাই, তার পছন্দ-অপছন্দ কিছু হলেও তো মেনে চলতে হবে। কথা দিচ্ছি চেষ্টা করবো ভবিষ্যতে মেনে চলার জন্য। কোনভাবেই কাউকে বাকশাল বলবো না। আমার আর কোন কোন কথা কর্তৃপক্ষের অপছন্দনীয় যদি জানতে পারতাম, তবে সর্বক্ষণ তা পরিহার করার জন্য চেষ্টা করতাম। কেননা আমি নিষিদ্ধ হতে চাইনা। তরঙ্গ নামটি আমার কেন যেন খুব পছন্দের নাম। এই নিষিদ্ধ কয়দিন এর প্রতি আরো মায়া জমে গিয়েছে।
যা হোক, সকলে ভাল থাকুন। কেউ গালাগালি করতে চাইলে করতে পারেন, কথা দিচ্ছি আপনাকে বাকশাল বলবোনা। তবে ব্লক করবো। ধন্যবাদ সবাইকে। বিশেষত কর্তৃপক্ষকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

