আমার প্রিয় পোস্ট
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- ধিক !! ও আহারে !! সেরা ব্লগার সার্টিফিকেট!! - ছোটমির্জা
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- সামু ব্লগের মেইনটেন্যান্স খরচ মাসে কত ??? - ফটো পাগল
- প্রকৃতির সপ্তমাশ্চর্য এবং আমরা (বাংলাদেশীরা) - _তানজীর_
- ৭০০ বছরের পুরানো বেঁচে থাকা একটা গ্রাম ছবি ব্লগ - নষ্ট কবি
- ব্লগ প্রতিযোগিতা : ভোট নিয়ে অবিশ্বাস্য জালিয়াতি, বিশ্বাসযোগ্য তদন্ত চাই (আপডেটেড)) - ফিউশন ফাইভ
- ম্যাকের জন্য বাংলা ফনেটিক কি-বোর্ড Bangla-অঙ্কুর - ইউ২৫৬
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- Nasca Lines: পেরুর রহস্যময় ন্যাযকা সভ্যতা এবং তাদের ততোধিক রহস্যময় ভূ-চিত্রগুলি - হোরাস্
- মজার ধাঁধা রুবিক’স কিউব - সোহরাব সুমন
- একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের আপডেট -৩ - পাতলা খান
- একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা - তর্পন
- আমার শিশু, আমার ঘরের জীবন্ত এক আসবাব। - সৈয়দ সাইফুল আলম শোভন
- হুমায়ুন আজাদ: প্রেমিকার মৃত্যুতে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কে ছিলেন রাসপুতিন? - ইমন জুবায়ের
- দ্য গ্রেট বৃটেন কমপ্লেক্স - জ্বিনের বাদশা
- বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা এবং নেপাল - হাসান শরিফ
- একাত্তরের চিঠির ডিজিটাইজড্ কন্টেন্ট -১ - তর্পন
- ১৯৭১ এর চিঠি (পৃষ্ঠা নং ২০) - তর্পন
- একাত্তরের চিঠি ( পৃষ্টা নং ১৬ এবং ১৭) - পাতলা খান
- একাত্তরের চিঠি ( পৃষ্টা নং ১৩) - পাতলা খান
- ১৯৭১ এর চিঠি (চিঠি নং ৬) - তর্পন
- ১৯৭১ এর চিঠি (চিঠি নং ৫) - তর্পন
- একাত্তরের চিঠি (চিঠি নং ৩) - পাতলা খান
- ৭১ এর চিঠি (চিঠি নং ২) - পাতলা খান
- একাত্তরের চিঠি (চিঠি নং ১) - পাতলা খান
- একাত্তরের চিঠি (পৃষ্টা নং ১৫) - পাতলা খান
- জামাতের যুদ্ধাপরাধের কিছু দালিলিক প্রমান - এ. এস. এম. রাহাত খান
- মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আধুনিক ও কর্মোপযোগী করা হোক - লেখাজোকা শামীম
- মেহদী হাসান: আপনি আমাদের ক্ষমা করুন - ইমন জুবায়ের
- বঙ্গদেশের ফটু রঙ্গ -২ - কাঙাল মামা
- খালেদা জিয়ার বাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বহীন মন্তব্য করা সঠিক হয়নি - সালাহ উদ্দিন কাদের চৌধুরী - যুকরুফা ০৭
- ফটো রসিকতা - ৩ [
] - শূন্য আরণ্যক
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহমুদ
- বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আইন ১৯৭২ (রাষ্ট্রপতি আদেশ নং-9) - এর অধীনে অভিযুক্তদের তালিকা ( পর্ব ৯)) - এস্কিমো
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- পন্ডিত মশাই, কুকুরের ঠ্যাং এবং অন্যান্য - আতিকুল হক
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- একটি নির্মম জোকস্। - স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
- পথে বড় ভয় - কিরণময়ী
- এডভেঞ্চার বাংলাদেশ। - সৌম্য
- একটি ছবির কথাই শুধু বলতে এসেছি ! - প্রচেত্য
- ক খ গ - তারার হাসি
১৯৭১ এর চিঠি (চিঠি নং ৫)
১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০০
এক সহযোদ্ধার মাধ্যমে মাকে এই চিঠি পাঠান নারায়নগঞ্জের বন্দর উপজেলার ইসহাক খান। তাঁর মা ফযজনের নেসা তখন থাকতেন চাঁদপুরের কচুয়া উপজেলার আটোমোরে। ইসহাক খান বর্তমানে কিশোরগঞ্জের ভৈরব খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
১.৮.৭১
মাগো,
তুমি আমায় ডাকছিল? আমার মনে হলো, তুমি আমার শিয়রে বসে কেবলই আমার নাম ধরে ডাকছ, তোমার অশ্রুজলে আমার বক্ষ ভেসে যাচ্ছে, তুমি
এত কাঁদছ? আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না । তাই আমায় ডেকে ডেকে হয়রান হয়ে গেলে।
স্বপ্নে একবার তোমায় দেখতে চেয়েছিলাম, তুমি আমার বড় আবদারের ছেলের আবদার রক্ষা করতে এসেছিল। কিন্তু মা, আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না। দু চোখ মেলে কেবল তোমার অশ্রুজলই দেখলাম। তোমার চোখের জল মোছাতে এতটুকু চেষ্টা করলাম না ।
মা, তুমি আমায় ক্ষমা করো তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম । তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেজেছে। তোমাকে দু:খ দেওয়া আমার ইচ্ছে নয়। আমি স্বদেশ জননীর চোখের জল মুছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি। তুমি আমায় আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ন হবে না। একটিবার তোমাকে দেখে যেতে পারলাম না । সে জন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি । তোমার কথা আমি এক মুহুর্তের জন্য ভুলিনি, মা। প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি ।
আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে, তা আমি জানি । মাগো, আমি শুনেছি, তুমি ঘরের দরজায় এসে সবাইকে ডেকে ডেকে বলছ - "ওগো, তোমরা সবাই আমার "ইসহাক" - শূন্য রাজ্য দেখে যাও"
তোমার সেই ছবি আমার চোখের ওপর দিনরাত ভাসছে । তোমার এই কথাগুলি আমার হৃদয়ের প্রতি তন্ত্রীতে তন্ত্রীতে কান্নার সুর তোলে । মাগো, তুমি অমন করে আর কেঁদো না । আমি সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি তাতে আনন্দ পাও না?
কী করবো, মা? দেশ যে পরাধীন। দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত। দেশমাতৃকা যে শৃঙ্খলভারে অবনত, লাঞ্ছিতা, অবমানিতা?
তুমি কি সবই নীরবে সহ্য করবে, মা? একটি সন্তানকেও তুমি কি মুক্তির জন্য উত্সর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেঁদো না, মা। যাবার আগে আর একবার তুমি আমায় স্বপ্নে দেখা দিয়ো। আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব । আমি যে তোমার মনে বড় ব্যথা দিয়ে এসেছি, মা। ইচ্ছে করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি। তুমি আদর করে আমাকে বুকে টেনে নিতে চাইছ, আমি তোমার হাত ছিনিয়ে চলে এসেছি। খাবারের থালায় নিয়ে আমাকে কত সাধাসাধিই না করেছ।, আমি সেদিন ফিরে চলে এসেছি। না, আর পারছি না। ক্ষমা চাওয়া ভিন্ন আর আমার উপায় নেই । আমি তোমাকে দুদিন ধরে সমানে কাঁদিয়েছি। তোমার কাতর ক্রণ্দন আমাকে এতটুকু টলাতে পারে নি।
কী আশ্চর্য মা? তোমার ইসহাক নিষ্ঠুর হতে পারল কী করে? ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো।
ইতি
ইসহাক
Click This Link
----------------
৭১ এর চিঠির কন্টেন্ট প্রকল্পের অংশ হিসেবে প্রকাশিত
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): একাত্তর, চিঠি ;
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সোজা কথা বলেছেন:
কী করবো, মা? দেশ যে পরাধীন। দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত। দেশমাতৃকা যে শৃঙ্খলভারে অবনত, লাঞ্ছিতা, অবমানিতা?তুমি কি সবই নীরবে সহ্য করবে, মা?
একটি সন্তানকেও তুমি কি মুক্তির জন্য উত্সর্গ করতে পারবে না?
@লেখক, মার কাছে চিঠিটি দেখে চোখে পানি চলে আসলো । অনেক ধন্যবাদ এমন প্রকল্পের জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ।
স্মৃতিমেঘ বলেছেন:
ক্ষমা করো তোমরা আমাদের................................
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















প্রকল্পের জন্যে শুভকামনা
অট-জামতীগুলান কি এইগুলি পড়েনা?বেকুবগুলান রে ত ডাইকা ডাইকা পড়ান উচিত